সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ধর্ষণসহ সব অপরাধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে : বাণিজ্যমন্ত্রী

ধর্ষণসহ সব অপরাধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে : বাণিজ্যমন্ত্রী

ধর্ষণসহ সকল অপরাধের বিচারিক প্রক্রিয়া মেনেই দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন সরকারের বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

রোববার (২৪ মে) সিলেট সফরকালে সিলেট সিটি করপোরেশনের নগর ভবনে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে দ্বিমতের সুযোগ নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে র‍্যাব ও পুলিশের সমন্বয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে।

সিলেটের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে র‍্যাব ও পুলিশের সমন্বয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি আরও বলেন, অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধীদের দ্রুত শনাক্ত করতে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে পয়েন্টে আধুনিক ফেস রিকগনিশন ক্যামেরা স্থাপন করা হবে। প্রযুক্তিনির্ভর নজরদারি বাড়ানো হলে অপরাধ দমন আরও সহজ হবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, আখাউড়া-সিলেট রেললাইন নির্মাণ কাজ শুরু করার বিষয়ে মন্ত্রিসভায় নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ উন্নয়নের পাশাপাশি সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও সরকার কাজ করে যাচ্ছে।

আসন্ন ঈদকে সামনে রেখে চামড়া শিল্পের উন্নয়নে কওমী মাদরাসা, সিটি করপোরেশন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সহযোগিতা কামনা করেন বাণিজ্যমন্ত্রী।

এর আগে সিলেট সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মী ও বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত গাড়িচালকসহ মোট ১ হাজার ১৫৮ জন কর্মীর মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে পাঁচ হাজার টাকা করে অনুদান বিতরণ করা হয়। এছাড়াও তিনি পরিচ্ছন্নতাকর্মীদের জন্য স্থায়ী আবাসনের ব্যবস্থা করার প্রতিশ্রুতিও দেন।

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

সারা দেশ

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে অননুমোদিত ও নিষিদ্ধ প্রসাধনী বিক্রি এবং পণ্যের মোড়কে আমদানিকারকের নাম-ঠিকানাসহ প্রয়োজন...

২০২৬-১০-১১ ১৯:১৪

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

সারা দেশ

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মতো এত দেশপ্রে...

২০২৬-১০-১১ ১৯:১৩

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

সারা দেশ

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

মুন্সীগঞ্জের সিরাজদিখানে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ৪০টি চায়না দুয়ারী জাল ও একট...

২০২৬-১০-১১ ১৯:১১

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

সারা দেশ

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

পরিবেশ দূষণ কমাতে পরিত্যক্ত প্লাস্টিক ও অন্যান্য বর্জ্যের বিনিময়ে পরিবেশবান্ধব গাছ উপহার দিয়ে ব্যতিক্রমী সচেতনতামূলক কর্...

২০২৬-১০-১১ ১৯:০৮

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

সারা দেশ

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ দিল্লিতে বসে আ...

২০২৬-১০-১১ ১৯:০৭