মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

এলপি গ্যাসের দাম বেশি নেওয়ায় দুই ব্যবসায়ীকে জরিমানা

এলপি গ্যাসের দাম বেশি নেওয়ায় দুই ব্যবসায়ীকে জরিমানা

মুন্সীগঞ্জে এলপি গ্যাসের দাম বেশি নেওয়ায় দুই ব্যবসাপ্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সদর উপজেলার হাটলক্ষ্মীগঞ্জ ও দেওভোগ এলাকার দুই প্রতিষ্ঠানকে এ জরিমানা করেন মুন্সীগঞ্জ ভোক্তা অধিকার অধিদপ্তর।

এক প্রেস বিজ্ঞপ্তিতে ভোক্তা অধিকার জানায়, রোববার (৫ এপ্রিল) দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় এলপি গ্যাসের দোকান মনিটরিং করে।

হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় মেসার্স রিফাত স্টোরে দেখা যায়, সরকার নির্ধারিত মূল্যের বেশি মূল্যে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি করা হচ্ছে। দোকানটির মালিক মো. আয়নাল সরকারকে ৫ হাজার টাকা জরিমানা এবং দেওভোগ বাজারে রাইয়ান স্টোরে সরকার নির্ধারিত মূল্যের থেকে অধিক মূল্যে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি করায় দোকানটির মালিক মো. মুরাদকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা ও ব্যাটালিয়ন আনসার মুন্সীগঞ্জের একটি টিম।

আসিফ আল আজাদ বলেন, এপ্রিল মাসে ১২ কেজি গ্যাস সিলিন্ডারের সরকারী সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য ১ হাজার ৭ শত ২৮ টাকা। ব্যবসায়ীরা বিক্রি করেছেন ২ হাজার টাকা। এজন্য দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরও

জমি নিয়ে বিরোধে প্রাণ গেল বৃদ্ধার, ছেলে-পুত্রবধূ আটক

সারা দেশ

জমি নিয়ে বিরোধে প্রাণ গেল বৃদ্ধার, ছেলে-পুত্রবধূ আটক

ময়মনসিংহের হালুয়াঘাটে জমি নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ধাক্কা দেওয়ার পর মাটিতে পড়ে রেজিয়া খাতুন (৮২) নামের এক বৃদ্ধার মৃ...

২০২৬-০৮-১৭ ২২:০৭

ধামরাইয়ে ৯ উপ-স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ নেই: জরাজীর্ণ ভবন আর জনবল সংকটে চরম ভোগান্তি

সারা দেশ

ধামরাইয়ে ৯ উপ-স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ নেই: জরাজীর্ণ ভবন আর জনবল সংকটে চরম ভোগান্তি

ঢাকার ধামরাই উপজেলার নয়টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে দীর্ঘ দুই বছর ধরে সরকারি ওষুধ সরবরাহ বন্ধ থাকায় ভেঙে...

২০২৬-০৮-১৭ ২১:৫৮

রাস্তার ওপর পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে কৃষকের মৃত্যু

সারা দেশ

রাস্তার ওপর পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে কৃষকের মৃত্যু

পটুয়াখালীর বাউফলে রাস্তার ওপর পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে ইউসুফ রাড়ি (৫০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে...

২০২৬-০৮-১৭ ২১:৪১

সাটুরিয়ায় সাবেক ইউপি সদস্যের বাড়ি ভাংচুরের অভিযোগ, থানায় মামলা

সারা দেশ

সাটুরিয়ায় সাবেক ইউপি সদস্যের বাড়ি ভাংচুরের অভিযোগ, থানায় মামলা

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. ইসমাইল হোসেনের বাড়িঘর ভাংচুরের অভিযোগ উঠেছে...

২০২৬-০৮-১৭ ২১:২০