রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

রাষ্ট্রপতির সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ, বিনিয়োগ ও তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা

রাষ্ট্রপতির সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ, বিনিয়োগ ও তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রোববার (৩০ আগস্ট) দুপুরে এ সাক্ষাৎকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পক্ষ থেকে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান তিনি।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম রোববার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন।

সাক্ষাৎকালে চীনের রাষ্ট্রদূত রাষ্ট্রপতিকে সুবিধাজনক সময়ে চীনে রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ জানান। এ সময় তিনি প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রদূত জানান, ওই সফরের অংশ হিসেবে চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের ভিত্তিপ্রস্তর স্থাপন, মোংলা বন্দর আধুনিকায়নে একটি বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর এবং মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল প্রতিষ্ঠার সম্ভাব্য সহযোগিতা নিয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রীর চীন সফর দুই দেশের বিদ্যমান সম্পর্ককে আরও জোরদার করবে বলে তিনি আশাবাদী।

বৈঠকে চীনের রাষ্ট্রদূত আশাপ্রকাশ করে বলেন, অন্তত ৩০টি চীনা কোম্পানি বাংলাদেশে প্রায় ৫০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে। এতে দেশে অন্তত এক লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

বৈঠকে তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প, পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের কৌশলগত সংলাপ দ্রুত শুরু করা এবং প্রতিমন্ত্রী পর্যায়ের ‘দুই প্লাস দুই’ কূটনীতি ও প্রতিরক্ষা সংলাপ চালুর উদ্যোগসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

এ ছাড়া বাংলাদেশ থেকে চীনে কাঁঠাল, আম ও পেয়ারা রপ্তানির প্রক্রিয়া শুরু, সৌরশক্তি, বৈদ্যুতিক যানবাহন সংযোজন কারখানা স্থাপন, চীন-বাংলাদেশ-মিয়ানমার অর্থনৈতিক করিডোর এবং রোহিঙ্গা সংকট মোকাবিলায় দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের বিষয়েও আলোচনা হয়।

সাক্ষাৎকালে চীনের রাষ্ট্রদূত মন্ত্রী থাকাকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চীন সফরের কথাও বিশেষভাবে উল্লেখ করেন।

বৈঠকের শেষ পর্যায়ে উভয় পক্ষ বাংলাদেশ ও চীনের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার পাশাপাশি বহুমাত্রিক সহযোগিতার মাধ্যমে সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় রাষ্ট্রপতির জন বিভাগের সচিব ও সামরিক সচিব উপস্থিত ছিলেন।

আরও

পদ্মা সেতু উদ্বোধনের পর গত চার বছরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫৪৮ দুর্ঘটনায় নিহত ১৪৭

জাতীয়

পদ্মা সেতু উদ্বোধনের পর গত চার বছরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫৪৮ দুর্ঘটনায় নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে গত চার বছরে ঢাকা-মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়েতে ৫৪৮টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৮৭৪ জন...

২০২৬-০৮-৩০ ১২:০৬

এটা আমাদের ঘরের সমস্যা, সমাধান হয়েছে : নাসির উদ্দিন পাটোয়ারী

জাতীয়

এটা আমাদের ঘরের সমস্যা, সমাধান হয়েছে : নাসির উদ্দিন পাটোয়ারী

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের সঙ্গে ও কওমি ছাত্র ঐক্য পরিষদের মধ্যে সমঝোতা হয়েছে বলে জানিয়ে...

২০২৬-০৮-৩০ ০৯:৪০

ভারী বৃষ্টিতে দুই জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা

জাতীয়

ভারী বৃষ্টিতে দুই জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা

দেশজুড়ে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এর মধ্যে আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে নদ-নদীর পান...

২০২৬-০৮-২৯ ২০:১৬

ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা

জাতীয়

ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা

ঢাকা শহরের যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সাতটি নির্দেশনা দিয়েছেন প্রধানমন...

২০২৬-০৮-২৯ ২০:০৭