মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

ইরান যুদ্ধ ও জ্বালানি বৃদ্ধিতে ট্রাম্পের জনপ্রিয়তা ৩৬%-এ নেমেছে

ইরান যুদ্ধ ও জ্বালানি বৃদ্ধিতে ট্রাম্পের জনপ্রিয়তা ৩৬%-এ নেমেছে

ইরান যুদ্ধ ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে। সাম্প্রতিক জরিপে দেখা গেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনসমর্থন কমে নেমে এসেছে ৩৬ শতাংশে, যা তার বর্তমান মেয়াদের মধ্যে সর্বনিম্ন। বিশেষ করে অর্থনীতি ও জীবনযাত্রার ব্যয় সামলানোর ক্ষেত্রে অসন্তোষ তার জনপ্রিয়তায় বড় ধাক্কা দিয়েছে।

রয়টার্স/ইপসোসের জরিপ অনুযায়ী, চার দিনব্যাপী জরিপে দেখা গেছে, এক সপ্তাহ আগের ৪০ শতাংশ থেকে কমে এখন ৩৬ শতাংশ আমেরিকান ট্রাম্পের কাজের প্রতি সন্তুষ্ট। জীবনযাত্রার ব্যয় মোকাবিলায় তার পারফরম্যান্সে সন্তুষ্ট মাত্র ২৫ শতাংশ মানুষ। অর্থনৈতিক ব্যবস্থাপনায় সমর্থন মাত্র ২৯ শতাংশ, যা তার দুই মেয়াদের মধ্যে সর্বনিম্ন।

জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ইরান হামলাকে সমর্থন করছেন ৩৫ শতাংশ, বিপক্ষে রয়েছেন ৬১ শতাংশ। ৪৬ শতাংশ মনে করেন, যুদ্ধ দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রকে কম নিরাপদ করে তুলবে। একই সময়ে গ্যাসোলিনের দাম প্রতি গ্যালনে প্রায় এক ডলার বেড়ে অর্থনীতিতে চাপ সৃষ্টি করেছে।

বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিন জ্বালানির দাম বেশি থাকলে তার প্রভাব পুরো অর্থনীতিতে পড়বে। তবে রিপাবলিকান দলের ভেতরে ট্রাম্পের অবস্থান এখনও শক্ত। ডেমোক্র্যাটদের সমর্থন তেমন বাড়েনি, যদিও জাতীয় নিরাপত্তা, অর্থনীতি ও অভিবাসন ইস্যুতে রিপাবলিকানরা এগিয়ে।

অনলাইনভিত্তিক জরিপে ১,২৭২ জন প্রাপ্তবয়স্ক অংশ নেন, ত্রুটির সীমা ৩ শতাংশ।

সূত্র: রয়টার্স

আরও

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

আন্তর্জাতিক

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তুরস্কের প্র...

২০২৬-০৯-২৬ ২১:০২

জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহু: কূটনীতি নাকি অভ্যন্তরীণ রাজনীতির বার্তা?

আন্তর্জাতিক

জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহু: কূটনীতি নাকি অভ্যন্তরীণ রাজনীতির বার্তা?

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে জাতিসংঘের সম্পর্ক দীর্ঘদিন ধরেই টানাপোড়েনপূর্ণ। জাতিসংঘকে তিনি অতীতে...

২০২৬-০৯-২৬ ১৮:২২

এথেন্সে ভবনে বিস্ফোরণ, নিহত ২; নিখোঁজ ৪

আন্তর্জাতিক

এথেন্সে ভবনে বিস্ফোরণ, নিহত ২; নিখোঁজ ৪

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক প্লাকা এলাকায় অ্যাক্রোপলিসের কাছে একটি তিনতলা ভবনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুজন নিহত হয়ে...

২০২৬-০৯-২৬ ১৭:৫৯

সৌদির দিকে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র-ড্রোন প্রতিহতের দাবি

আন্তর্জাতিক

সৌদির দিকে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র-ড্রোন প্রতিহতের দাবি

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন প্রতিহত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জ...

২০২৬-০৯-২৬ ১৭:৪৭

টানা বৃষ্টিতে পানির নিচে ব্যাংকক, বন্যা ঘোষণা ৫০ জেলায়

আন্তর্জাতিক

টানা বৃষ্টিতে পানির নিচে ব্যাংকক, বন্যা ঘোষণা ৫০ জেলায়

টানা প্রায় ৪৮ ঘণ্টার ভারী বৃষ্টিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বন্যা পরিস্থিতি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এতে নগরীর খালগুল...

২০২৬-০৯-২৬ ১৫:১৫