মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

গাজা পুনর্গঠনে ১০০ কোটি ডলারের সহায়তা দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন

গাজা পুনর্গঠনে ১০০ কোটি ডলারের সহায়তা দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন

যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার পুনর্গঠন ও মানবিক সহায়তার জন্য প্রায় ১০০ কোটি মার্কিন ডলারের একটি নতুন উদ্যোগ ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

‘টিম গাজা ইনিশিয়েটিভ’ নামের এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয় বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত ফিলিস্তিন দাতা গোষ্ঠীর বৈঠকে। ইউরোপীয় কমিশন জানিয়েছে, গাজায় যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি সহায়তা এবং প্রাথমিক পুনরুদ্ধার কার্যক্রমে এই তহবিল ব্যবহার করা হবে।

ইউরোপীয় কমিশনের তথ্য অনুযায়ী, এই উদ্যোগে প্রায় ৮৮৩ দশমিক ৬ মিলিয়ন ইউরো বরাদ্দ রাখা হয়েছে। এতে ইউরোপের ১২টি দেশ ছাড়াও জাপান, বিশ্বব্যাংক এবং ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক অংশ নিচ্ছে।

ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাস এক বিবৃতিতে বলেন, ফিলিস্তিনি জনগণের জন্য ইউরোপীয় ইউনিয়ন সবচেয়ে নির্ভরযোগ্য ও গুরুত্বপূর্ণ অংশীদার।

তিনি বলেন, গাজার মানুষের মৌলিক প্রয়োজন পূরণ, ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠা এবং স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে দীর্ঘমেয়াদি আর্থিক সহায়তা প্রয়োজন। একই সঙ্গে ফিলিস্তিনিদের নেতৃত্বেই একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রক্রিয়া এগিয়ে নিতে হবে।

কাজা কালাস আরও বলেন, এই লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় সহযোগিতা ও সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও

দ্রুত গলে যাচ্ছে ভারতের অমরনাথের শিবলিঙ্গ ‘বাবা বরফানি’, কিসের ইঙ্গিত?

আন্তর্জাতিক

দ্রুত গলে যাচ্ছে ভারতের অমরনাথের শিবলিঙ্গ ‘বাবা বরফানি’, কিসের ইঙ্গিত?

ভারতের অমরনাথে প্রতিবছরের মতো এবারও ভক্তরা প্রাকৃতিকভাবে তৈরি বরফের শিবলিঙ্গ, যা ‘বাবা বরফানি’ নামেও পরিচিত, দর্শন ও পূজ...

২০২৬-০৭-১২ ১৭:৪৪

পরিবারের সামনে ১১ বছরের বালককে টেনে নিয়ে গেলো সিংহ

আন্তর্জাতিক

পরিবারের সামনে ১১ বছরের বালককে টেনে নিয়ে গেলো সিংহ

ভারতের গুজরাটের গিরনার পাহাড় বেড়ে মন্দিরে যাওয়ার সময় পরিবারের সদস্যদের সামনে থেকে ১১ বছর বয়সী এক বালককে টেনে নিয়ে হত্যা...

২০২৬-০৭-১১ ২৩:৪৭

ফেসবুক ও ইনস্টাগ্রামকে জরিমানার হুঁশিয়ারি ইইউর

আন্তর্জাতিক

ফেসবুক ও ইনস্টাগ্রামকে জরিমানার হুঁশিয়ারি ইইউর

ফেসবুক ও ইনস্টাগ্রামের ‘আসক্তি তৈরির ছক’ (অ্যাডিকটিভ ডিজাইন) পরিবর্তনের জন্য মেটাকে নির্দেশ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।...

২০২৬-০৭-১১ ২৩:১৯

ভেঙে ফেলা হচ্ছে কলকাতা বিমানবন্দরের ১৩৬ বছরের পুরনো মসজিদ

আন্তর্জাতিক

ভেঙে ফেলা হচ্ছে কলকাতা বিমানবন্দরের ১৩৬ বছরের পুরনো মসজিদ

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের পাশে অবস্থিত ১৩৬ বছরের পুরোনো ঐতিহ...

২০২৬-০৭-১১ ২৩:১৭

সিএনএনের প্রতিবেদনে ইরানের পরমাণু স্থাপনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য

আন্তর্জাতিক

সিএনএনের প্রতিবেদনে ইরানের পরমাণু স্থাপনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য

ইরানের পরমাণু স্থাপনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। সংবাদমাধ্যমটি জানিয়েছে, স্যাটেলাইট চ...

২০২৬-০৭-১১ ১২:৪৬

মোদির একের পর এক বিদেশি পুরস্কার পাওয়াতে ভারতের লাভ কী?

আন্তর্জাতিক

মোদির একের পর এক বিদেশি পুরস্কার পাওয়াতে ভারতের লাভ কী?

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশি পুরস্কার প্রাপ্তির ঝুলিতে সম্প্রতি যুক্ত হয়েছে আরও একটি নতুন ট্রফি। গত জুন মা...

২০২৬-০৭-১০ ২৩:০৪