রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল

সাবেক ভূমিমন্ত্রীর পিএসসহ ৭৮ জনের নামে মামলা, গ্রেপ্তার ২

সাবেক ভূমিমন্ত্রীর পিএসসহ ৭৮ জনের নামে মামলা, গ্রেপ্তার ২

চট্টগ্রামের আনোয়ারায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় ৭৮ জনের নাম উল্লেখ করে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার (২৮ আগস্ট) উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নের ভোলার বাড়ির মৃত নূর আহমদের ছেলে মোহাম্মদ হাসান বাদী হয়ে আনোয়ারা থানায় এই মামলাটি দায়ের করেন। মিছিলে নেতৃত্বদানকারী চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. মিজানুর রহমানকে (৩২) এ মামলায় প্রধান আসামি করা হয়েছে।

গ্রেপ্তারকৃত দুজন হলেন— চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের কানাইমাদারি এলাকার বাসিন্দা সরওয়ার কামালের ছেলে মো. সাইমন ইসলাম প্রকাশ অভি (২৩) এবং আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের আমান উল্ল্যাহ পাড়া এলাকার বাসিন্দা শামসুল হুদার ছেলে আব্দুর রহিম উদ্দীন (৪২)।

মামলা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোরে আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের শোলকাটা পিএবি সড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল বের করা হয়। এতে অভিযোগ করা হয়, অভিযুক্তরা নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমকে উৎসাহিত করার উদ্দেশ্যে মিছিলে উসকানিমূলক স্লোগান দিয়ে দেশের সার্বভৌমত্ব বিপন্ন করা, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং বর্তমান সরকারের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। আনোয়ারা ছাড়াও বাঁশখালী, চন্দনাইশ ও বোয়ালখালী উপজেলার বিভিন্ন ব্যক্তি এই মামলার আসামি।

আরও

ভারী বৃষ্টিতে দুই জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা

জাতীয়

ভারী বৃষ্টিতে দুই জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা

দেশজুড়ে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এর মধ্যে আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে নদ-নদীর পান...

২০২৬-০৮-২৯ ২০:১৬

ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা

জাতীয়

ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা

ঢাকা শহরের যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সাতটি নির্দেশনা দিয়েছেন প্রধানমন...

২০২৬-০৮-২৯ ২০:০৭

জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই আমার মূল কাজ: খাদ্যমন্ত্রী

জাতীয়

জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই আমার মূল কাজ: খাদ্যমন্ত্রী

জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং নিরাপদ খাদ্য সংগ্রহ করাই তার মূল কাজ বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।

২০২৬-০৮-২৯ ১৮:৫৬

আমরা উত্তরাধিকার সূত্রে একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছি: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

জাতীয়

আমরা উত্তরাধিকার সূত্রে একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছি: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

সরকারের ১৮০ দিনে অনেকগুলো লক্ষ্য অর্জন হয়েছে জানিয়েছে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর ব...

২০২৬-০৮-২৯ ১৮:৪৫

বৃহস্পতিবারের মধ্যেই জারি হতে পারে পে স্কেলের গেজেট, কোন গ্রেডে বেতন বাড়ছে কত

জাতীয়

বৃহস্পতিবারের মধ্যেই জারি হতে পারে পে স্কেলের গেজেট, কোন গ্রেডে বেতন বাড়ছে কত

সরকারি চাকরিজীবীদের নবম বেতনকাঠামো (পে-স্কেল) অনুমোদনের জন্য সোমবার (৩১ আগস্ট) অনুষ্ঠেয় মন্ত্রিসভা বৈঠকে উত্থাপন করা হতে...

২০২৬-০৮-২৯ ১২:১৪

তারেক রহমানকে দিল্লিতে নিতে কেন মরিয়া ভারত

জাতীয়

বিবিসির প্রতিবেদন তারেক রহমানকে দিল্লিতে নিতে কেন মরিয়া ভারত

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লি সফরে নিতে আগ্রহী ভারত। দুই দেশের সম্পর্কে টানাপোড়েনের মধ্যে এই সফরকে সম্পর...

২০২৬-০৮-২৮ ২২:৪৬