শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

দৈনিক ৫০০ টাকা মজুরি চান চা শ্রমিকরা

দৈনিক ৫০০ টাকা মজুরি চান চা শ্রমিকরা

দৈনিক ৫০০ টাকা মজুরি, ভূমি অধিকার ও নির্বাচনের দাবিতে চট্টগ্রামের ফটিকছড়ির বারমাসিয়া চা বাগানে সমাবেশ করেছে চা শ্রমিকরা।

শুক্রবার (২৮ আগস্ট) সকালে বারমাসিয়া চা বাগানের কালিতলায় পঞ্চায়েত সভাপতি অপু কূর্মীর সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) চট্টগ্রাম জেলার সভাপতি তপন দত্ত, যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান, চট্টগ্রাম ভ্যালী কমিটির সাবেক সভাপতি প্রদীপ দাশ, বাদল মুন্ডা, তপন কূর্মী, পরেশ মুন্ডা, সিন্ধু বালা কুর্মী, ললিতা কূর্মীসহ বিভিন্ন বাগানের নেতৃবৃন্দ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বাগান এলাকা প্রদক্ষিণ করে ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম দিন দিন বাড়ছে। বিদ্যুৎ, গ্যাস, পানিসহ সব কিছুর দাম দিন দিন বেড়েই চলেছে। চা শ্রমিকরা ১৮৭ টাকা মজুরি দিয়ে কীভাবে চলতে পারে? তাই আজ দাবি উঠেছে দৈনিক নিম্নতম ৫০০ টাকা মজুরি দেওয়ার। নেতৃবৃন্দ চা শ্রমিকদের জন্য ভূমি অধিকার ও নির্বাচনের দাবি জানান।

নেতৃবৃন্দ আরও বলেন, শ্রম আইন অনুযায়ী প্রাপ্য চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত চা শ্রমিকরা। এ ছাড়া চুক্তি অনুযায়ী চা শ্রমিকদের রেশনিং প্রথা বন্ধের ষড়যন্ত্র চলছে।

আরও

সন্ধ্যার পর তীব্র হবে বিদ্যুৎ সংকট, রাতে সর্বোচ্চ লোডশেডিং

জাতীয়

সন্ধ্যার পর তীব্র হবে বিদ্যুৎ সংকট, রাতে সর্বোচ্চ লোডশেডিং

দেশে বিদ্যুৎ সংকট শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যার পর আরও তীব্র হতে পারে। এ সময় বাড়তে পারে লোডশেডিংও। পাওয়ার গ্রিড কোম্পানি...

২০২৬-০৮-২৮ ১৭:১০

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯৬০

জাতীয়

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯৬০

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে শুক্রবার (২৮ আগস্ট) পর্যন্ত হা...

২০২৬-০৮-২৮ ১৭:০২

জলসিঁড়ি প্রকল্পের বিরুদ্ধে রূপগঞ্জবাসীর আন্দোলনের হুঁশিয়ারি

জাতীয়

জলসিঁড়ি প্রকল্পের বিরুদ্ধে রূপগঞ্জবাসীর আন্দোলনের হুঁশিয়ারি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ও রূপগঞ্জ ইউনিয়নের কৃষিজমি ও বসতভিটা রক্ষার দাবিতে রাজধানীতে মানববন্ধন ও সংবাদ সম...

২০২৬-০৮-২৮ ১৬:১৭

আগামী সোমবার মন্ত্রিসভায় উঠতে পারে নতুন পে-স্কেল, অনুমোদন হলে বৃহস্পতিবার প্রজ্ঞাপন

জাতীয়

আগামী সোমবার মন্ত্রিসভায় উঠতে পারে নতুন পে-স্কেল, অনুমোদন হলে বৃহস্পতিবার প্রজ্ঞাপন

সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নতুন বেতন কাঠামো বা নবম পে-স্কেল অনুমোদনের জন্য আগামী সোমবার (৩১ আগস্ট) মন্ত্রিসভা ব...

২০২৬-০৮-২৮ ১৬:০৪

নভোথিয়েটারের সাবেক ডিজি ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

জাতীয়

নভোথিয়েটারের সাবেক ডিজি ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও কানাডায় অর্থপাচারের অভিযোগ অনুসন্ধানের মধ্যে নভোথিয়েটারের সাবেক মহাপরিচালক (ডিজি) আরশাদ উ...

২০২৬-০৮-২৮ ০৯:৩৬