শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

গুড নিউজ

ফেনীর পরশুরামে রাবার বাগান; প্রকৃতি-শিল্পের অনন্য আকর্ষণ

ফেনীর পরশুরামে রাবার বাগান; প্রকৃতি-শিল্পের অনন্য আকর্ষণ

পরশুরাম রাবার বাগান ফেনী জেলার পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের সীমান্তবর্তী জয়ন্তীনগর গ্রামে গড়ে উঠেছে একটি ব্যতিক্রমধর্মী পর্যটন আকর্ষণ। ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠিত এই রাবার বাগান এখন প্রকৃতিপ্রেমী ও ভ্রমণপিপাসুদের কাছে জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে।

২০১০ সালে হাজী মো. মোস্তফা প্রায় ২৫ একর জায়গাজুড়ে ৮ হাজার রাবার গাছ রোপণের মাধ্যমে বাগানটি প্রতিষ্ঠা করেন। দীর্ঘ আট বছরের পরিচর্যার পর ২০১৮ সালে প্রথমবারের মতো এখান থেকে রাবারের কষ সংগ্রহ শুরু হয়।

রাবার গাছের কষ সংগ্রহের জন্য গাছের গোড়া থেকে নির্দিষ্ট উচ্চতায় কেটে নিচে পাত্র বসানো হয়। পরে সেই কষ সংগ্রহ করে শুকনো রাবার শিটে রূপান্তর করতে প্রায় সাতদিন সময় লাগে। রোলার মেশিনে পানি ঝরিয়ে বিশেষ শেডে শুকানোর পর ধোঁয়াঘরে প্রক্রিয়াজাত করা হয়। সাধারণত একটি রাবার গাছ থেকে ৩০ থেকে ৩২ বছর পর্যন্ত কষ সংগ্রহ করা সম্ভব।

সারি সারি রাবার গাছের সবুজ পরিবেশ এবং রাবার প্রক্রিয়াজাতকরণের দৃশ্য দেখতে প্রতিদিনই দর্শনার্থীরা ভিড় করেন এই বাগানে। বিশেষ করে অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত রাবার উৎপাদনের মৌসুমে দর্শনার্থীদের উপস্থিতি বেশি থাকে।

ঢাকা থেকে বাস বা ট্রেনে ফেনী যাওয়া যায়। ফেনী শহর থেকে সিএনজি, ইজিবাইক বা স্থানীয় যানবাহনে পরশুরাম উপজেলা হয়ে রাবার বাগানে পৌঁছানো যায়।

ফেনী শহরে হোটেল বিলাস, হোটেল আল করিম, হোটেল গাজী ও হোটেল মিড নাইটসহ বিভিন্ন আবাসিক হোটেল রয়েছে।

পরশুরাম উপজেলায় হালকা নাস্তার দোকান রয়েছে। এছাড়া ফেনী শহরে বিভিন্ন মানের রেস্তোরাঁ পাওয়া যায়। স্থানীয় জনপ্রিয় খাবারের মধ্যে চালের সেমাই, মহিষের দুধের ঘি, তিলের মিষ্টান্ন ও খন্ডলের মিষ্টি উল্লেখযোগ্য।

বাগানটি ব্যক্তিমালিকানাধীন হওয়ায় প্রবেশের আগে অনুমতি নেওয়া ভালো। রাবার প্রক্রিয়াজাতকরণ এলাকা ও চুল্লির কাছে সতর্ক থাকতে হবে। বাগানের ভেতরে আগুনের উৎস বহন না করা এবং পরিচ্ছন্নতা বজায় রাখার অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বাগানের কাছেই ভারতের সীমান্ত ও পরশুরাম রিজার্ভ ফরেস্ট থাকায় চাইলে আশপাশেও ঘুরে দেখা যায়।

আরও

যুদ্ধ-মৃত্যু আর সংগ্রাম পেরিয়ে তিন সন্তানকে করেছেন দেশসেবার কারিগর

গুড নিউজ

যুদ্ধ-মৃত্যু আর সংগ্রাম পেরিয়ে তিন সন্তানকে করেছেন দেশসেবার কারিগর

মহান মুক্তিযুদ্ধের বিভীষিকা, স্বজন হারানোর বেদনা, দারিদ্র্য আর জীবনের নির্মম সংগ্রাম সবকিছুকে জয় করেছেন সাহসী এক নারী। ত...

২০২৬-০৫-৩০ ১০:৪৪

লন্ডন থেকে ফিরে গরুর খামার গড়ে তুললেন রাহাত খান, এখন খামারে ১০৫টি গরু

গুড নিউজ

লন্ডন থেকে ফিরে গরুর খামার গড়ে তুললেন রাহাত খান, এখন খামারে ১০৫টি গরু

বগুড়ার তরুণ উদ্যোক্তা রাহাত খান লন্ডনে উচ্চশিক্ষা শেষ করে চাকরি বা প্রবাসে স্থায়ী হওয়ার পথ না বেছে দেশে ফিরে গড়ে তুলেছেন...

২০২৬-০৫-২৬ ১৯:২২

প্রবাসীদের কল্যাণে বাংলাদেশ হাইকমিশনের মানবিক উদ্যোগ

গুড নিউজ

প্রবাসীদের কল্যাণে বাংলাদেশ হাইকমিশনের মানবিক উদ্যোগ

মালদ্বীপে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন এক বাংলাদেশি প্রবাসী কর্মীর পাশে দাঁড়িয়েছে মালেস্থ বাংলাদেশ হাইকমিশন।

২০২৬-০৫-২৬ ০৮:১৫

লন্ডনে আত্মপ্রকাশের পথে ‘চ্যানেল১৮’, ঢাকায় কার্যালয় উদ্বোধন

গুড নিউজ

লন্ডনে আত্মপ্রকাশের পথে ‘চ্যানেল১৮’, ঢাকায় কার্যালয় উদ্বোধন

লন্ডনভিত্তিক অনুমোদনের অপেক্ষায় স্যাটেলাইট টেলিভিশন ‘চ্যানেল১৮’-এর ঢাকা কার্যালয় উদ্বোধনের মাধ্যমে মঙ্গলবার (১৯ মে) আনুষ...

২০২৬-০৫-২০ ১৪:১৫

২০০ গাছের লিচুবাগান সবার জন্য উন্মুক্ত, নেই বিক্রির চিন্তা

গুড নিউজ

২০০ গাছের লিচুবাগান সবার জন্য উন্মুক্ত, নেই বিক্রির চিন্তা

৮ বিঘার জমির উপর ২০০ এর অধিক লিচু গাছ। নানা জাতের লিচু গাছে থোকায় থোকায় ঝুলছে। এটি এমন একটি বাগান, যে বাগানের লিচু খেতে...

২০২৬-০৫-২০ ০৮:২৩