বুধবার, ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

গুড নিউজ

ফেনীর ঐতিহ্য শমসের গাজীর দিঘী

ফেনীর ঐতিহ্য শমসের গাজীর দিঘী

শমসের গাজীর দিঘী ফেনী জেলার অন্যতম ঐতিহাসিক ও দর্শনীয় স্থান। জেলা শহর থেকে প্রায় ২৪ কিলোমিটার দূরে চম্পকনগরে অবস্থিত এই দিঘী ইতিহাস, প্রকৃতি ও লোককথার এক অনন্য নিদর্শন হিসেবে পরিচিত।

ইতিহাস থেকে জানা যায়, নবাব সিরাজউদ্দৌলার আমলে ‘ভাঁটির বাঘ’ নামে খ্যাত শমসের গাজী ছিলেন ত্রিপুরা রাজ্যের শাসক, ব্রিটিশবিরোধী নেতা এবং রোশনাবাদ পরগণার কৃষক বিদ্রোহের নায়ক। জনসাধারণের সুপেয় পানির ব্যবস্থা করতে তিনি এ অঞ্চলে বেশ কয়েকটি দিঘী খনন করেন। এর মধ্যে শমসের গাজীর দিঘী অন্যতম।

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় জন্মগ্রহণ করেন শমসের গাজী। পিতৃহারা হওয়ার পর তিনি শুভপুরের তালুকদার জগন্নাথ সেনের তত্ত্বাবধানে বেড়ে ওঠেন। পরবর্তীতে খাজনা আদায়ের দায়িত্ব গ্রহণ করেন এবং চোর-ডাকাত ও জলদস্যুদের দমন করতে শক্তিশালী লাঠিয়াল বাহিনী গড়ে তোলেন। একই সঙ্গে জনগণের কল্যাণে নানা উন্নয়নমূলক কাজ করেন।

স্থানীয়দের মতে, ১৭৫৭ সালে ব্রিটিশ শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে গিয়ে তিনি নিহত হন। বর্তমানে সীমান্তবর্তী এই এলাকা শমসের গাজীর স্মৃতিবিজড়িত স্থান হিসেবে পরিচিত। দিঘী ছাড়াও এখানে তার সুড়ঙ্গসহ বেশ কয়েকটি ঐতিহাসিক স্থাপনা রয়েছে।

ঢাকা থেকে বাসে ফেনী যাওয়া যায়। এছাড়া কমলাপুর রেলস্টেশন থেকে ট্রেনেও ফেনী পৌঁছানো সম্ভব। সেখান থেকে স্থানীয় যানবাহনে পরশুরাম উপজেলা হয়ে শমসের গাজীর দিঘীতে যাওয়া যায়।

ফেনী শহরে থাকার জন্য হোটেল বিলাস, হোটেল আল করিম, হোটেল গাজী ও হোটেল মিড নাইটসহ বিভিন্ন আবাসিক হোটেল রয়েছে।

চম্পক বাজারে হালকা নাস্তার কিছু দোকান রয়েছে। এছাড়া ফেনী শহরে বিভিন্ন মানের রেস্তোরাঁ ও খাবারের হোটেল পাওয়া যায়।

আরও

লন্ডন থেকে ফিরে গরুর খামার গড়ে তুললেন রাহাত খান, এখন খামারে ১০৫টি গরু

গুড নিউজ

লন্ডন থেকে ফিরে গরুর খামার গড়ে তুললেন রাহাত খান, এখন খামারে ১০৫টি গরু

বগুড়ার তরুণ উদ্যোক্তা রাহাত খান লন্ডনে উচ্চশিক্ষা শেষ করে চাকরি বা প্রবাসে স্থায়ী হওয়ার পথ না বেছে দেশে ফিরে গড়ে তুলেছেন...

২০২৬-০৫-২৬ ১৯:২২

প্রবাসীদের কল্যাণে বাংলাদেশ হাইকমিশনের মানবিক উদ্যোগ

গুড নিউজ

প্রবাসীদের কল্যাণে বাংলাদেশ হাইকমিশনের মানবিক উদ্যোগ

মালদ্বীপে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন এক বাংলাদেশি প্রবাসী কর্মীর পাশে দাঁড়িয়েছে মালেস্থ বাংলাদেশ হাইকমিশন।

২০২৬-০৫-২৬ ০৮:১৫

লন্ডনে আত্মপ্রকাশের পথে ‘চ্যানেল১৮’, ঢাকায় কার্যালয় উদ্বোধন

গুড নিউজ

লন্ডনে আত্মপ্রকাশের পথে ‘চ্যানেল১৮’, ঢাকায় কার্যালয় উদ্বোধন

লন্ডনভিত্তিক অনুমোদনের অপেক্ষায় স্যাটেলাইট টেলিভিশন ‘চ্যানেল১৮’-এর ঢাকা কার্যালয় উদ্বোধনের মাধ্যমে মঙ্গলবার (১৯ মে) আনুষ...

২০২৬-০৫-২০ ১৪:১৫

২০০ গাছের লিচুবাগান সবার জন্য উন্মুক্ত, নেই বিক্রির চিন্তা

গুড নিউজ

২০০ গাছের লিচুবাগান সবার জন্য উন্মুক্ত, নেই বিক্রির চিন্তা

৮ বিঘার জমির উপর ২০০ এর অধিক লিচু গাছ। নানা জাতের লিচু গাছে থোকায় থোকায় ঝুলছে। এটি এমন একটি বাগান, যে বাগানের লিচু খেতে...

২০২৬-০৫-২০ ০৮:২৩

মালয়েশিয়ায় বাজার সম্প্রসারণে দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের জোরালো উদ্যোগ

গুড নিউজ

মালয়েশিয়ায় বাজার সম্প্রসারণে দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের জোরালো উদ্যোগ

বাংলাদেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের চেয়ারম্যান গোলাম মোস্তাফা বর্তমানে মালয়েশিয়া...

২০২৬-০৫-১৪ ১৩:৪৫

প্রাচীন সভ্যতার গল্প ও ইতিহাসের আয়নায় চট্টগ্রামের রাউজান

গুড নিউজ

প্রাচীন সভ্যতার গল্প ও ইতিহাসের আয়নায় চট্টগ্রামের রাউজান

চট্টগ্রাম শহর থেকে তাকালে পূর্ব-উত্তরের যে জনপদটি শিল্প, শিক্ষা আর বিপ্লবের দীপ্তিতে ভাস্বর, তার নাম রাউজান। কর্ণফুলী আর...

২০২৬-০৫-০৮ ১৭:৪০