মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

এবার মধ্যপ্রাচ্যের বাইরেও হামলার হুমকি ইরানের

এবার মধ্যপ্রাচ্যের বাইরেও হামলার হুমকি ইরানের

ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়বে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘আবার সামরিক অভিযান শুরু করার সিদ্ধান্ত থেকে মাত্র এক ঘণ্টা দূরে’— এমন মন্তব্যে ইরানের পক্ষ থেকে বুধবার এমন হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইরান এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একটি প্রস্তাব দিয়েছে, তবে তাদের প্রকাশ্য বক্তব্যে এমন শর্ত পুনরাবৃত্তি করা হয়েছে, যেগুলো ট্রাম্প আগেই প্রত্যাখ্যান করেছিলেন। এর মধ্যে রয়েছে— হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ, যুদ্ধক্ষতির ক্ষতিপূরণ, নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দকৃত সম্পদ মুক্ত করা এবং অঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহার।

ট্রাম্প সোমবার জানান, তিনি নতুন বোমা হামলার নির্দেশ দেওয়ার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন, কিন্তু কূটনীতির জন্য আরও সময় দিতে শেষ মুহূর্তে সিদ্ধান্ত স্থগিত করেন।

পরবর্তীতে মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আজ সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি এক ঘণ্টা দূরে ছিলাম।’

ইরান বারবার হুমকি দিয়েছে যে নতুন কোনো হামলা হলে তারা মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি থাকা দেশগুলোতে পাল্টা আঘাত হানবে। বুধবার তারা ইঙ্গিত দেয় যে, এবার অঞ্চলটির বাইরেও লক্ষ্যবস্তুতে হামলা হতে পারে।

রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, ইরানের বিরুদ্ধে আগ্রাসন পুনরাবৃত্তি হলে প্রতিশ্রুত আঞ্চলিক যুদ্ধ এবার অঞ্চল ছাড়িয়ে বিস্তৃত হবে।

এদিকে, জ্বালানির দাম বৃদ্ধির কারণে নভেম্বরের কংগ্রেস নির্বাচন সামনে রেখে ট্রাম্পের রিপাবলিকান পার্টি চাপের মুখে রয়েছে। এপ্রিলের শেষ দিকে যুদ্ধবিরতির পর থেকে ট্রাম্পের প্রকাশ্য মন্তব্যে কখনও নতুন করে বোমা হামলার হুমকি, আবার কখনও শান্তিচুক্তি আসন্ন—এমন দাবি শোনা গেছে।

মঙ্গলবার তিনি বলেন, যুদ্ধ ‘খুব দ্রুত’ শেষ হয়ে যাবে। গত মাসে অনুষ্ঠিত একমাত্র শান্তি আলোচনায় মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্বদানকারী ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও অগ্রগতির কথা বলেন। হোয়াইট হাউস ব্রিফিংয়ে তিনি বলেন, ‘আমরা এখানে বেশ ভালো অবস্থানে আছি।’

যুক্তরাষ্ট্রের অবস্থানের এই ওঠানামা তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি করেছে। যদিও মে মাসের শুরু থেকে সপ্তাহভিত্তিক দাম বাড়ছেই। এক মাস মেয়াদি বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম বুধবার সকালে প্রায় ১.৫% কমে ব্যারেলপ্রতি ১১০ ডলারের সামান্য নিচে নেমেছে, তবে এখনও তা গত সপ্তাহের তুলনায় অনেক বেশি।

আরও

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

আন্তর্জাতিক

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তুরস্কের প্র...

২০২৬-০৯-২৬ ২১:০২

জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহু: কূটনীতি নাকি অভ্যন্তরীণ রাজনীতির বার্তা?

আন্তর্জাতিক

জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহু: কূটনীতি নাকি অভ্যন্তরীণ রাজনীতির বার্তা?

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে জাতিসংঘের সম্পর্ক দীর্ঘদিন ধরেই টানাপোড়েনপূর্ণ। জাতিসংঘকে তিনি অতীতে...

২০২৬-০৯-২৬ ১৮:২২

এথেন্সে ভবনে বিস্ফোরণ, নিহত ২; নিখোঁজ ৪

আন্তর্জাতিক

এথেন্সে ভবনে বিস্ফোরণ, নিহত ২; নিখোঁজ ৪

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক প্লাকা এলাকায় অ্যাক্রোপলিসের কাছে একটি তিনতলা ভবনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুজন নিহত হয়ে...

২০২৬-০৯-২৬ ১৭:৫৯

সৌদির দিকে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র-ড্রোন প্রতিহতের দাবি

আন্তর্জাতিক

সৌদির দিকে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র-ড্রোন প্রতিহতের দাবি

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন প্রতিহত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জ...

২০২৬-০৯-২৬ ১৭:৪৭

টানা বৃষ্টিতে পানির নিচে ব্যাংকক, বন্যা ঘোষণা ৫০ জেলায়

আন্তর্জাতিক

টানা বৃষ্টিতে পানির নিচে ব্যাংকক, বন্যা ঘোষণা ৫০ জেলায়

টানা প্রায় ৪৮ ঘণ্টার ভারী বৃষ্টিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বন্যা পরিস্থিতি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এতে নগরীর খালগুল...

২০২৬-০৯-২৬ ১৫:১৫