শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

জার্মান ভিসা আবেদনকারীদের দূতাবাসে প্রবেশে নতুন নির্দেশনা

জার্মান ভিসা আবেদনকারীদের দূতাবাসে প্রবেশে নতুন নির্দেশনা

ভিসা আবেদনকারীদের দূতাবাসে প্রবেশের ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকায় অবস্থিত জার্মান দূতাবাস। সম্প্রতি দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ নির্দেশনা জানানো হয়।

পোস্টে বলা হয়েছে, ঢাকার জার্মান দূতাবাসে ভিসা অ্যাপয়েন্টমেন্টের দিন আবেদনকারীদের অভিজ্ঞতা আরও সহজ করতে ধারাবাহিকভাবে বিভিন্ন প্রয়োজনীয় তথ্য জানানো হচ্ছে। এর অংশ হিসেবে দূতাবাসে প্রবেশের ক্ষেত্রে সঠিক গেট ব্যবহারের বিষয়টি স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।

দূতাবাস জানিয়েছে, সেখানে প্রবেশের জন্য দুটি গেট রয়েছে। এর একটি দূতাবাসের কর্মীদের জন্য এবং অন্যটি ভিসা আবেদনকারীদের জন্য নির্ধারিত।

গুলশান-২ চত্বর থেকে দূতাবাসের দিকে এলে ভিসা আবেদনকারীদের দ্বিতীয় গেটটি ব্যবহার করতে বলা হয়েছে।

তবে সঠিক গেট নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছে দূতাবাস। আবেদনকারীদের সঠিক স্থানে পৌঁছে দিতে নিরাপত্তাকর্মীরা সেখানে সবসময় দায়িত্ব পালন করেন।

ভিসা অ্যাপয়েন্টমেন্টের দিন নির্ধারিত সময়ের আগে দূতাবাসে পৌঁছে সঠিক প্রবেশপথ ব্যবহার করার জন্য আবেদনকারীদের প্রতি আহ্বান জানিয়েছে জার্মান দূতাবাস।

আরও

আগামী সোমবার মন্ত্রিসভায় উঠতে পারে নতুন পে-স্কেল, অনুমোদন হলে বৃহস্পতিবার প্রজ্ঞাপন

জাতীয়

আগামী সোমবার মন্ত্রিসভায় উঠতে পারে নতুন পে-স্কেল, অনুমোদন হলে বৃহস্পতিবার প্রজ্ঞাপন

সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নতুন বেতন কাঠামো বা নবম পে-স্কেল অনুমোদনের জন্য আগামী সোমবার (৩১ আগস্ট) মন্ত্রিসভা ব...

২০২৬-০৮-২৮ ১৬:০৪

নভোথিয়েটারের সাবেক ডিজি ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

জাতীয়

নভোথিয়েটারের সাবেক ডিজি ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও কানাডায় অর্থপাচারের অভিযোগ অনুসন্ধানের মধ্যে নভোথিয়েটারের সাবেক মহাপরিচালক (ডিজি) আরশাদ উ...

২০২৬-০৮-২৮ ০৯:৩৬

এনআইডি প্রথমবার হারিয়ে গেলে ও জরুরিভাবে উত্তোলনে লাগবে যত টাকা

জাতীয়

এনআইডি প্রথমবার হারিয়ে গেলে ও জরুরিভাবে উত্তোলনে লাগবে যত টাকা

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনসহ বিভিন্ন সেবার ফি পুনর্নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত ৩০ জুলাই ইসির উপসচিব মো....

২০২৬-০৮-২৭ ২৩:৩৪

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন

জাতীয়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দ...

২০২৬-০৮-২৭ ২৩:৩২

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাপানের প্রধানমন্ত্রীর অভিনন্দন

জাতীয়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাপানের প্রধানমন্ত্রীর অভিনন্দন

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি...

২০২৬-০৮-২৭ ২৩:২৯