গুরুত্বপূর্ণ জায়গায় দলীয় ক্যাডার এবং নেতাদের প্রশাসক
স্টাফ রিপোর্টার
|
২০২৬-০৬-১৯ ১৯:১৮
সিইও: সাজ্জাদ হোসেন
বাংলাদেশ অফিস: ইউরোপা টাওয়ার, ফ্ল্যাট ৩/বি, ৩৮৩/১/এফ বিটিভি সংলগ্ন, পূর্ব রামপুরা, ঢাকা-১২১৯।
যুক্তরাজ্য অফিস: লেক্স হাউস, ১-৭ হেইনল্ট স্ট্রিট, ইলফোর্ড আইজি১ ৪ইএল, যুক্তরাজ্য।
ফোন : +৪৪ ৭৪৯৫ ৯২২৫৮২
© ২০২৬ | চ্যানেল ১৮ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, মানুষের রায়কে উপেক্ষা করে যে কেউ যদি শাসন ব্যবস্থা চালাতে চায় এ জনগণ আপনাদের সামনে হিমালয় পর্বত হয়ে দাঁড়াবে। জেলা পরিষদের মতো গুরুত্বপূর্ণ জায়গায় নিজেদের দলীয় ক্যাডার এবং নেতাদের প্রশাসক হিসেবে বসতে দেয়া এভাবে একদলীয় শাসন বাংলাদেশে কায়েম করার চেষ্টা করা হচ্ছে।
তিনি আজ শুক্রবার দুপুরে জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগর শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন। বাজেট নিয়ে সরকারকে উদ্দেশ্য করে ডা. শফিকুর রহমান বলেন, গত সাড়ে ১৫ বছরে বাজেট করে যেভাবে আওয়ামীলীগ ও তার দোসররা ২৯ লক্ষ কোটি টাকা চুরি করে নিয়ে গিয়েছিলেন সে পথে আপনারা হাটবেন না।
নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে কর্মী সম্মেলনে আরও বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, ইসলামী ছাত্র শিবিরের সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম সহ অনেকে। সম্মেলনে আগামী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী হিসেবে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল জব্বারকে ঘোষণা করেন দলের প্রধান।