শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

বৃহস্পতিবারের মধ্যেই জারি হতে পারে পে স্কেলের গেজেট, কোন গ্রেডে বেতন বাড়ছে কত

বৃহস্পতিবারের মধ্যেই জারি হতে পারে পে স্কেলের গেজেট, কোন গ্রেডে বেতন বাড়ছে কত

সরকারি চাকরিজীবীদের নবম বেতনকাঠামো (পে-স্কেল) অনুমোদনের জন্য সোমবার (৩১ আগস্ট) অনুষ্ঠেয় মন্ত্রিসভা বৈঠকে উত্থাপন করা হতে পারে বলে জানা গেছে। অনুমোদন পেলে আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যেই তা প্রজ্ঞাপন আকারে জারি করা হতে পারে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়ের এক সূত্রে জানা গেছে।

নাম না প্রকাশের শর্তে অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, নতুন বেতনকাঠামোর প্রজ্ঞাপন জারি হতে পারে আগামী সপ্তাহের মধ্যেই। ইতোমধ্যে সবকিছু চূড়ান্ত করা হয়েছে। আগামী সোমবার মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা রয়েছে।

তিনি আরও বলেন, নতুন বেতনকাঠামো এজেন্ডাভুক্ত করে অনুমোদনের জন্য উত্থাপনের প্রস্তুতি চলছে। ওই দিন অনুমোদন হলে আগামী বৃহস্পতিবারের (৩ সেপ্টেম্বর) মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে।

যদিও মন্ত্রিসভায় অনুমোদনের জন্য চূড়ান্ত খসড়ায় বেতন-ভাতা বৃদ্ধির হার সম্পর্কে বলতে রাজি হননি অর্থ বিভাগের কর্মকর্তারা।

এর আগে গত ১৬ আগস্ট প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার সাংবাদিকদের বলেন, সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং যেকোনো মুহূর্তে তা ঘোষণা হতে পারে।

গত ২৯ জুলাই অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকারি কর্মচারীদের জন্য নবম বেতন কমিশন ঘোষণা নিয়ে এখনো কাজ চলছে। কাজ শেষ হলে তা শিগগিরই মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। মন্ত্রিসভা অনুমোদন দিলে প্রজ্ঞাপন জারি হবে।

সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামো বাস্তবায়নের সুপারিশ করতে গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে সভাপতি করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটি ইতোমধ্যে তাদের সুপারিশ জমা দিয়েছে।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রথম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছে সচিব কমিটি। দুই ধাপে তা বাস্তবায়ন হবে। এর মধ্যে প্রথম বছরে মূল বেতন এবং দ্বিতীয় বছরে বাড়িভাড়া ও অন্যান্য ভাতা কার্যকর হতে পারে।

প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে যে গ্রেডভিত্তিক কাঠামো এসেছে, তাতে সর্বনিম্ন মূল বেতন ২০তম গ্রেডে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ম গ্রেডে ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে।

 

গ্রেড প্রস্তাবিত মূল বেতন

১ম গ্রেড ১,৬০,০০০ টাকা (নির্ধারিত); 

২য় গ্রেড ১,৩২,০০০-১,৫৩,০০০; 

৩য় গ্রেড ১,১৩,০০০-১,৪৮,৮০০; 

৪র্থ গ্রেড ১,০০,০০০-১,৪২,৪০০; 

৫ম গ্রেড ৮৬,০০০-১,৩৯,৭০০; 

৬ষ্ঠ গ্রেড ৭১,০০০-১,৩৪,০০০; 

৭ম গ্রেড ৫৮,০০০-১,২৬,৮০০; 

৮ম গ্রেড ৪৭,২০০-১,১৩,৭০০; 

৯ম গ্রেড ৪৫,১০০-১,০৮,৮০০; 

১০ম গ্রেড ৩২,০০০-৭৭,৩০০; 

১১তম গ্রেড ২৫,০০০-৬০,৫০০; 

১২তম গ্রেড ২৪,৩০০-৫৮,৭০০; 

১৩তম গ্রেড ২৪,০০০-৫৮,০০০; 

১৪তম গ্রেড ২৩,৫০০-৫৬,৮০০; 

১৫তম গ্রেড ২২,৮০০-৫৫,২০০; 

১৬তম গ্রেড ২১,৯০০-৫২,৯০০; 

১৭তম গ্রেড ২১,৪০০-৫১,৯০০; 

১৮তম গ্রেড ২১,০০০-৫০,৯০০; 

১৯তম গ্রেড ২০,৫০০-৪৯,৬০০ ও 

২০তম গ্রেড ২০,০০০-৪৮,৪০০ টাকা।

আরও

জার্মান ভিসা আবেদনকারীদের দূতাবাসে প্রবেশে নতুন নির্দেশনা

জাতীয়

জার্মান ভিসা আবেদনকারীদের দূতাবাসে প্রবেশে নতুন নির্দেশনা

ভিসা আবেদনকারীদের দূতাবাসে প্রবেশের ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকায় অবস্থিত জার্মান দূতাবাস। সম্প্রতি দূতাবাসের অফি...

২০২৬-০৮-২৮ ২০:৪৪

সন্ধ্যার পর তীব্র হবে বিদ্যুৎ সংকট, রাতে সর্বোচ্চ লোডশেডিং

জাতীয়

সন্ধ্যার পর তীব্র হবে বিদ্যুৎ সংকট, রাতে সর্বোচ্চ লোডশেডিং

দেশে বিদ্যুৎ সংকট শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যার পর আরও তীব্র হতে পারে। এ সময় বাড়তে পারে লোডশেডিংও। পাওয়ার গ্রিড কোম্পানি...

২০২৬-০৮-২৮ ১৭:১০

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯৬০

জাতীয়

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯৬০

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে শুক্রবার (২৮ আগস্ট) পর্যন্ত হা...

২০২৬-০৮-২৮ ১৭:০২

জলসিঁড়ি প্রকল্পের বিরুদ্ধে রূপগঞ্জবাসীর আন্দোলনের হুঁশিয়ারি

জাতীয়

জলসিঁড়ি প্রকল্পের বিরুদ্ধে রূপগঞ্জবাসীর আন্দোলনের হুঁশিয়ারি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ও রূপগঞ্জ ইউনিয়নের কৃষিজমি ও বসতভিটা রক্ষার দাবিতে রাজধানীতে মানববন্ধন ও সংবাদ সম...

২০২৬-০৮-২৮ ১৬:১৭

আগামী সোমবার মন্ত্রিসভায় উঠতে পারে নতুন পে-স্কেল, অনুমোদন হলে বৃহস্পতিবার প্রজ্ঞাপন

জাতীয়

আগামী সোমবার মন্ত্রিসভায় উঠতে পারে নতুন পে-স্কেল, অনুমোদন হলে বৃহস্পতিবার প্রজ্ঞাপন

সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নতুন বেতন কাঠামো বা নবম পে-স্কেল অনুমোদনের জন্য আগামী সোমবার (৩১ আগস্ট) মন্ত্রিসভা ব...

২০২৬-০৮-২৮ ১৬:০৪