বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফরিদপুরে ফ্যামিলি কার্ড দেয়ার কথা বলে বিধবা নারীকে ধর্ষণ: প্রধান আসামি গ্রেফতার

ফরিদপুরে ফ্যামিলি কার্ড দেয়ার কথা বলে বিধবা নারীকে ধর্ষণ: প্রধান আসামি গ্রেফতার

ফরিদপুরে ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে এক বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি সুজন শেখ (৩৫)কে রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

র‍্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়,গত ২ এপ্রিল সকাল আনুমানিক ৯ টার দিকে সুজন শেখ ফ্যামিলি কার্ড করে দেওয়ার প্রলোভন দেখিয়ে ভিকটিমকে তার বাড়ি থেকে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন একটি আবাসিক হোটেলে নিয়ে যায়। সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করা হয়। পরে অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে গেলে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় ভিকটিম ‌ নিজেই গত ৮ এপ্রিল ফরিদপুর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারায় রুজু করা হয়। ঘটনার পর আসামিকে গ্রেফতারের লক্ষ্যে তদন্তকারী কর্মকর্তা র‌্যাব-১০-এর অধিনায়কের কাছে সহযোগিতা চান।
এর প্রেক্ষিতে র‌্যাব-১০ ফরিদপুর ক্যাম্প ও লালবাগ ক্যাম্পের যৌথ অভিযানে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়।

আজ শুক্রবার বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর হাজারীবাগ থানার রাণী কটেজ এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি সুজন শেখকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা যায়।

আরও

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

সারা দেশ

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩...

২০২৬-১০-১৩ ১৭:০৭

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

সারা দেশ

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

বিদ্যালয়ে শাসন করার জেরে ছুটির পর পথে এক শরীরচর্চা শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধ...

২০২৬-১০-১৩ ১৬:৫২

পাংশায় ২০ সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ

সারা দেশ

পাংশায় ২০ সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ

রাজবাড়ীর পাংশায় নদীবিধৌত চরাঞ্চলের ২০ জন সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ করা হয়েছে। সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়...

২০২৬-১০-১৩ ১৬:৪৯

সিরাজদিখানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

সারা দেশ

সিরাজদিখানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

“ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদিখানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশম...

২০২৬-১০-১৩ ১৬:৩৯

পাংশায় ২০ সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ

সারা দেশ

পাংশায় ২০ সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ

রাজবাড়ীর পাংশায় নদীবিধৌত চরাঞ্চলের ২০ জন সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ করা হয়েছে। সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়...

২০২৬-১০-১৩ ১৬:৩৭

ঠাকুরগাঁও সদরে আমন ধান বীজ উৎপাদন মাঠ পরিদর্শন করলেন RSCO ও DSCO

সারা দেশ

ঠাকুরগাঁও সদরে আমন ধান বীজ উৎপাদন মাঠ পরিদর্শন করলেন RSCO ও DSCO

ঠাকুরগাঁও সদর উপজেলার ৪ নং বেগুনবাড়ী ইউনিয়নের নতুন পাড়ায় আমন ধান বীজ উৎপাদন মাঠ পরিদর্শন করেছেন বীজ প্রত্যয়ন এজেন্সী, ঠা...

২০২৬-১০-১৩ ১৬:৩৭