মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

ইরান যুদ্ধ শুরুর পর জাহাজে হুথিদের প্রাণঘাতী হামলা, নিহত ৬

ইরান যুদ্ধ শুরুর পর জাহাজে হুথিদের প্রাণঘাতী হামলা, নিহত ৬

লোহিত সাগরে একটি পণ্যবাহী জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিরা। এতে অন্তত ছয়জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। ইরান যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো হুথিদের জাহাজে হামলায় প্রাণহানির ঘটনা ঘটেছে। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার এ তথ্য জানিয়েছে। বুধবার (১২ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

ইয়েমেনের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, আল মাখা বন্দরের দক্ষিণে জাহাজটিতে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এতে জাহাজটিতে আগুন লেগে যায়। এ ঘটনায় তিনজন পাকিস্তানি ও একজন ইন্দোনেশীয়সহ চার নাবিক নিহত হন।

পরে ইয়েমেনের উপকূলরক্ষী বাহিনী জানায়, দ্বিতীয় একটি প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলায় জাহাজটি থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার চেষ্টা করার সময় উদ্ধারকর্মীদের লক্ষ্যবস্তু করা হয়।

হুথিরা জানিয়েছে, তারা সৌদি সামরিক সরঞ্জাম বহনকারী একটি জাহাজে হামলা চালিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা শুরু করার পর থেকে কোনো জাহাজের ওপর গোষ্ঠীটির এটিই প্রথম প্রাণঘাতী হামলা।

গত মাসে হুথিরা সৌদি বন্দরগুলোতে নৌ অবরোধ ঘোষণা করে জাহাজ চলাচলের ওপর হামলা শুরু করে। এই অঞ্চলে সংঘাত পাঁচ মাসেরও বেশি সময় ধরে চলছে। এ সময়ে একটি যুদ্ধবিরতিও ভেঙে পড়েছে। যুদ্ধবিরতির উদ্দেশ্য ছিল যুদ্ধ বন্ধের জন্য একটি চুক্তিতে পৌঁছানো।

হুথিদের এসব কর্মকাণ্ডের ফলে আঞ্চলিক উত্তেজনা বেড়েছে। গোষ্ঠীটি লোহিত সাগরে সৌদি ট্যাংকার ও তেল স্থাপনাগুলোতেও হামলা চালাচ্ছে। এর পাশাপাশি ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে। এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে বিশ্বের এক-পঞ্চমাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হয়।

ইয়েমেনের গৃহযুদ্ধে হুথি এবং সৌদি-সমর্থিত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের মধ্যে বছরের পর বছর ধরে চলা যুদ্ধবিরতি গত মাসে ভেঙে যাওয়ার পর সর্বশেষ এই হামলা হয়েছে।

হুথিরা উত্তর-পশ্চিম ইয়েমেনের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণ করে এবং সরকারি বাহিনীর সঙ্গে তাদের প্রায়ই সংঘর্ষ হয়। রাজধানী সানা হুথিদের দখলে থাকায় সরকার দক্ষিণে অবস্থিত এডেন থেকে তাদের কার্যক্রম পরিচালনা করে।

বিবিসি ভেরিফাই কর্তৃক যাচাই করা সামাজিক যোগাযোগমাধ্যমের ছবিতে ইয়েমেনের উপকূলের কাছে লোহিত সাগরের মোহনায় অবস্থিত বাব এল-মান্দেব প্রণালিতে একটি ক্ষতিগ্রস্ত পণ্যবাহী জাহাজ দেখা গেছে।

এক বিবৃতিতে ইয়েমেন সরকার বলেছে, জাহাজটি খাদ্য বহন করছিল। বাণিজ্যিক জাহাজের ওপর এই হামলা হুথিদের আগ্রাসনের মাত্রা বৃদ্ধির ইঙ্গিত দেয়।

এর আগে এক বিবৃতিতে সামুদ্রিক ঝুঁকি ব্যবস্থাপনা সংস্থা ভ্যানগার্ড জানায়, জাহাজটিকে সহায়তা করতে গিয়ে ইয়েমেনি নৌবাহিনী হামলার শিকার হয়েছে। এতে আরও তিনজন আহত হয়েছেন।

কাছ থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে, জাহাজটির নাম ‘তিহামাহ’। জাহাজ-ট্র্যাকিং প্ল্যাটফর্ম মেরিনট্র্যাফিকের তথ্য অনুযায়ী, জাহাজটি ওয়ার্নার পয়েন্টের কাছে লোহিত সাগরে রয়েছে।

ভ্যানগার্ড জাহাজটিকে তানজানিয়ার পতাকাবাহী হিসেবে শনাক্ত করেছে। অন্যদিকে, শিপিং ওয়েবসাইট মেরিনট্র্যাফিক বলছে, এটি একটি মিশরীয় অপারেটরের মালিকানাধীন।

আরও

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

আন্তর্জাতিক

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তুরস্কের প্র...

২০২৬-০৯-২৬ ২১:০২

জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহু: কূটনীতি নাকি অভ্যন্তরীণ রাজনীতির বার্তা?

আন্তর্জাতিক

জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহু: কূটনীতি নাকি অভ্যন্তরীণ রাজনীতির বার্তা?

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে জাতিসংঘের সম্পর্ক দীর্ঘদিন ধরেই টানাপোড়েনপূর্ণ। জাতিসংঘকে তিনি অতীতে...

২০২৬-০৯-২৬ ১৮:২২

এথেন্সে ভবনে বিস্ফোরণ, নিহত ২; নিখোঁজ ৪

আন্তর্জাতিক

এথেন্সে ভবনে বিস্ফোরণ, নিহত ২; নিখোঁজ ৪

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক প্লাকা এলাকায় অ্যাক্রোপলিসের কাছে একটি তিনতলা ভবনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুজন নিহত হয়ে...

২০২৬-০৯-২৬ ১৭:৫৯

সৌদির দিকে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র-ড্রোন প্রতিহতের দাবি

আন্তর্জাতিক

সৌদির দিকে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র-ড্রোন প্রতিহতের দাবি

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন প্রতিহত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জ...

২০২৬-০৯-২৬ ১৭:৪৭

টানা বৃষ্টিতে পানির নিচে ব্যাংকক, বন্যা ঘোষণা ৫০ জেলায়

আন্তর্জাতিক

টানা বৃষ্টিতে পানির নিচে ব্যাংকক, বন্যা ঘোষণা ৫০ জেলায়

টানা প্রায় ৪৮ ঘণ্টার ভারী বৃষ্টিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বন্যা পরিস্থিতি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এতে নগরীর খালগুল...

২০২৬-০৯-২৬ ১৫:১৫