বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় ঝড়ে ৪৬৭ বস্তা ভিজিএফ'র চালসহ নৌকাডুবি

গাইবান্ধায় ঝড়ে ৪৬৭ বস্তা ভিজিএফ'র চালসহ নৌকাডুবি

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় হঠাৎ ঝড়ের তান্ডবে ভিজিএফ'র ৪৬৭ বস্তা সরকারি চালসহ দুটি নৌকা ডুবে গেছে। আসছে ঈদুল আযহা উপলক্ষে গরিব দরিদ্র অসহায় দুঃস্থ মানুষের মাঝে বিতরণের জন্য চালগুলো নিয়ে যাওয়া হচ্ছিল।

বৃহস্পতিবার ( ২১ মে) সকালে দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুস্তাফিজুর রহমান । 

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালের দিকে উপজেলার কালির বাজার গুদাম থেকে আনা ভিজিএফ'র চালগুলো বালাসীঘাটে রাখা হয় । সেখান থেকে এরেন্দাবাড়ি ইউনিয়ন পরিষদে বিতরণের জন্য দুইটি নৌকায় করে ৪৬৭ বস্তা চাল নিয়ে যাওয়া হচ্ছিল । এ সময় হঠাৎ প্রচন্ড ঝড় ও বৃষ্টি শুরু হলে চালসহ নৌকা দুটি নদীতে ডুবে যায়। পরে চালগুলো উদ্ধারে নৌকার মাঝি ও স্থানীয়রা ব্যাপক তৎপরতা চালায়। এ খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ঘটনাস্থলে উপস্থিত হন।

নৌকা চালক রুহুল আমিন বলেন, সকালে আকাশে প্রচন্ড মেঘ ছিল। হঠাৎ প্রচন্ড বেগে ঝড় ওঠে এবং এর সাথে শুরু হয় বৃষ্টি। এ সময় ঝড়ের তাণ্ডবে নিমিষেই চালেরবস্তা ভর্তির নৌকা দুটি নদীর পানিত ডুবিয়ে যায়।

ঘটনাস্থলে থাকা এরেন্ডাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান বলেন, সরকারি চালগুলো আজই বিতরণের জন্য ইউনিয়ন পরিষদে নেয়া হচ্ছিল। চালগুলো নৌকায় তোলার পর প্রচন্ড ঝড়ের কবলে পড়ে দুর্ঘটনাটি ঘটে। তিনি বলেন, প্রায় সাড়ে১২ টা পর্যন্ত নদী থেকে চালের বস্তা উদ্ধারে কাজ চলছিল। তারপরেও উদ্ধার করা সম্ভব হয়নি।

ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন ও) মুস্তাফিজুর রহমান জানায়, প্রাকৃতিক দুর্যোগের কারণে চালসহ দুটি নৌকা ডুবে গেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। উদ্ধার তৎপরতা চলছে। উদ্ধার কাজ সমাপ্ত হলে পরবর্তী সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।

আরও

ভোলায়  শিশু রামিশা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।

সারা দেশ

ভোলায় শিশু রামিশা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।

ঢাকা মিরপুরের শিশু রামিশা হত্যা ও ধর্ষনের বিচারের দাবিতে ভোলায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপ...

২০২৬-০৫-২১ ১৭:২৫

নীলফামারীতে ভূমি সেবা মেলার সমাপনী অনুষ্ঠিত

সারা দেশ

নীলফামারীতে ভূমি সেবা মেলার সমাপনী অনুষ্ঠিত

নীলফামারীতে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পুরষ্...

২০২৬-০৫-২১ ১৭:২৪

গাইবান্ধায় গর্তে জমে থাকা পানিতে ডুবে শিশু শিক্ষার্থীর মৃত্যু

সারা দেশ

গাইবান্ধায় গর্তে জমে থাকা পানিতে ডুবে শিশু শিক্ষার্থীর মৃত্যু

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় গর্তে জমে থাকা পানিতে পড়ে মিথিলা খাতুন ( ৬ ) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

২০২৬-০৫-২১ ১৭:১৫