বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফরিদপুরে হাম-রুবেলা টিকাদান সংবাদ সম্মেলন

ফরিদপুরে হাম-রুবেলা টিকাদান সংবাদ সম্মেলন

ফরিদপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল ১১টার দিকে ফরিদপুর সিভিল সার্জন অফিসের আয়োজনে ‌ সদর হাসপাতালের  মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

এ সময় সাংবাদিকদের বিভিন্ন তথ্য তুলে ধরেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান।

সিভিল সার্জন জানান, সারা দেশে হামের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে হাম ও রুবেলা রোগ থেকে সুরক্ষিত রাখতে সরকার জাতীয় পর্যায়ে ব্যাপক টিকাদান কার্যক্রম গ্রহণ করা হয়েছে। 

এ কর্মসূচির আওতায় শিশুদের এক ডোজ হাম-রুবেলা টিকা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে।

আগামী ২০ এপ্রিল ২০২৬ ইং থেকে ১০ মে ২০২৬ ইং পর্যন্ত দেশব্যাপী এ ক্যাম্পেইন চলবে।

ফরিদপুর জেলায় মোট ২,৬৯৩টি টিকাদান কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকা প্রদান করা হবে।

পূর্বে টিকা গ্রহণ করলেও ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী প্রতিটি শিশু এই ক্যাম্পেইনে অতিরিক্ত এক ডোজ টিকা পাবে। নিয়মিত ইপিআই কার্যক্রমে ৯ ও ১৫ মাস বয়সে টিকা দেওয়া হলেও এই অতিরিক্ত ডোজ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা আরও বাড়াবে। তবে দুটি ডোজের মধ্যে ন্যূনতম ২৮ দিনের ব্যবধান বজায় রাখতে হবে।

জানাযায়, ক্যাম্পেইন সফল করতে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে সচেতনতামূলক সভা করা হয়েছে, মসজিদসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে ইমাম ও সংশ্লিষ্টদের মাধ্যমে প্রচার কার্যক্রম পরিচালনা করা হয়েছে। পাশাপাশি সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে পত্র প্রেরণ করা হয়েছে।

জেলায় মোট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২,৩৯,৭৫৫ জন শিশু। এর মধ্যে ৯টি উপজেলা, ৭৯টি ইউনিয়ন, ২৩৭টি ওয়ার্ড এবং ফরিদপুর পৌরসভার ২৭টি ওয়ার্ড অন্তর্ভুক্ত রয়েছে।

টিকাদান কেন্দ্রের মধ্যে রয়েছে স্থায়ী ইপিআই কেন্দ্র ৭৩৮টি, অতিরিক্ত কেন্দ্র ১০টি, ইপিআই টিকাদান কেন্দ্র ১৪টি এবং শিক্ষা প্রতিষ্ঠানে ১,৯৩১টি কেন্দ্র; সর্বমোট ২,৬৯৩টি কেন্দ্র।

সিভিল সার্জন আরও বলেন, এই ক্যাম্পেইন সফল করতে সকলের সহযোগিতা প্রয়োজন। সচেতনতা বৃদ্ধির মাধ্যমে অপপ্রচার রোধ করে আমরা একটি হাম-রুবেলা মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই।”

আরও

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

সারা দেশ

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩...

২০২৬-১০-১৩ ১৭:০৭

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

সারা দেশ

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

বিদ্যালয়ে শাসন করার জেরে ছুটির পর পথে এক শরীরচর্চা শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধ...

২০২৬-১০-১৩ ১৬:৫২

পাংশায় ২০ সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ

সারা দেশ

পাংশায় ২০ সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ

রাজবাড়ীর পাংশায় নদীবিধৌত চরাঞ্চলের ২০ জন সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ করা হয়েছে। সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়...

২০২৬-১০-১৩ ১৬:৪৯

সিরাজদিখানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

সারা দেশ

সিরাজদিখানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

“ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদিখানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশম...

২০২৬-১০-১৩ ১৬:৩৯

পাংশায় ২০ সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ

সারা দেশ

পাংশায় ২০ সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ

রাজবাড়ীর পাংশায় নদীবিধৌত চরাঞ্চলের ২০ জন সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ করা হয়েছে। সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়...

২০২৬-১০-১৩ ১৬:৩৭

ঠাকুরগাঁও সদরে আমন ধান বীজ উৎপাদন মাঠ পরিদর্শন করলেন RSCO ও DSCO

সারা দেশ

ঠাকুরগাঁও সদরে আমন ধান বীজ উৎপাদন মাঠ পরিদর্শন করলেন RSCO ও DSCO

ঠাকুরগাঁও সদর উপজেলার ৪ নং বেগুনবাড়ী ইউনিয়নের নতুন পাড়ায় আমন ধান বীজ উৎপাদন মাঠ পরিদর্শন করেছেন বীজ প্রত্যয়ন এজেন্সী, ঠা...

২০২৬-১০-১৩ ১৬:৩৭