মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

ফল ঘোষণাকে ঘিরে পশ্চিমবঙ্গে সহিংসতার আশঙ্কা, কঠোর অবস্থানে অমিত শাহ

ফল ঘোষণাকে ঘিরে পশ্চিমবঙ্গে সহিংসতার আশঙ্কা, কঠোর অবস্থানে অমিত শাহ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণাকে ঘিরে সম্ভাব্য সহিংসতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে রাজনৈতিক অঙ্গনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগেভাগেই সতর্ক অবস্থান নিয়েছে কেন্দ্রীয় সরকার।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, নির্বাচন-পরবর্তী সহিংসতা ঠেকাতে কেন্দ্রীয় বাহিনী দুই মাসের জন্য রাজ্যে মোতায়েন থাকবে। ফল ঘোষণার পর ৪ মে তিনি নিজেও পরিস্থিতি পর্যবেক্ষণে পশ্চিমবঙ্গ সফরে যেতে পারেন বলে জানা গেছে।

এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই ইতোমধ্যে রাজ্যের পরিস্থিতি পরিদর্শন করেছেন। পাশাপাশি বিজেপির নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত নেতা ভূপেন্দ্র যাদব আগামী ২ মে কলকাতায় পৌঁছানোর কথা রয়েছে।

দলীয় সূত্র জানায়, বিজয়োৎসব চলাকালীন কোনো ধরনের সহিংসতা বা উসকানিমূলক কর্মকাণ্ডে না জড়াতে কেন্দ্রীয় নেতৃত্ব কর্মীদের নির্দেশ দিয়েছে। রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যও জানিয়েছেন, ২০২১ সালের সহিংসতার পুনরাবৃত্তি ঠেকাতে তারা সতর্ক রয়েছে।

অন্যদিকে রাজনৈতিক উত্তেজনার মধ্যে তৃণমূল কংগ্রেস ও বিজেপির নেতারা একে অপরকে পাল্টা হুঁশিয়ারি দিচ্ছেন।

উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর পশ্চিমবঙ্গে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছিল। সেই অভিজ্ঞতা থেকেই এবার আগেভাগেই নিরাপত্তা জোরদার করা হয়েছে।

 

আরও

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

আন্তর্জাতিক

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তুরস্কের প্র...

২০২৬-০৯-২৬ ২১:০২

জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহু: কূটনীতি নাকি অভ্যন্তরীণ রাজনীতির বার্তা?

আন্তর্জাতিক

জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহু: কূটনীতি নাকি অভ্যন্তরীণ রাজনীতির বার্তা?

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে জাতিসংঘের সম্পর্ক দীর্ঘদিন ধরেই টানাপোড়েনপূর্ণ। জাতিসংঘকে তিনি অতীতে...

২০২৬-০৯-২৬ ১৮:২২

এথেন্সে ভবনে বিস্ফোরণ, নিহত ২; নিখোঁজ ৪

আন্তর্জাতিক

এথেন্সে ভবনে বিস্ফোরণ, নিহত ২; নিখোঁজ ৪

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক প্লাকা এলাকায় অ্যাক্রোপলিসের কাছে একটি তিনতলা ভবনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুজন নিহত হয়ে...

২০২৬-০৯-২৬ ১৭:৫৯

সৌদির দিকে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র-ড্রোন প্রতিহতের দাবি

আন্তর্জাতিক

সৌদির দিকে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র-ড্রোন প্রতিহতের দাবি

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন প্রতিহত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জ...

২০২৬-০৯-২৬ ১৭:৪৭

টানা বৃষ্টিতে পানির নিচে ব্যাংকক, বন্যা ঘোষণা ৫০ জেলায়

আন্তর্জাতিক

টানা বৃষ্টিতে পানির নিচে ব্যাংকক, বন্যা ঘোষণা ৫০ জেলায়

টানা প্রায় ৪৮ ঘণ্টার ভারী বৃষ্টিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বন্যা পরিস্থিতি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এতে নগরীর খালগুল...

২০২৬-০৯-২৬ ১৫:১৫