মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে তাইওয়ানে অস্ত্র বিক্রি স্থগিত করল যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধের প্রভাবে তাইওয়ানে অস্ত্র বিক্রি স্থগিত করল যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ ব্যবহারের কারণে তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির চালান স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অস্ত্রভাণ্ডারে ঘাটতি তৈরি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

বৃহস্পতিবার মার্কিন সিনেটের এক শুনানিতে ভারপ্রাপ্ত নৌবাহিনী সচিব হাং কাও জানান, যুক্তরাষ্ট্র আপাতত বিদেশে অস্ত্র সরবরাহে বিরতি দিচ্ছে, যাতে ইরান যুদ্ধের জন্য পর্যাপ্ত মজুত নিশ্চিত করা যায়।

তার ভাষায়, এই মুহূর্তে আমরা কিছুটা বিরতি নিচ্ছি, যাতে অপারেশন এপিক ফিউরির জন্য প্রয়োজনীয় গোলাবারুদ আমাদের হাতে থাকে।

প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রথম দিকেই যুক্তরাষ্ট্র তাদের এটিএসিএমএস, পিআরএসএম এবং থাড ক্ষেপণাস্ত্রের প্রায় অর্ধেক ব্যবহার করে ফেলেছে। এর জেরে ইউরোপীয় মিত্রদের কাছেও অস্ত্র সরবরাহ বিলম্বিত হচ্ছে।

এর মধ্যেই তাইওয়ানের জন্য প্রস্তাবিত ১৪ বিলিয়ন ডলারের অস্ত্রচুক্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এতে লকহিড মার্টিনের পিএসি-৩ এয়ার ডিফেন্স সিস্টেমসহ বিভিন্ন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকার কথা রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি খুব শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তবে সম্প্রতি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর ট্রাম্পের অবস্থান কিছুটা নরম হয়েছে বলেও ইঙ্গিত মিলছে।

ট্রাম্প এমনও বলেছেন, তাইওয়ানের জন্য নির্ধারিত সামরিক প্যাকেজটি চীনের সঙ্গে আলোচনায় একটি ভালো দরকষাকষির হাতিয়ার।

এদিকে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তের সঙ্গে সরাসরি এ নিয়ে কথা বলার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প, যা দীর্ঘদিনের কূটনৈতিক রীতির বাইরে বলে মনে করা হচ্ছে। বেইজিং ইতোমধ্যেই এ ধরনের পদক্ষেপে অসন্তোষ প্রকাশ করেছে।

চীন বরাবরই তাইওয়ানকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে আসছে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগের হুঁশিয়ারিও দিয়েছে।

সূত্র : প্রেস টিভি

আরও

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

আন্তর্জাতিক

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তুরস্কের প্র...

২০২৬-০৯-২৬ ২১:০২

জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহু: কূটনীতি নাকি অভ্যন্তরীণ রাজনীতির বার্তা?

আন্তর্জাতিক

জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহু: কূটনীতি নাকি অভ্যন্তরীণ রাজনীতির বার্তা?

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে জাতিসংঘের সম্পর্ক দীর্ঘদিন ধরেই টানাপোড়েনপূর্ণ। জাতিসংঘকে তিনি অতীতে...

২০২৬-০৯-২৬ ১৮:২২

এথেন্সে ভবনে বিস্ফোরণ, নিহত ২; নিখোঁজ ৪

আন্তর্জাতিক

এথেন্সে ভবনে বিস্ফোরণ, নিহত ২; নিখোঁজ ৪

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক প্লাকা এলাকায় অ্যাক্রোপলিসের কাছে একটি তিনতলা ভবনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুজন নিহত হয়ে...

২০২৬-০৯-২৬ ১৭:৫৯

সৌদির দিকে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র-ড্রোন প্রতিহতের দাবি

আন্তর্জাতিক

সৌদির দিকে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র-ড্রোন প্রতিহতের দাবি

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন প্রতিহত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জ...

২০২৬-০৯-২৬ ১৭:৪৭

টানা বৃষ্টিতে পানির নিচে ব্যাংকক, বন্যা ঘোষণা ৫০ জেলায়

আন্তর্জাতিক

টানা বৃষ্টিতে পানির নিচে ব্যাংকক, বন্যা ঘোষণা ৫০ জেলায়

টানা প্রায় ৪৮ ঘণ্টার ভারী বৃষ্টিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বন্যা পরিস্থিতি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এতে নগরীর খালগুল...

২০২৬-০৯-২৬ ১৫:১৫