মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

গুড নিউজ

জুনের মধ্যে সবার হাতে হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

জুনের মধ্যে সবার হাতে হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতে সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত করতে আগামী অর্থবছরের বাজেটে বরাদ্দ বাড়ানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। একই সঙ্গে তিনি জানিয়েছেন, আগামী জুনের মধ্যেই দেশের সকল নাগরিককে হেলথ কার্ড প্রদান করা হবে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ চত্বরে বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত লোকজ মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “ইতোমধ্যে কৃষক কার্ড বিতরণ শুরু হয়েছে। এর ধারাবাহিকতায় জুন মাসের মধ্যে হেলথ কার্ডও সবার হাতে পৌঁছে দেওয়া হবে।” তিনি আরও জানান, জনগণের কল্যাণে সরকার কৃষিঋণ মওকুফ, দুস্থদের সহায়তা, টিআর-কাবিখা কর্মসূচি ও খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়ন করছে।

দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় সরকারের পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি। মন্ত্রী বলেন, দেশের ৩০টি উপজেলা ও সিটি করপোরেশন এলাকায় ইতোমধ্যে হামের টিকাদান কার্যক্রম চলছে। আগামী ২০ এপ্রিল থেকে সারাদেশে শিশুদের হামের টিকা ও ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। তিনি আশা প্রকাশ করেন, “আগামী দুই সপ্তাহের মধ্যেই হাম পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে।”

এর আগে নববর্ষ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে স্বাস্থ্যমন্ত্রী, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

পরে দিনব্যাপী লোকজ মেলার উদ্বোধন করেন মন্ত্রী। মেলা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

আরও

চাকরি নয়, আধুনিক কৃষিতেই সফল সোনারগাঁয়ের রমজান

গুড নিউজ

চাকরি নয়, আধুনিক কৃষিতেই সফল সোনারগাঁয়ের রমজান

মাটিতে নয়, পুকুরপাড়ের মাচায় ঝুলছে সারি সারি তরমুজ। কোনোটি কালো, কোনোটি হলুদ; ছোট-বড় নানা আকারের ফল নজর কাড়ছে পথচারী ও স্...

২০২৬-০৯-১২ ১৬:১৮

আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশি হাফেজ সাদ

গুড নিউজ

আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশি হাফেজ সাদ

আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় আবারও বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনলেন হাফেজ শেখ সাদ মুহাম্মাদ নুর। যুক্তরাজ্যের ম্য...

২০২৬-০৮-৩১ ২২:৪৬

বন্ধুকে লেখা মহাত্মা গান্ধীর ৬৮৮টি বার্তা ১৬ কোটি রুপিতে বিক্রি

গুড নিউজ

বন্ধুকে লেখা মহাত্মা গান্ধীর ৬৮৮টি বার্তা ১৬ কোটি রুপিতে বিক্রি

ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীর নিজের হাতে লেখা ৬৮৮টি দুর্লভ বার্তা নিলামে ১৬ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি...

২০২৬-০৮-২৪ ১৭:৩২

চীনের অনুকরণে বাংলাদেশে হচ্ছে এসডিজি ভিলেজ

গুড নিউজ

চীনের অনুকরণে বাংলাদেশে হচ্ছে এসডিজি ভিলেজ

বাংলাদেশ সবসময় অনুকরণে বিশেষ আগ্রহী। নিজেরা সৃষ্টি করতে চেষ্টা কম। এবার অনুকরণ করা হয়েছে চীনের এসডিজি ভিলেজ আইডিয়া। দেশট...

২০২৬-০৮-১৪ ১৫:৪৩

হাঁটুর লিগামেন্ট ইনজুরি হলে অবহেলা নয়, প্রয়োজন দ্রুত চিকিৎসা

গুড নিউজ

মেজর জেনারেল প্রফেসর ডা. মো. আনিসুর রহমান হাওলাদার হাঁটুর লিগামেন্ট ইনজুরি হলে অবহেলা নয়, প্রয়োজন দ্রুত চিকিৎসা

হাঁটু আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ জয়েন্ট। হাঁটা, দৌড়ানো, সিঁড়ি ভাঙা থেকে শুরু করে খেলাধুলা-প্রতিটি দৈনন্দিন কর্...

২০২৬-০৮-০৩ ২০:১৩