শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হাম-সংক্রান্ত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে শুধু সিলেট বিভাগেই তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।
একই সময়ে নতুন করে আরও ১ হাজার ১৭০ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৮ আগস্ট পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৯৬০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৮৬১ জন এবং হামে আক্রান্ত হয়ে ৯৯ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত ও মৃত্যুর ঘটনা অব্যাহত রয়েছে।