বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

দুদিনের সফরে কক্সবাজার যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী, টেকনাফে কৃষি কার্ড বিতরণ কর্মসূচি

দুদিনের সফরে কক্সবাজার যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী, টেকনাফে কৃষি কার্ড বিতরণ কর্মসূচি

দুদিনের সরকারি সফরে নিজ জেলা কক্সবাজারে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সফরকালে তিনি টেকনাফে একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দেবেন এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় করবেন।

সোমবার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয় থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবেন। পরে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি কক্সবাজারের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

সফরসূচি অনুযায়ী, রাত ৭টা ৪৫ মিনিটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি সার্কিট হাউসে যাবেন। এরপর রাত ৮টা ১৫ মিনিটে সড়কপথে টেকনাফের উদ্দেশে রওনা দেবেন এবং রাত ১০টায় টেকনাফ বিজিবি রিসোর্টে পৌঁছে সেখানে রাত্রিযাপন করবেন।

সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় তিনি টেকনাফ এজাহার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘কৃষি কার্ড বিতরণ’ কর্মসূচির উদ্বোধন করবেন। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে প্রান্তিক কৃষকদের মাঝে কার্ড বিতরণ করবেন এবং বক্তব্য রাখবেন।

কর্মসূচি শেষে দুপুর ১টায় তিনি টেকনাফ থেকে কক্সবাজার সার্কিট হাউসে ফিরে আসবেন। দুপুর ২টায় সেখানে নামাজ ও মধ্যাহ্নভোজে অংশ নেবেন। পরে বিকেল ৪টায় বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়ে বিকেল ৪টা ২৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন। সন্ধ্যা সাড়ে ৬টায় তার গুলশানের বাসভবনে পৌঁছানোর কথা রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফরে তার একান্ত সচিব (উপসচিব) মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া সফরসঙ্গী থাকবেন। এ সফরকে কেন্দ্র করে জেলা ও উপজেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

আরও

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

সারা দেশ

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩...

২০২৬-১০-১৩ ১৭:০৭

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

সারা দেশ

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

বিদ্যালয়ে শাসন করার জেরে ছুটির পর পথে এক শরীরচর্চা শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধ...

২০২৬-১০-১৩ ১৬:৫২

পাংশায় ২০ সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ

সারা দেশ

পাংশায় ২০ সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ

রাজবাড়ীর পাংশায় নদীবিধৌত চরাঞ্চলের ২০ জন সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ করা হয়েছে। সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়...

২০২৬-১০-১৩ ১৬:৪৯

সিরাজদিখানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

সারা দেশ

সিরাজদিখানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

“ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদিখানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশম...

২০২৬-১০-১৩ ১৬:৩৯

পাংশায় ২০ সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ

সারা দেশ

পাংশায় ২০ সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ

রাজবাড়ীর পাংশায় নদীবিধৌত চরাঞ্চলের ২০ জন সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ করা হয়েছে। সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়...

২০২৬-১০-১৩ ১৬:৩৭

ঠাকুরগাঁও সদরে আমন ধান বীজ উৎপাদন মাঠ পরিদর্শন করলেন RSCO ও DSCO

সারা দেশ

ঠাকুরগাঁও সদরে আমন ধান বীজ উৎপাদন মাঠ পরিদর্শন করলেন RSCO ও DSCO

ঠাকুরগাঁও সদর উপজেলার ৪ নং বেগুনবাড়ী ইউনিয়নের নতুন পাড়ায় আমন ধান বীজ উৎপাদন মাঠ পরিদর্শন করেছেন বীজ প্রত্যয়ন এজেন্সী, ঠা...

২০২৬-১০-১৩ ১৬:৩৭