সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ঈদের আনন্দ পৌঁছালো অসহায়ের ঘরে

ঈদের আনন্দ পৌঁছালো অসহায়ের ঘরে

বগুড়া-২ আসনে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের উদ্যোগে ৫ হাজার পরিবারের হাতে কোরবানির মাংস

ত্যাগ, সহমর্মিতা আর ভাগাভাগির মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদুল আজহায় বগুড়া-২ (শিবগঞ্জ-মোকামতলা) আসনে দেখা গেল এক মানবিক উদ্যোগের অনন্য দৃষ্টান্ত। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম-এর উদ্যোগে উপজেলার শতাধিক গ্রামের হাজারো অসহায় মানুষের ঘরে পৌঁছে দেওয়া হয়েছে কোরবানির মাংস।

বৃহস্পতিবার (২৮ মে) দিনভর শিবগঞ্জ ও মোকামতলার বিভিন্ন এলাকায় স্বেচ্ছাসেবকদের মাধ্যমে অন্তত ৫ হাজার দরিদ্র, নিম্ন আয়ের ও অসহায় পরিবারের হাতে এই মাংস বিতরণ করা হয়। ঈদের দিনে এমন সহায়তা পেয়ে অনেক পরিবারের মুখে ফুটে ওঠে স্বস্তির হাসি।

জানা গেছে, প্রতিমন্ত্রী মীর শাহে আলমের আহ্বানে সাড়া দিয়ে কয়েকটি মানবিক ও দাতব্য প্রতিষ্ঠান কোরবানির পশু প্রদান করে। এর মধ্যে ছিল Al Khair Foundation, Al Manahil Foundation, Islamic Relief Center এবং Bangladesh Education and Technology Society। পরে নির্ধারিত তালিকা অনুযায়ী গ্রামের বাড়ি বাড়ি গিয়ে মাংস পৌঁছে দেন স্বেচ্ছাসেবকরা।

স্থানীয়দের ভাষ্য, এটি শুধুমাত্র কোরবানির মাংস বিতরণ নয়—বরং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এক মানবিক বার্তা। অনেক পরিবার আছে, যারা বছরের এই একটি দিনেও কোরবানির মাংস জোটাতে পারে না। সেইসব মানুষের ঘরে ঈদের আনন্দ পৌঁছে দিতে এমন উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে সর্বমহলে।

একাধিক বাসিন্দা জানান, “ঈদের আসল শিক্ষা হলো ত্যাগ ও ভাগাভাগি। প্রতিমন্ত্রীর এই উদ্যোগ আমাদের সেই শিক্ষার কথাই নতুন করে মনে করিয়ে দিয়েছে।”

সংশ্লিষ্টরা জানান, ভবিষ্যতেও এলাকার সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে মানবিক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

আরও

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

সারা দেশ

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে অননুমোদিত ও নিষিদ্ধ প্রসাধনী বিক্রি এবং পণ্যের মোড়কে আমদানিকারকের নাম-ঠিকানাসহ প্রয়োজন...

২০২৬-১০-১১ ১৯:১৪

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

সারা দেশ

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মতো এত দেশপ্রে...

২০২৬-১০-১১ ১৯:১৩

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

সারা দেশ

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

মুন্সীগঞ্জের সিরাজদিখানে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ৪০টি চায়না দুয়ারী জাল ও একট...

২০২৬-১০-১১ ১৯:১১

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

সারা দেশ

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

পরিবেশ দূষণ কমাতে পরিত্যক্ত প্লাস্টিক ও অন্যান্য বর্জ্যের বিনিময়ে পরিবেশবান্ধব গাছ উপহার দিয়ে ব্যতিক্রমী সচেতনতামূলক কর্...

২০২৬-১০-১১ ১৯:০৮

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

সারা দেশ

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ দিল্লিতে বসে আ...

২০২৬-১০-১১ ১৯:০৭