ঢাকায় আইপিইউর মহাসচিব অ্যান্ডা ফিলিপ
স্টাফ রিপোর্টার
|
২০২৬-০৮-৩০ ২০:৩৭
সিইও: সাজ্জাদ হোসেন
বাংলাদেশ অফিস: ইউরোপা টাওয়ার, ফ্ল্যাট ৩/বি, ৩৮৩/১/এফ বিটিভি সংলগ্ন, পূর্ব রামপুরা, ঢাকা-১২১৯।
যুক্তরাজ্য অফিস: লেক্স হাউস, ১-৭ হেইনল্ট স্ট্রিট, ইলফোর্ড আইজি১ ৪ইএল, যুক্তরাজ্য।
ফোন : +৪৪ ৭৪৯৫ ৯২২৫৮২
© ২০২৬ | চ্যানেল ১৮ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
আন্তঃসংসদীয় ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব অ্যান্ডা ফিলিপ ঢাকায় পৌঁছেছেন। রোববার (৩০ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
বিমানবন্দরে পৌঁছালে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে অভ্যর্থনা জানান।
সফরকালে অ্যান্ডা ফিলিপ বাংলাদেশ জাতীয় সংসদের সঙ্গে আন্তঃসংসদীয় ইউনিয়নের সহযোগিতা আরও জোরদার করা এবং সংসদীয় কূটনীতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।
সফর শেষে আগামী ২ সেপ্টেম্বর তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।