মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

গুড নিউজ

সব র‍্যাশই হাম নয়-লক্ষণ বুঝে আতঙ্ক এড়ানোর পরামর্শ

সব র‍্যাশই হাম নয়-লক্ষণ বুঝে আতঙ্ক এড়ানোর পরামর্শ

সাম্প্রতিক সময়ে হাম রোগের প্রকোপ বাড়ায় অনেকেই যেকোনো ত্বকের র‍্যাশকে হাম বলে ধরে নিচ্ছেন। তবে বিশেষজ্ঞদের মতে, সব র‍্যাশই হাম নয়। মার্চ থেকে এপ্রিল ২০২৬ পর্যন্ত ৪ হাজার ৬২৮ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হলেও এর মধ্যে মাত্র ৮২৬ জনের হামের সংক্রমণ শনাক্ত হয়েছে।

চিকিৎসকরা বলছেন, র‍্যাশ একটি সাধারণ উপসর্গ, যা বিভিন্ন রোগে দেখা দিতে পারে। ভাইরাল সংক্রমণ যেমন রুবেলা বা চিকেনপক্স, ডেঙ্গু জ্বর, অ্যালার্জিক প্রতিক্রিয়া কিংবা কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াতেও ত্বকে র‍্যাশ দেখা যায়। তাই শুধু র‍্যাশ দেখেই হামের নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়।

বিশেষজ্ঞদের মতে, হামের ক্ষেত্রে সাধারণত কয়েকটি নির্দিষ্ট লক্ষণ একসঙ্গে দেখা যায়। এর মধ্যে রয়েছে উচ্চ জ্বর, কাশি, সর্দি ও চোখ লাল হওয়া। অনেক ক্ষেত্রে র‍্যাশ ওঠার আগে গালের ভেতরে ‘কপলিক স্পট’ নামের ছোট সাদা দাগও দেখা যায়, যা হামের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ।

অন্যদিকে রোজোলা, চিকেনপক্স, স্কারলেট ফিভার, অ্যালার্জি, ডেঙ্গু ও রুবেলার র‍্যাশের ধরন ও উপসর্গ ভিন্ন। যেমন—চিকেনপক্সে পানিভর্তি ফোস্কা ও তীব্র চুলকানি দেখা যায়, ডেঙ্গুতে লালচে দাগ ও শরীরব্যথা থাকে, আর অ্যালার্জিতে হঠাৎ চাকা চাকা র‍্যাশ দেখা দিতে পারে।

চিকিৎসকরা বলছেন, র‍্যাশ দেখা দিলেই আতঙ্কিত হওয়া উচিত নয়। বরং র‍্যাশের ধরন, জ্বরের উপস্থিতি এবং অন্যান্য উপসর্গ মিলিয়ে দেখা জরুরি। প্রয়োজনে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, সঠিক রোগ নির্ণয় ছাড়া যেকোনো র‍্যাশকে হাম ধরে নেওয়া যেমন অপ্রয়োজনীয় ভীতি তৈরি করে, তেমনি প্রকৃত রোগ শনাক্তে বিলম্ব ঘটাতে পারে।

আরও

চাকরি নয়, আধুনিক কৃষিতেই সফল সোনারগাঁয়ের রমজান

গুড নিউজ

চাকরি নয়, আধুনিক কৃষিতেই সফল সোনারগাঁয়ের রমজান

মাটিতে নয়, পুকুরপাড়ের মাচায় ঝুলছে সারি সারি তরমুজ। কোনোটি কালো, কোনোটি হলুদ; ছোট-বড় নানা আকারের ফল নজর কাড়ছে পথচারী ও স্...

২০২৬-০৯-১২ ১৬:১৮

আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশি হাফেজ সাদ

গুড নিউজ

আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশি হাফেজ সাদ

আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় আবারও বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনলেন হাফেজ শেখ সাদ মুহাম্মাদ নুর। যুক্তরাজ্যের ম্য...

২০২৬-০৮-৩১ ২২:৪৬

বন্ধুকে লেখা মহাত্মা গান্ধীর ৬৮৮টি বার্তা ১৬ কোটি রুপিতে বিক্রি

গুড নিউজ

বন্ধুকে লেখা মহাত্মা গান্ধীর ৬৮৮টি বার্তা ১৬ কোটি রুপিতে বিক্রি

ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীর নিজের হাতে লেখা ৬৮৮টি দুর্লভ বার্তা নিলামে ১৬ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি...

২০২৬-০৮-২৪ ১৭:৩২

চীনের অনুকরণে বাংলাদেশে হচ্ছে এসডিজি ভিলেজ

গুড নিউজ

চীনের অনুকরণে বাংলাদেশে হচ্ছে এসডিজি ভিলেজ

বাংলাদেশ সবসময় অনুকরণে বিশেষ আগ্রহী। নিজেরা সৃষ্টি করতে চেষ্টা কম। এবার অনুকরণ করা হয়েছে চীনের এসডিজি ভিলেজ আইডিয়া। দেশট...

২০২৬-০৮-১৪ ১৫:৪৩

হাঁটুর লিগামেন্ট ইনজুরি হলে অবহেলা নয়, প্রয়োজন দ্রুত চিকিৎসা

গুড নিউজ

মেজর জেনারেল প্রফেসর ডা. মো. আনিসুর রহমান হাওলাদার হাঁটুর লিগামেন্ট ইনজুরি হলে অবহেলা নয়, প্রয়োজন দ্রুত চিকিৎসা

হাঁটু আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ জয়েন্ট। হাঁটা, দৌড়ানো, সিঁড়ি ভাঙা থেকে শুরু করে খেলাধুলা-প্রতিটি দৈনন্দিন কর্...

২০২৬-০৮-০৩ ২০:১৩