সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশ ১৩তম, বাড়ছে তাপজনিত মৃত্যুঝুঁকি

জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশ ১৩তম, বাড়ছে তাপজনিত মৃত্যুঝুঁকি

জলবায়ু পরিবর্তনের কারণে বৈশ্বিক তাপমাত্রা দ্রুত বাড়ছে। এর ফলে তাপজনিত অসুস্থতা ও মৃত্যুর ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে। বৈশ্বিক জলবায়ু ঝুঁকির দিক থেকে বাংলাদেশ বর্তমানে বিশ্বের ১৩তম ঝুঁকিপূর্ণ দেশ বলে জাতীয় সংসদে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়ার এক প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশ দীর্ঘমেয়াদি অভিযোজন কৌশলের অংশ হিসেবে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন কাঠামোর আওতায় জাতীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন করেছে। পাশাপাশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে তৃতীয় জাতীয়ভাবে নির্ধারিত অবদান প্রণয়ন করে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন কাঠামোতে দাখিল করা হয়েছে।

তৃতীয় জাতীয়ভাবে নির্ধারিত অবদান অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে বাংলাদেশ নিজস্ব সক্ষমতায় বা শর্তহীনভাবে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ ৬ দশমিক ৩৯ শতাংশ বা ২৬ দশমিক ৭৪ মিলিয়ন মেট্রিক টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য কমানোর লক্ষ্য নির্ধারণ করেছে।

আন্তর্জাতিক সহায়তা পাওয়া গেলে শর্তযুক্তভাবে আরও ১৩ দশমিক ৯২ শতাংশ বা ৫৮ দশমিক ২৩ মিলিয়ন মেট্রিক টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর লক্ষ্য রয়েছে।

দীর্ঘমেয়াদে নিঃসরণ কমাতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নেতৃত্বে দীর্ঘমেয়াদি নিম্ন-নিঃসরণ উন্নয়ন কৌশল প্রণয়নের কাজও শুরু হয়েছে।

এ ছাড়া কার্বন বাজারে বাংলাদেশের অংশগ্রহণকে সুশৃঙ্খল ও স্বচ্ছ করতে একটি সমন্বিত কার্বন বাজার কাঠামো প্রণয়ন করা হয়েছে।

এই কাঠামোর মাধ্যমে আন্তর্জাতিক ও স্বেচ্ছাসেবী কার্বন বাজারে বাংলাদেশের অংশগ্রহণ বাড়ানো, পরিবেশসম্মত উচ্চমানের প্রকল্প বাস্তবায়ন এবং কার্বন ঋণপত্রের লেনদেনের মাধ্যমে বৈদেশিক বিনিয়োগ ও জলবায়ু অর্থায়ন বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

আরও

দেশের সাত অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

জাতীয়

দেশের সাত অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের সাত অঞ্চলে ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাট...

২০২৬-০৮-৩১ ১৩:০৪

বিএনপির সিন্ডিকেট আবারও সক্রিয়, ওমরা থেকে ফিরে আসিফ মাহমুদ

জাতীয়

বিএনপির সিন্ডিকেট আবারও সক্রিয়, ওমরা থেকে ফিরে আসিফ মাহমুদ

সরকারি দল বিএনপির সিন্ডিকেট আবারও সক্রিয় হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব...

২০২৬-০৮-৩১ ১২:৪৭

ফারাক্কার ১০৯ গেট খোলা, তবে বন্যার আশঙ্কা নেই

জাতীয়

ফারাক্কার ১০৯ গেট খোলা, তবে বন্যার আশঙ্কা নেই

নেপালের ঘটনার কোনও প্রভাব নেই ফারাক্কায়। তাই ভয়ের কিছু নেই। অন্যান্য বছরের তুলনায় এই মুহূর্তে ফারাক্কা বাঁধে অনেক কম...

২০২৬-০৮-৩১ ০৯:৩৩

'প্রাইম মিনিস্টার গোল্ডকাপ’ ঘিরে সব উপজেলায় ফুটবল মাঠ প্রস্তুতের নির্দেশ

জাতীয়

'প্রাইম মিনিস্টার গোল্ডকাপ’ ঘিরে সব উপজেলায় ফুটবল মাঠ প্রস্তুতের নির্দেশ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬ সামনে রেখে দেশের প্রতিটি উপজেলায় অন্তত পাঁচটি করে ফুটবল খেলার উ...

২০২৬-০৮-৩১ ০৮:৪০

বসুন্ধরায় ছিনতাইয়ের ৩৬ ঘণ্টায় প্রধান অভিযুক্ত আটক

জাতীয়

বসুন্ধরায় ছিনতাইয়ের ৩৬ ঘণ্টায় প্রধান অভিযুক্ত আটক

বাংলাদেশের ‘মিনি সিঙ্গাপুর’খ্যাত বসুন্ধরা আবাসিক এলাকা। পরিকল্পিত এই আবাসিক এলাকায় নিরাপত্তাব্যবস্থাও বেশ কড়াকড়ি। সার্বক...

২০২৬-০৮-৩১ ০২:২০