শনিবার, ১৩ জুন ২০২৬ ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ধমকায়ে-নির্যাতন করে ক্ষমতায় টিকে থাকা যায় না : মির্জা ফখরুল

ধমকায়ে-নির্যাতন করে ক্ষমতায় টিকে থাকা যায় না : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ধমকায়ে, পিটিয়ে, নির্যাতন করে ক্ষমতায় টিকে থাকা যায় না। তাহলে তো হাসিনাই টিকে থাকতো। হাসিনা টিকে থাকতে পারছে কী? পারেনি। পালিয়ে গেছে, এমনভাবে পালিয়েছে যে আর আসতে পারবে না। শুধু একা পালিয়ে যায়নি, সঙ্গে তার সাঙ্গপাঙ্গকে নিয়ে পালিয়েছে। আমরা এ অবস্থা চাই না।

বুধবার (৩ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে ঠাকুরগাঁওয়ের নবগঠিত ভুল্লী উপজেলার সর্বস্তরের জনগণের আয়োজনে ভুল্লী কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির মহাসচিব বলেন, ফ্যাসিস্ট সরকারের নির্যাতনে আমাদের নেতাকর্মীরা রাতে ঘুমাতে পারতো না। পালিয়ে বেড়াতো, ধানক্ষেতে লুকিয়ে থাকতো। শীতের দিনে গাছের ওপর লুকিয়ে থাকতো। কারাগারে নির্যাতন করা হতো। আমরা ভুলিনি সেই সব কথা, এই অবস্থার ওপর দাঁড়িয়ে আজ আমরা এখানে এসেছি।

তিনি বলেন, আমাদের অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত, ফ্যাসিস্ট লুটেরা আমাদের সমস্ত ব্যাংক লুট করে নিয়ে চলে গেছে। লক্ষ কোটি টাকা পাচার করেছে। আমাদের রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে।

মির্জা ফখরুল বলেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে ২০১৮ সালের জাতীয় নির্বাচনের কথা, কেউ ভোট দিতে পারেনি। আগের রাতেই ভোট হয়ে গিয়েছিল। এবারো তো নির্বাচন হলো, এ নির্বাচনে কোনো কারচুপি হয়েছে? জনগণ ইচ্ছামতো ভোট দিয়েছে। জনগণ এবার বিএনপির ওপর আস্থা রেখেছে, তারেক রহমানের নেতৃত্বের ওপর আস্থা রেখেছে এবং দুই-তৃতীয়াংশ আসনের বেশি ভোট দিয়ে জয়যুক্ত করেছে, ২১৩টি আসনে। একটা দল এমন অবস্থা তেরি করেছিল, বলে যে বিএনপি নাই, তারেক রহমান নাই, আল্লাহর কী অশেষ রহমত দেখেন- মানুষ ভাবে এক আর হয় আরেক। মানুষ আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যারা বিএনপি করেন তাদের দায়িত্ব অনেক বেশি। জনগণ আপনাদের ওপর আস্থা রেখেছে, সেই আস্থার মূল্য আপনাদের দিতে হবে। আপনাদের কর্মকাণ্ডে তা প্রতিফলন করতে হবে। জনগণের ভালোবাসা অর্জন করতে হবে।

মির্জা ফখরুল বলেন, আমরা বাংলাদেশে একটা সুন্দর সুষ্ঠু সহনশীল গণতান্ত্রিক রাজনীতি চাই। আমরা সমস্ত রাজনৈতিক দলগুলোকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, তাদের বক্তব্য রাখতে দিতে চাই, জনগণের সামনে আসতে দিতে চাই। আমরা সংসদকে কার্যকরী করতে চাই। রাজনৈতিক কেন্দ্রবিন্দু যেন হয় সেটা আমরা চাই।

আরও

বিশ্বকাপের উন্মাদনায় মেহেরপুরে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

সারা দেশ

বিশ্বকাপের উন্মাদনায় মেহেরপুরে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

আসন্ন ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে সারা বিশ্বের মতো মেহেরপুরেও বইতে শুরু করেছে ফুটবল উন্মাদনার হাওয়া। প্রিয় দলকে সমর্থন...

২০২৬-০৬-১২ ২২:৩৩

গাইবান্ধায় গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রির চেষ্টা : আটক ৭

সারা দেশ

গাইবান্ধায় গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রির চেষ্টা : আটক ৭

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার একটি চাতালে ঘোড়া জবাই করে মাংস পাচারের চেষ্টাকালে স্থানীয় জনতার হাতে ৭ জনকে আটক করা হয়েছে...

২০২৬-০৬-১২ ২২:২৬

পাংশা উপজেলা পরিষদে স্টার্টআপ, সাইন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত

সারা দেশ

পাংশা উপজেলা পরিষদে স্টার্টআপ, সাইন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত

এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS)-এর আয়োজনে রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদ মিলনায়তনে স্টার্টআপ, সাইন্স প্রজেক্ট ও ই...

২০২৬-০৬-১২ ২২:১৩

জীবননগরে বিএসএফের ‘পুশইন’ প্রতিরোধে জামায়াতের সমাবেশ, সীমান্তে নজরদারি জোরদারের দাবি

সারা দেশ

জীবননগরে বিএসএফের ‘পুশইন’ প্রতিরোধে জামায়াতের সমাবেশ, সীমান্তে নজরদারি জোরদারের দাবি

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ‘পুশইন’ প্রচেষ্টার প্রতিবাদ এবং তা প্রতিরোধের দাবিতে চুয়াডাঙ্গার জীবননগরে সমা...

২০২৬-০৬-১২ ২২:০৯

তথ্যপ্রযুক্তির উৎকর্ষ সাধনে প্রধানমন্ত্রী নতুন ভাবনা শুরু করেছেন -কেসিসি প্রশাসক

সারা দেশ

তথ্যপ্রযুক্তির উৎকর্ষ সাধনে প্রধানমন্ত্রী নতুন ভাবনা শুরু করেছেন -কেসিসি প্রশাসক

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, উদ্ভাবনী ধারণা প্রদর্শনী হলো ক্ষুদে বিজ্ঞানীদের মিলনমেলা। তথ্যপ্...

২০২৬-০৬-১২ ২১:০৬

কিচকে কলেজের স্বপ্ন বাস্তবায়নের পথে, জায়গা পরিদর্শনে প্রতিমন্ত্রী

সারা দেশ

কিচকে কলেজের স্বপ্ন বাস্তবায়নের পথে, জায়গা পরিদর্শনে প্রতিমন্ত্রী

দীর্ঘদিনের অপেক্ষা ও প্রত্যাশার অবসান ঘটতে যাচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচকবাসীর। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়...

২০২৬-০৬-১২ ২১:০৩