বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ডিসির টোকেন ছাড়া মোটরসাইকেলে মিলবে না তেল

ডিসির টোকেন ছাড়া মোটরসাইকেলে মিলবে না তেল

সাতক্ষীরায় মোটরসাইকেলে জ্বালানি তেল সরবরাহে নতুন নিয়মনীতির ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। এখন থেকে জেলা প্রশাসকের সিল ও স্বাক্ষরযুক্ত নির্ধারিত ফুয়েল কার্ড (টোকেন) ছাড়া কোনো মোটরসাইকেলে তেল দেওয়া হবে না।

জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলার সব ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলে জ্বালানি তেল সংগ্রহ করা যাবে। নির্ধারিত সময়ের বাইরে কোনো পাম্প বা ডিলার পয়েন্ট থেকে তেল সরবরাহ করা হবে না।

নতুন নির্দেশনা অনুযায়ী, মোটরসাইকেলে তেল নেওয়ার সময় চালকের সঙ্গে বৈধ কাগজপত্র থাকতে হবে। এর মধ্যে রয়েছে ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন নম্বর ও ট্যাক্স টোকেন। একই সঙ্গে হেলমেট পরিধান বাধ্যতামূলক করা হয়েছে।

জ্বালানি তেল নিতে হলে জেলা প্রশাসকের কার্যালয়, ইউএনও অফিস বা জেলা প্রশাসনের ওয়েবসাইট থেকে নির্ধারিত ফুয়েল কার্ড সংগ্রহ করতে হবে। এই কার্ড ছাড়া কোনো ফিলিং স্টেশন বা ডিলার পয়েন্ট থেকে তেল দেওয়া হবে না।

নির্দেশনায় আরও বলা হয়েছে, প্লাস্টিক বোতল, ড্রাম বা অন্য কোনো পাত্রে জ্বালানি তেল বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। পাশাপাশি অনুমোদিত ফিলিং স্টেশন ছাড়া খোলা বাজারে জ্বালানি তেলের ক্রয়-বিক্রয় বন্ধ থাকবে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

আরও

বাসের ধাক্কায় কালীগঞ্জ পৌর কর্মচারী নিহত

সারা দেশ

বাসের ধাক্কায় কালীগঞ্জ পৌর কর্মচারী নিহত

ঝিনাইদহের কালীগঞ্জে বাসের ধাক্কায় আব্দুস সামাদ (৫৯) নামে এক পৌর কর্মচারী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কালীগঞ্জ...

২০২৬-১০-০১ ১৪:১১

দলিল টেম্পারিং করে বাড়তি জমি হাতানোর চেষ্টা, নতুন ভূমি আইনে মামলা

সারা দেশ

দলিল টেম্পারিং করে বাড়তি জমি হাতানোর চেষ্টা, নতুন ভূমি আইনে মামলা

শরীয়তপুরের ডামুড্যায় দলিল টেম্পারিং করে প্রকৃত জমির চেয়ে বেশি জমি নামজারির চেষ্টার অভিযোগে জুলহাস উদ্দিন গাছা নামে এক ব্...

২০২৬-১০-০১ ১৪:১০

চুয়াডাঙ্গায় পুলিশের ওপর হামলা, আহত-২, হ্যান্ডকাপসহ আ.লীগ নেতাকে ছিনতাই

সারা দেশ

চুয়াডাঙ্গায় পুলিশের ওপর হামলা, আহত-২, হ্যান্ডকাপসহ আ.লীগ নেতাকে ছিনতাই

চুয়াডাঙ্গার দামুড়হুদায় আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে পরিবারের সদস্যদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জান...

২০২৬-১০-০১ ১৪:০৯

তৃতীয় ভাষা শিক্ষা নিয়ে ইউজিসির সঙ্গে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের মতবিনিময়

সারা দেশ

তৃতীয় ভাষা শিক্ষা নিয়ে ইউজিসির সঙ্গে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের মতবিনিময়

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে তৃতীয় ভাষা শিক্ষা চালু ও শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে উপাচার্যদ...

২০২৬-০৯-৩০ ১৭:৪৮

গাইবান্ধায় অবৈধভাবে আমদানি করা ১৫০ বস্তা ইউরিয়া সার জব্দ, ব্যবসায়ীর অর্থদণ্ড

সারা দেশ

গাইবান্ধায় অবৈধভাবে আমদানি করা ১৫০ বস্তা ইউরিয়া সার জব্দ, ব্যবসায়ীর অর্থদণ্ড

গাইবান্ধায় অবৈধভাবে ইউরিয়া সার আমদানি ও মজুত করে বিক্রির অভিযোগে সানোয়ার মুন্সি নামক এক ব্যবসায়ীর ১৫০ বস্তা ইউরিয়া...

২০২৬-০৯-৩০ ১৭:৩২

এ কেমন অমানবিকতা! রাতের আঁধারে ফেলে যাওয়া ব্যক্তির পাশে পুলিশ ও টিম জার্নালিস্ট

সারা দেশ

এ কেমন অমানবিকতা! রাতের আঁধারে ফেলে যাওয়া ব্যক্তির পাশে পুলিশ ও টিম জার্নালিস্ট

এ কেমন অমানবিকতা! রাতের আঁধারে প্রায় ৪৫ বছর বয়সী এক ব্যক্তিকে কে বা কারা ফেলে রেখে গেলেন। আপনজনের কেউ পাশে না থাকলেও অসহ...

২০২৬-০৯-৩০ ১৭:০৯