সোমবার, ৬ জুলাই ২০২৬ ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

দুর্গন্ধযুক্ত পানিতে অতিষ্ঠ কালীগঞ্জ পৌরবাসী, সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের

দুর্গন্ধযুক্ত পানিতে অতিষ্ঠ কালীগঞ্জ পৌরবাসী, সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা এলাকায় সরবরাহকৃত পানিতে দুর্গন্ধ, ময়লা ও কালচে রঙের পানি আসার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন পৌরবাসী। দীর্ঘদিন ধরে চলমান এই সমস্যায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। দুর্গন্ধযুক্ত পানিতে অতিষ্ঠ কালীগঞ্জ পৌরবাসী। বিশেষ করে যেসব বাসাবাড়ি, ছাত্রাবাস ও মেসে নিজস্ব টিউবওয়েল নেই, তাদের জন্য পরিস্থিতি আরও দুর্বিষহ হয়ে উঠেছে। দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ।

ভুক্তভোগীদের অভিযোগ, নিয়মিত পৌরকর ও পানির বিল পরিশোধ করলেও তারা কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। অনেক ক্ষেত্রে সরবরাহকৃত পানি ব্যবহারের অনুপযোগী হওয়ায় বিকল্প উৎস থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে, যা সময়সাপেক্ষ ও কষ্টকর।

শিবনগর বোষ্টম পাড়ার এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে  বলেন, সকালে গোসল করতে গিয়ে দেখি কালো ও দুর্গন্ধযুক্ত পানি আসছে। মাঝেমধ্যেই এমন হয়। এই পানি ব্যবহার করা তো দূরের কথা, কাছে যেতেও কষ্ট লাগে। অভিযোগ দিলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না।

একই এলাকার গৃহবধূ সেলিনা খাতুন বলেন, পানির এই অবস্থার কারণে রান্না-বান্না করাও কঠিন হয়ে পড়েছে। বাধ্য হয়ে অনেক সময় বাইরে থেকে পানি এনে ব্যবহার করতে হচ্ছে। নিয়মিত কর পরিশোধ করেও আমরা ন্যূনতম সেবা পাচ্ছি না।

শহরের মেইন বাসস্ট্যান্ড এলাকার একটি ছাত্রাবাসের শিক্ষার্থী আশিক জানান, আমাদের মেসে কোনো টিউবওয়েল নেই। পুরোপুরি পৌরসভার পানির উপর নির্ভর করতে হয়। কিন্তু অনেক দিন এমন যায়, যেদিন পানির অভাবে গোসল না করেই কলেজে যেতে হয়।

মধুগঞ্জ বাজার এলাকার বাসিন্দা লিপু মিয়া অভিযোগ করে বলেন, অনেকদিন ধরেই পানির মান খারাপ। এক গ্লাস পানিতে যেন অর্ধেকই আয়রন ও ময়লা। তীব্র দুর্গন্ধের কারণে ব্যবহার করা যায় না। দ্রæত সুপেয় পানির ব্যবস্থা করার দাবি জানাচ্ছি।

পৌরসভা সূত্রে জানা গেছে, কালীগঞ্জ পৌর এলাকায় মোট ছয়টি পানির পাম্প রয়েছে, চাপালি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকা, নিশ্চিন্তপুর, আড়পাড়া, বাস টার্মিনাল ও বৈশাখী ফিলিং স্টেশন এলাকায়। এর মধ্যে আড়পাড়ার পানির পাম্পটি দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে আছে। এছাড়া পুরনো পাইপলাইনের যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে পাইপে মরিচা ও ছিদ্র সৃষ্টি হয়ে জং, কাদা ও ময়লা পানির সঙ্গে মিশে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।

বর্তমানে প্রতিদিন তিন দফায় পানি সরবরাহ করা হয়, সকাল সাড়ে ৬টা থেকে ৮টা, দুপুর সাড়ে ১২টা থেকে ২টা এবং বিকাল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত। তবে সরবরাহের এই সময়সূচি থাকলেও পানির মান নিয়ে অসন্তোষ ক্রমেই বাড়ছে।

