রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

পদ্মা সেতু উদ্বোধনের পর গত চার বছরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫৪৮ দুর্ঘটনায় নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর গত চার বছরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫৪৮ দুর্ঘটনায় নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে গত চার বছরে ঢাকা-মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়েতে ৫৪৮টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৮৭৪ জন আহত এবং ১৪৭ জন নিহত হয়েছেন। ফায়ার সার্ভিস সূত্রে এ তথ্য জানা গেছে। মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, পদ্মা সেতু উদ্বোধন হয় ২০২২ সালের ২৫ জুন।

এরপর থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত ঢাকা-মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়ের মাওয়া টোল প্লাজা থেকে ধলেশ্বরী টোল প্লাজা পর্যন্ত এলাকায় মোট ৫৪৮টি সড়ক দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় ৮৭৪ জন আহত এবং ১৪৭ জন নিহত হয়েছেন। তিনি জানান, ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটাররা ঝুঁকি নিয়ে পেশাদারত্বের সঙ্গে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। এছাড়া নিহতদের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, ঢাকা-মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়েতে দিন দিন যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে সড়ক দুর্ঘটনার সংখ্যাও বাড়ছে।

এ অবস্থায় দুর্ঘটনা প্রতিরোধে চালক ও সাধারণ জনগণকে সচেতন হতে হবে। তিনি আরও জানান, দুর্ঘটনা এড়াতে চালকদের ঝুঁকিপূর্ণ ওভারটেকিং থেকে বিরত থাকতে হবে। সড়কের নির্দেশনা ও ট্রাফিক সিগন্যাল যথাযথভাবে অনুসরণ করতে হবে এবং নির্ধারিত গতিসীমার মধ্যে গাড়ি চালাতে হবে। পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলা, নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং অসতর্ক ও বেপরোয়া গাড়ি চালানো থেকে বিরত থাকা প্রয়োজন। তাহলেই ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

আরও

ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা

জাতীয়

ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা

ঢাকা শহরের যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সাতটি নির্দেশনা দিয়েছেন প্রধানমন...

২০২৬-০৮-২৯ ২০:০৭

জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই আমার মূল কাজ: খাদ্যমন্ত্রী

জাতীয়

জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই আমার মূল কাজ: খাদ্যমন্ত্রী

জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং নিরাপদ খাদ্য সংগ্রহ করাই তার মূল কাজ বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।

২০২৬-০৮-২৯ ১৮:৫৬

আমরা উত্তরাধিকার সূত্রে একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছি: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

জাতীয়

আমরা উত্তরাধিকার সূত্রে একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছি: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

সরকারের ১৮০ দিনে অনেকগুলো লক্ষ্য অর্জন হয়েছে জানিয়েছে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর ব...

২০২৬-০৮-২৯ ১৮:৪৫

বৃহস্পতিবারের মধ্যেই জারি হতে পারে পে স্কেলের গেজেট, কোন গ্রেডে বেতন বাড়ছে কত

জাতীয়

বৃহস্পতিবারের মধ্যেই জারি হতে পারে পে স্কেলের গেজেট, কোন গ্রেডে বেতন বাড়ছে কত

সরকারি চাকরিজীবীদের নবম বেতনকাঠামো (পে-স্কেল) অনুমোদনের জন্য সোমবার (৩১ আগস্ট) অনুষ্ঠেয় মন্ত্রিসভা বৈঠকে উত্থাপন করা হতে...

২০২৬-০৮-২৯ ১২:১৪

সাবেক ভূমিমন্ত্রীর পিএসসহ ৭৮ জনের নামে মামলা, গ্রেপ্তার ২

জাতীয়

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল সাবেক ভূমিমন্ত্রীর পিএসসহ ৭৮ জনের নামে মামলা, গ্রেপ্তার ২

চট্টগ্রামের আনোয়ারায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় ৭৮ জনের নাম উল্লেখ করে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা...

২০২৬-০৮-২৯ ১০:০৮

তারেক রহমানকে দিল্লিতে নিতে কেন মরিয়া ভারত

জাতীয়

বিবিসির প্রতিবেদন তারেক রহমানকে দিল্লিতে নিতে কেন মরিয়া ভারত

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লি সফরে নিতে আগ্রহী ভারত। দুই দেশের সম্পর্কে টানাপোড়েনের মধ্যে এই সফরকে সম্পর...

২০২৬-০৮-২৮ ২২:৪৬