মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

দক্ষিণ লেবাননের দিকে এগোতে থাকা ইসরায়েলি বাহিনীর ওপর রকেট হামলা চালানোর দাবি করেছে লেবাননের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

মঙ্গলবার (৯ জুন) সামাজিক মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক ভিডিও বার্তায় হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলি বাহিনী বায়্যাদা শহর থেকে বায়ত আল-সাইয়দ এর দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছিল। কিন্তু ধারাবাহিক রকেট হামলার মুখে ইসরায়েলি বাহিনী পিছু হটতে বাধ্য হয়।

যদিও এই সংঘাত নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইসরায়েল। তবে দেশটির সেনাবাহিনী দক্ষিণ লেবাননে তাদের স্থল অভিযান অব্যাহত রেখেছে।

তাদের দাবি, উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর হামলা বন্ধ করার লক্ষ্যেই এই অভিযান চালানো হচ্ছে।

এদিকে ইসরায়েল হামলা জোরদার করার পর থেকে লেবাননে নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৬৬৬ জনে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। গত ২ মার্চ থেকে এ নিহতের ঘটনা ঘটে।

মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ সময়ের মধ্যে আরও ১১ হাজার ৩২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

দীর্ঘস্থায়ী এই সংঘাতে লেবাননের বিভিন্ন অঞ্চল ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। অব্যাহত বিমান হামলা ও সামরিক অভিযানের কারণে বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং মানবিক পরিস্থিতিরও অবনতি ঘটেছে।

সূত্র : বিবিসি ও এমটিভি লেবানন

আরও

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

আন্তর্জাতিক

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তুরস্কের প্র...

২০২৬-০৯-২৬ ২১:০২

জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহু: কূটনীতি নাকি অভ্যন্তরীণ রাজনীতির বার্তা?

আন্তর্জাতিক

জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহু: কূটনীতি নাকি অভ্যন্তরীণ রাজনীতির বার্তা?

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে জাতিসংঘের সম্পর্ক দীর্ঘদিন ধরেই টানাপোড়েনপূর্ণ। জাতিসংঘকে তিনি অতীতে...

২০২৬-০৯-২৬ ১৮:২২

এথেন্সে ভবনে বিস্ফোরণ, নিহত ২; নিখোঁজ ৪

আন্তর্জাতিক

এথেন্সে ভবনে বিস্ফোরণ, নিহত ২; নিখোঁজ ৪

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক প্লাকা এলাকায় অ্যাক্রোপলিসের কাছে একটি তিনতলা ভবনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুজন নিহত হয়ে...

২০২৬-০৯-২৬ ১৭:৫৯

সৌদির দিকে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র-ড্রোন প্রতিহতের দাবি

আন্তর্জাতিক

সৌদির দিকে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র-ড্রোন প্রতিহতের দাবি

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন প্রতিহত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জ...

২০২৬-০৯-২৬ ১৭:৪৭

টানা বৃষ্টিতে পানির নিচে ব্যাংকক, বন্যা ঘোষণা ৫০ জেলায়

আন্তর্জাতিক

টানা বৃষ্টিতে পানির নিচে ব্যাংকক, বন্যা ঘোষণা ৫০ জেলায়

টানা প্রায় ৪৮ ঘণ্টার ভারী বৃষ্টিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বন্যা পরিস্থিতি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এতে নগরীর খালগুল...

২০২৬-০৯-২৬ ১৫:১৫