মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগের ঈদ উপহার পেলো ১০ অসচ্ছল পরিবার

ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগের ঈদ উপহার পেলো ১০ অসচ্ছল পরিবার

ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ নামক সংগঠনের ঈদ পুনর্মিলনী ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে ঈদ উপহার হিসেবে ১০টি অসচ্ছল পরিবারকে ঢেউটিন, সেলাই মেশিন ও চিকিৎসা সহায়তা হিসেবে নগদ টাকা দেয়া হয়।

বুধবার (১ এপ্রিল) বিকেলে জেলা শহরের মিজান রোডের বুদ্ধি প্রতিবন্ধী স্কুল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি ফয়জুল হক বাপ্পীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসিম আনোয়ার জাকির পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও ফেনী ন্যাশনাল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোক্তার হোসেইন।

এতে বিশেষ অতিথি ছিলেন বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক জাকারিয়া ফারুক, উদীচী ফেনী জেলা সভাপতি মহিবুল হক চৌধুরী রাসেল, সম্মিলিত সাংস্কৃতিক জোট ফেনী শাখার সভাপতি জাহিদ হোসেন বাবলু, দৈনিক ফেনীর সম্পাদক আরিফুল আমিন রিজভী, ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগের উপদেষ্টা জালাল উদ্দিন বাবলু।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মহিম উদ্দিন পৃথিবী।

এর আগে সংগঠনের উপদেষ্টা নাসির উদ্দিন সাইমুমের মায়ের রূহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মুহাম্মদ শাহীন।

আরও

বেশি দামে সার বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

সারা দেশ

বেশি দামে সার বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

জেলা গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় কৃষকদের কাছ থেকে সরকারি নির্ধারিত মূল্যের চে...

২০২৬-০৮-২৪ ২১:৫৯

কুড়িগ্রামে মাদ্রাসা শিক্ষার্থীর ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে, শিক্ষার্থী বহিষ্কার

সারা দেশ

কুড়িগ্রামে মাদ্রাসা শিক্ষার্থীর ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে, শিক্ষার্থী বহিষ্কার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক মাদ্রাসা শিক্ষার্থীর ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে উপজেলার...

২০২৬-০৮-২৪ ২১:৫৪

জীবননগরে মাদকবিরোধী সমাবেশ ও আত্মসমর্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত

সারা দেশ

জীবননগরে মাদকবিরোধী সমাবেশ ও আত্মসমর্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত

চুরি, ডাকাতি, চোরাচালান, মানবপাচার, কিশোরগ্যাং, জুয়া ও মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, মাদকবিরোধী সামাজিক আন্দ...

২০২৬-০৮-২৪ ২১:২৭

বিমানবন্দর এলাকা থেকে ৪০ ভবঘুরে-ভিক্ষুক আটক

সারা দেশ

বিমানবন্দর এলাকা থেকে ৪০ ভবঘুরে-ভিক্ষুক আটক

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে ৪০ জন ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন প...

২০২৬-০৮-২৪ ২১:২৫