মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

হরমুজের মতো মার্কিন নৌ-অবরোধও ব্যর্থ হবে’: ইরানি উপদেষ্টা রেজায়ি

হরমুজের মতো মার্কিন নৌ-অবরোধও ব্যর্থ হবে’: ইরানি উপদেষ্টা রেজায়ি

ইরানের এক্সপেডিয়েন্সি ডিসার্নমেন্ট কাউন্সিলের ঊর্ধ্বতন সদস্য এবং সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মোহসেন রেজায়ি বলেছেন, হরমুজ প্রণালির মতো যুক্তরাষ্ট্রের নতুন নৌ-অবরোধ প্রচেষ্টাও ব্যর্থ হবে।

সোমবার (১৩ এপ্রিল) আলজাজিরা ও সিএনএনের প্রতিবেদনের বরাতে এ তথ্য জানা গেছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবিকে উদ্ধৃত করে বলা হয়, মোহসেন রেজায়ি নবঘোষিত মার্কিন নৌ-অবরোধকে ‘ব্যর্থতায় পর্যবসিত হতে বাধ্য’ বলে মন্তব্য করেন।

পাকিস্তানের ইসলামাবাদে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সব বন্দরে জাহাজ চলাচলের ওপর নৌ-অবরোধ আরোপের নির্দেশ দেন।

এর প্রতিক্রিয়ায় রেজায়ি বলেন, হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র অতীতেও ব্যর্থ হয়েছে, একইভাবে এই নৌ-অবরোধ প্রচেষ্টাও সফল হবে না।

তিনি আরও দাবি করেন, ইরানের সেনাবাহিনীর কাছে এমন অনেক ‘অব্যবহৃত কৌশল’ ও সক্ষমতা রয়েছে, যা প্রয়োজনে প্রয়োগ করা যেতে পারে। তাঁর ভাষায়, টুইট বা ‘কাল্পনিক পরিকল্পনা’ দিয়ে ইরানকে দমন করা সম্ভব নয়।

এদিকে ইরানের অন্যান্য শীর্ষ কর্মকর্তারাও একই ধরনের কঠোর অবস্থান নিয়েছেন। পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সতর্ক করে বলেছেন, “আপনারা লড়াই করলে আমরাও লড়াই করব।”

অন্যদিকে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এখনো ইরানের হাতেই রয়েছে।

আরও

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

আন্তর্জাতিক

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তুরস্কের প্র...

২০২৬-০৯-২৬ ২১:০২

জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহু: কূটনীতি নাকি অভ্যন্তরীণ রাজনীতির বার্তা?

আন্তর্জাতিক

জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহু: কূটনীতি নাকি অভ্যন্তরীণ রাজনীতির বার্তা?

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে জাতিসংঘের সম্পর্ক দীর্ঘদিন ধরেই টানাপোড়েনপূর্ণ। জাতিসংঘকে তিনি অতীতে...

২০২৬-০৯-২৬ ১৮:২২

এথেন্সে ভবনে বিস্ফোরণ, নিহত ২; নিখোঁজ ৪

আন্তর্জাতিক

এথেন্সে ভবনে বিস্ফোরণ, নিহত ২; নিখোঁজ ৪

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক প্লাকা এলাকায় অ্যাক্রোপলিসের কাছে একটি তিনতলা ভবনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুজন নিহত হয়ে...

২০২৬-০৯-২৬ ১৭:৫৯

সৌদির দিকে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র-ড্রোন প্রতিহতের দাবি

আন্তর্জাতিক

সৌদির দিকে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র-ড্রোন প্রতিহতের দাবি

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন প্রতিহত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জ...

২০২৬-০৯-২৬ ১৭:৪৭

টানা বৃষ্টিতে পানির নিচে ব্যাংকক, বন্যা ঘোষণা ৫০ জেলায়

আন্তর্জাতিক

টানা বৃষ্টিতে পানির নিচে ব্যাংকক, বন্যা ঘোষণা ৫০ জেলায়

টানা প্রায় ৪৮ ঘণ্টার ভারী বৃষ্টিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বন্যা পরিস্থিতি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এতে নগরীর খালগুল...

২০২৬-০৯-২৬ ১৫:১৫