সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

হাতকড়াসহ ছিনতাইয়ের পরই রাতে ফের গ্রেপ্তার বাচ্চু খান

হাতকড়াসহ ছিনতাইয়ের পরই রাতে ফের গ্রেপ্তার বাচ্চু খান

বরিশালে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া আলোচিত বাচ্চু খানকে ঘটনার রাতেই পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৮ মার্চ) মুলাদী উপজেলার মৃধারহাট-ভেদুরিয়া খেয়াঘাট এলাকায় জয়ন্তী নদী পার হওয়ার সময় পুলিশের নৌযান ঘিরে তাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে পুলিশ ব্যাপক অভিযান চালিয়ে গভীর রাতে তাকে পুনরায় গ্রেপ্তার করে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুলাদী উপজেলায় সালাম মুন্সির বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে মুলাদী থানার পরিদর্শক মো. মমিন উদ্দিনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাচ্চু খানকে আটক করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আটক বাচ্চুকে নিয়ে পুলিশ জয়ন্তী নদী পার হওয়ার সময় নৌযানটি চারদিক থেকে একাধিক ট্রলারযোগে শতাধিক লোক ঘিরে ফেলে। একপর্যায়ে তারা পুলিশের কাছ থেকে হাতকড়াসহ আসামিকে ছিনিয়ে নেয়।

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুত আসামিকে পুনরায় গ্রেপ্তার এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়।

পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ঘটনাটি দায়িত্বে অবহেলা হিসেবে বিবেচনা করা হয়েছে এবং দ্রুত আসামিকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরাফাত জাহান চৌধুরী জানান, শনিবার রাতে চরকালেখান গ্রামের একটি বাসা থেকে বাচ্চু খানকে পুনরায় গ্রেপ্তার করা হয়। এর আগে সকালে তাকে আটক করে থানায় নেওয়ার পথে নদীপথে পুলিশের নৌযান থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল।

তিনি আরও জানান, পুনরায় গ্রেপ্তারের পর সালাম মুন্সির বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় বাচ্চু খানসহ ৩৬ জনের নাম উল্লেখ করে আরও ৪৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলাটি দায়ের করেন সালাম মুন্সির স্ত্রী রাশিদা বেগম।

রোববার (২৯ মার্চ) আসামিকে আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তার এবং ছিনতাইয়ে অংশ নেওয়াদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বরিশাল জেলা পুলিশ সুপার এ.জেড.এম. মোস্তাফিজুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, দুটি ঘটনাতেই মুলাদী থানা পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পর্যবেক্ষণ করছে।

আরও

কাশিয়ানী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

সারা দেশ

কাশিয়ানী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। ১৫ আগস্ট দিবাগত রাত...

২০২৬-০৮-১৬ ২৩:১৭

চট্টগ্রামে স্বর্ণালংকার চুরির অভিযোগে গ্রেপ্তার ২

সারা দেশ

চট্টগ্রামে স্বর্ণালংকার চুরির অভিযোগে গ্রেপ্তার ২

চট্টগ্রামে বাসার তালা ভেঙে ৬ ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) দুপুরে নগরের...

২০২৬-০৮-১৬ ২২:২২

সাতক্ষীরায় বিএনপি কার্যালয় থেকে ককটেল উদ্ধার

সারা দেশ

সাতক্ষীরায় বিএনপি কার্যালয় থেকে ককটেল উদ্ধার

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নে বিএনপির কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে। এ সময় ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত...

২০২৬-০৮-১৬ ২০:০৭

ফরিদপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন ও পুরস্কার বিতরণ

সারা দেশ

ফরিদপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন ও পুরস্কার বিতরণ

ফরিদপুরের নগরকান্দায় উৎসবমুখর পরিবেশে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।আজ রোববার ন...

২০২৬-০৮-১৬ ১৯:৪৩

মুক্তিপণ দিয়েও মেলেনি মুক্তি, ফরিদপুরে শিকলবন্দি নিলয় উদ্ধার

সারা দেশ

মুক্তিপণ দিয়েও মেলেনি মুক্তি, ফরিদপুরে শিকলবন্দি নিলয় উদ্ধার

বিদেশে চাকরি দেওয়ার প্রলোভনে অর্থ নেওয়ার পর এক ব্যক্তিকে অপহরণ করে মুক্তিপণ দাবি এবং নয় দিন শিকলবন্দি করে রাখার অভিযোগে...

২০২৬-০৮-১৬ ১৯:৪১