শনিবার (২৯ আগস্ট) দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়ন বিএনপি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তাকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। আগের মন্ত্রণালয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পর এখন খাদ্য মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং নিরাপদ খাদ্য সংগ্রহকে অগ্রাধিকার দিচ্ছেন তিনি।
তিনি আরও বলেন, ‘আমি আপনাদের প্রতিনিধি। আপনারা পাশে আছেন বলেই আপনাদের জন্য কাজ করতে পারছি। আমৃত্যু যেন জনগণের সেবা করে যেতে পারি।’