এ বিষয়ে পৌরসভার প্রকৌশলী মো. কবির হাসান বলেন, আমাদের পৌর এলাকায় ছয়টি পাম্প রয়েছে, যার একটি বর্তমানে অচল। সেটি দ্রুত সচল করার চেষ্টা চলছে। পাশাপাশি কিছু এলাকায় পুরনো পাইপলাইন ও লাইনে জমে থাকা ময়লার কারণে সাময়িকভাবে এ সমস্যা দেখা দিচ্ছে। আমরা গত রোজার আগে কিছু এলাকায় পাইপগুলো পরিস্কার করেছিলাম। আবারও পাইপ কিছু এলাকায় পরিষ্কার করা দরকার। আমরা খুব দ্রুত পরিস্কার করে দেবো। আর আমরা সব জায়গায় খোঁজ নিচ্ছি, কোথাও লিকেজ পয়েন্ট পাচ্ছি না। সামনের মাসের প্রথম সপ্তাহে আবার পরিস্কার করবো। 

তিনি আরও জানান, খুব শিগগিরই সমস্যা সমাধান করে নাগরিকদের জন্য স্বাভাবিক ও নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করা হবে।

আরও

নড়াইলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নারী কয়েদির মৃত্যু

সারা দেশ

নড়াইলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নারী কয়েদির মৃত্যু

নড়াইল জেলা কারাগারে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নারী কয়েদি লাইচ বেগম ওরফে লাইচনার (৫০) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু...

২০২৬-০৭-০৫ ২৩:৩৭

ফতুল্লায় বাসা থেকে ধরে নেওয়ার পর যুবকের মৃত্যু, গণপিটুনির অভিযোগ

সারা দেশ

ফতুল্লায় বাসা থেকে ধরে নেওয়ার পর যুবকের মৃত্যু, গণপিটুনির অভিযোগ

নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসা থেকে ধরে নিয়ে ছিনতাইকারী আখ্যা দিয়ে জিসান নামে এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক...

২০২৬-০৭-০৫ ২৩:৩৫

এআই প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, কমলগঞ্জ থানায় জিডি

সারা দেশ

এআই প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, কমলগঞ্জ থানায় জিডি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ছবি তৈরি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে দৈনিক কালের...

২০২৬-০৭-০৫ ২২:৩৩

কিশোর গ্যাংয়ের হামলা, মারপিট ও ছিনতাইয়ের ঘটনায় ৬ সদস্য গ্রেপ্তার

সারা দেশ

কিশোর গ্যাংয়ের হামলা, মারপিট ও ছিনতাইয়ের ঘটনায় ৬ সদস্য গ্রেপ্তার

রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানা এলাকায় এক রিকশাচালকের ওপর হামলা, মারপিট ও ছিনতাইয়ের ঘটনায় জড়িত কিশোর গ্যাংয়ের ৬ সদস্যকে...

২০২৬-০৭-০৫ ২১:৩৪

বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত

সারা দেশ

বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করেছেন।

২০২৬-০৭-০৫ ২১:২৯

ফেনীতে মা-মেয়েকে ধর্ষনের ঘটনায় ২ জনের যাবজ্জীবন, ১ জনের ১০ বছরের জেল

সারা দেশ

ফেনীতে মা-মেয়েকে ধর্ষনের ঘটনায় ২ জনের যাবজ্জীবন, ১ জনের ১০ বছরের জেল

ফেনীর দাগনভূঞায় মা-মেয়েকে ধর্ষনের ঘটনায় ২ জনের যাবজ্জীবন ও ১ জনের ১০ বছরের জেল দিয়েছেন আদালত। আজ ৫ জুলাই রোববার বিকালে ম...

২০২৬-০৭-০৫ ২০:০৬