মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাবে না অস্ট্রেলিয়া

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাবে না অস্ট্রেলিয়া

ইরানের অব্যাহত হামলার মুখে আন্তর্জাতিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে কোনও যুদ্ধজাহাজ পাঠাবে না অস্ট্রেলিয়া। সোমবার দেশটির সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন, হরমুজ প্রণালি সচল রাখতে তিনি প্রায় সাতটি দেশের কাছে যুদ্ধজাহাজ পাঠানোর দাবি জানিয়েছেন। উপসাগরীয় দেশগুলোতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষাপটে এই আহ্বান জানান তিনি।

তবে সোমবার অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে (এবিসি) দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির পরিবহনমন্ত্রী ক্যাথরিন কিং বলেন, এ ধরনের কোনও অনুরোধের বিষয়ে তিনি অবগত নন। তিনি স্পষ্ট করে বলেন, আমরা হরমুজ প্রণালিতে কোনও জাহাজ পাঠাচ্ছি না। আমরা জানি এটি কতটা গুরুত্বপূর্ণ, কিন্তু এ ধরনের কোনও অনুরোধ আমাদের কাছে আসেনি এবং আমরা এতে অংশ নিচ্ছি না।

অস্ট্রেলিয়া গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতকে ইরানি হামলা থেকে রক্ষায় একটি বিমান বাহিনীর নজরদারি উড়োজাহাজ এবং আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র সরবরাহ করার কথা জানিয়েছিল। তবে সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে, অস্ট্রেলিয়া ইরানের বিরুদ্ধে কোনও ‘আক্রমণাত্মক পদক্ষেপে’ অংশ নিচ্ছে না।

সূত্র: এপি

আরও

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

আন্তর্জাতিক

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তুরস্কের প্র...

২০২৬-০৯-২৬ ২১:০২

জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহু: কূটনীতি নাকি অভ্যন্তরীণ রাজনীতির বার্তা?

আন্তর্জাতিক

জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহু: কূটনীতি নাকি অভ্যন্তরীণ রাজনীতির বার্তা?

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে জাতিসংঘের সম্পর্ক দীর্ঘদিন ধরেই টানাপোড়েনপূর্ণ। জাতিসংঘকে তিনি অতীতে...

২০২৬-০৯-২৬ ১৮:২২

এথেন্সে ভবনে বিস্ফোরণ, নিহত ২; নিখোঁজ ৪

আন্তর্জাতিক

এথেন্সে ভবনে বিস্ফোরণ, নিহত ২; নিখোঁজ ৪

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক প্লাকা এলাকায় অ্যাক্রোপলিসের কাছে একটি তিনতলা ভবনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুজন নিহত হয়ে...

২০২৬-০৯-২৬ ১৭:৫৯

সৌদির দিকে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র-ড্রোন প্রতিহতের দাবি

আন্তর্জাতিক

সৌদির দিকে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র-ড্রোন প্রতিহতের দাবি

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন প্রতিহত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জ...

২০২৬-০৯-২৬ ১৭:৪৭

টানা বৃষ্টিতে পানির নিচে ব্যাংকক, বন্যা ঘোষণা ৫০ জেলায়

আন্তর্জাতিক

টানা বৃষ্টিতে পানির নিচে ব্যাংকক, বন্যা ঘোষণা ৫০ জেলায়

টানা প্রায় ৪৮ ঘণ্টার ভারী বৃষ্টিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বন্যা পরিস্থিতি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এতে নগরীর খালগুল...

২০২৬-০৯-২৬ ১৫:১৫