মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

গুড নিউজ

প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেলেন আবদাল আহমদ

প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেলেন আবদাল আহমদ

তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক সৈয়দ আবদাল আহমদ।

রোববার (২৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের সিদ্ধান্ত জানানো হয়। শর্ত হিসেবে বলা হয়েছে, নিয়োগ পাওয়ার পর তিনি অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক রাখতে পারবেন না।

সৈয়দ আবদাল আহমদ বর্তমানে দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি অন্তর্বর্তী সরকার গঠিত গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য ছিলেন।

জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা আবদাল আহমদ দীর্ঘদিন সাংবাদিক সংগঠনের নেতৃত্বেও যুক্ত ছিলেন। তিনি ২০১১-১২ ও ২০১৩-১৪ মেয়াদে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

পেশাগত জীবনে তিনি ১৯৯২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপপ্রেস সচিব (উপসচিব পদমর্যাদা) হিসেবেও দায়িত্ব পালন করেন।

সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য তিনি ১৯৮৯ সালে ফিলিপস পুরস্কার, এসকাপ-এফইজেবি পুরস্কার এবং ২০২৫ সালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির আজীবন সম্মাননা অর্জন করেন।

১৯৬২ সালের ২৮ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জন্ম নেওয়া সৈয়দ আবদাল আহমদ শৈশব ও শিক্ষাজীবন কাটিয়েছেন সিলেট ও হবিগঞ্জে। পরে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে বিএসসি অনার্স ও এমএসসি ডিগ্রি অর্জন করেন।

১৯৮২ সালে দৈনিক বাংলায় বিশ্ববিদ্যালয় রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু করেন তিনি। পরবর্তীতে দৈনিক আমার দেশ, বাসস, দৈনিক জনকণ্ঠ, দৈনিক দিনকাল, সাপ্তাহিক বিচিত্রাসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন।

বর্তমানে তিনি দৈনিক আমার দেশ-এর নির্বাহী সম্পাদক ছাড়াও শিশু-কিশোর পত্রিকা টুনটুনির ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্বে আছেন। তিনি ২০টিরও বেশি বইয়ের লেখক, যার মধ্যে রয়েছে “নন্দিত নেত্রী খালেদা জিয়া”, “কিংবদন্তির জিয়া”, “মহান ভাষা আন্দোলন”, “গণতন্ত্রের সংগ্রাম”সহ নানা গ্রন্থ।

আরও

চাকরি নয়, আধুনিক কৃষিতেই সফল সোনারগাঁয়ের রমজান

গুড নিউজ

চাকরি নয়, আধুনিক কৃষিতেই সফল সোনারগাঁয়ের রমজান

মাটিতে নয়, পুকুরপাড়ের মাচায় ঝুলছে সারি সারি তরমুজ। কোনোটি কালো, কোনোটি হলুদ; ছোট-বড় নানা আকারের ফল নজর কাড়ছে পথচারী ও স্...

২০২৬-০৯-১২ ১৬:১৮

আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশি হাফেজ সাদ

গুড নিউজ

আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশি হাফেজ সাদ

আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় আবারও বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনলেন হাফেজ শেখ সাদ মুহাম্মাদ নুর। যুক্তরাজ্যের ম্য...

২০২৬-০৮-৩১ ২২:৪৬

বন্ধুকে লেখা মহাত্মা গান্ধীর ৬৮৮টি বার্তা ১৬ কোটি রুপিতে বিক্রি

গুড নিউজ

বন্ধুকে লেখা মহাত্মা গান্ধীর ৬৮৮টি বার্তা ১৬ কোটি রুপিতে বিক্রি

ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীর নিজের হাতে লেখা ৬৮৮টি দুর্লভ বার্তা নিলামে ১৬ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি...

২০২৬-০৮-২৪ ১৭:৩২

চীনের অনুকরণে বাংলাদেশে হচ্ছে এসডিজি ভিলেজ

গুড নিউজ

চীনের অনুকরণে বাংলাদেশে হচ্ছে এসডিজি ভিলেজ

বাংলাদেশ সবসময় অনুকরণে বিশেষ আগ্রহী। নিজেরা সৃষ্টি করতে চেষ্টা কম। এবার অনুকরণ করা হয়েছে চীনের এসডিজি ভিলেজ আইডিয়া। দেশট...

২০২৬-০৮-১৪ ১৫:৪৩

হাঁটুর লিগামেন্ট ইনজুরি হলে অবহেলা নয়, প্রয়োজন দ্রুত চিকিৎসা

গুড নিউজ

মেজর জেনারেল প্রফেসর ডা. মো. আনিসুর রহমান হাওলাদার হাঁটুর লিগামেন্ট ইনজুরি হলে অবহেলা নয়, প্রয়োজন দ্রুত চিকিৎসা

হাঁটু আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ জয়েন্ট। হাঁটা, দৌড়ানো, সিঁড়ি ভাঙা থেকে শুরু করে খেলাধুলা-প্রতিটি দৈনন্দিন কর্...

২০২৬-০৮-০৩ ২০:১৩