সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

ফারাক্কার ১০৯ গেট খোলা, তবে বন্যার আশঙ্কা নেই

ফারাক্কার ১০৯ গেট খোলা, তবে বন্যার আশঙ্কা নেই

নেপালের ঘটনার কোনও প্রভাব নেই ফারাক্কায়। তাই ভয়ের কিছু নেই। অন্যান্য বছরের তুলনায় এই মুহূর্তে ফারাক্কা বাঁধে অনেক কম পানি রয়েছে। তবে রুটিন অনুযায়ী গেট খোলা আছে। আপ স্ট্রিম ডাউন স্ট্রিমের উচ্চতা প্রায় সমান। রোববার (৩০ আগস্ট) এমন তথ্য জানিয়েছে ফারাক্কা ব্যারাজের জেনারেল ম্যানেজার আর ডি দেশপান্ডে।

তিব্বতের হিমবাহ ভেঙে প্রায় সাড়ে তিন লাখ কিউসেক পানি, কাদা ও পাথরসমেত ভোতেকোশি ও ত্রিশূলী নাদী হয়ে রীতিমতো তাণ্ডব চালায় নেপাল ও চীনের তিব্বত। নেপালি সরকারের হিসেবে দেশটিতে সাড়ে সাতশর বেশি মানুষ নিহত এবং প্রায় তিন হাজার নিখোঁজ। নেপালের হড়পা বানের পানি ভোতেকোশি ও ত্রিশূলী হয়ে নারায়ণী/গণ্ডক নদীতে মেশে। এরপর বিহারের ভাল্লুকিনগর হয়ে সেই পানি গণ্ডক নদী বেয়ে পাটনার কাছে সোনপুরে সোজাসুজি গঙ্গায় প্রবেশ করে। 

পাহাড় থেকে একসঙ্গে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে সাড়ে তিন লাখ কিউসেক পানি গঙ্গায় আসায় পানির স্তর অনেকটাই বেড়ে যায়। রোববার দেখা যায় ফারাক্কা বাঁধের প্রায় ১০৯টি গেটের প্রায় সবগুলো খুলে রাখা হয়েছে। এতে আপ স্ট্রিম ডাউন স্ট্রিমের উচ্চতা প্রায় সমান হয়ে যাওয়ায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে ফারাক্কার ডাউন স্ট্রিম ও মালদার বিস্তীর্ণ এলাকায়। বেশ কিছু এলাকায় ভাঙনও দেখা দিয়েছে।

যদিও ফারাক্কা বাঁধের জেনারেল ম্যানেজার আর ডি দেশপান্ডে বলেন, ভোতেকোশির প্রভাব গণ্ডক নদীতে সেভাবে পড়েনি, ফলে গঙ্গায় বা ফারাক্কায় তার প্রভাব পড়ার সম্ভাবনা নেই। বর্তমানে ফারাক্কায় ১২ লাখ কিউসেক পানি আছে। গত বছর এই সময় সেখানে পানি ছিল ১৬ লাখ কিউসেক। বাধের ধারণ ক্ষমতা ২৭ লাখ কিউসেক। রুটিন অনুযায়ী গেট খোলা আছে তবে বন্যার সম্ভাবনা নেই।

আরও

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সব দলের সহযোগিতা চান স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয়

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সব দলের সহযোগিতা চান স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সব রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সংবিধান সংশোধন কমিটিতে...

২০২৬-০৮-৩০ ১৯:৪৮

জুলাই যোদ্ধাদের জন্য এ পর্যন্ত ১ হাজার ৬ কোটি টাকা ব্যয়: মুক্তিযুদ্ধমন্ত্রী

জাতীয়

জুলাই যোদ্ধাদের জন্য এ পর্যন্ত ১ হাজার ৬ কোটি টাকা ব্যয়: মুক্তিযুদ্ধমন্ত্রী

জুলাই যোদ্ধাদের জন্য সরকার এখন পর্যন্ত ১ হাজার ৬ কোটি টাকা ব্যয় করেছে। তাদের চিকিৎসাসহ বিভিন্ন খাতে এখনো সরকারি ব্যয় চলম...

২০২৬-০৮-৩০ ১৮:৫৪

জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশ ১৩তম, বাড়ছে তাপজনিত মৃত্যুঝুঁকি

জাতীয়

জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশ ১৩তম, বাড়ছে তাপজনিত মৃত্যুঝুঁকি

জলবায়ু পরিবর্তনের কারণে বৈশ্বিক তাপমাত্রা দ্রুত বাড়ছে। এর ফলে তাপজনিত অসুস্থতা ও মৃত্যুর ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে। বৈশ্বিক জ...

২০২৬-০৮-৩০ ১৮:৪৭

ছয় মাসে মালয়েশিয়ায় যাবে ২ লাখ বাংলাদেশি শ্রমিক

জাতীয়

ছয় মাসে মালয়েশিয়ায় যাবে ২ লাখ বাংলাদেশি শ্রমিক

আগামী সেপ্টেম্বর থেকে ছয় মাসের মধ্যে মালয়েশিয়ায় দুই লাখ বাংলাদেশি শ্রমিক পাঠানোর কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্থানী...

২০২৬-০৮-৩০ ১২:২১

পদ্মা সেতু উদ্বোধনের পর গত চার বছরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫৪৮ দুর্ঘটনায় নিহত ১৪৭

জাতীয়

পদ্মা সেতু উদ্বোধনের পর গত চার বছরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫৪৮ দুর্ঘটনায় নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে গত চার বছরে ঢাকা-মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়েতে ৫৪৮টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৮৭৪ জন...

২০২৬-০৮-৩০ ১২:০৬