বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৮ কিমি যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৮ কিমি যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি-মেঘনা সেতু এলাকায় প্রায় ৮ কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শনিবার (৪ এপ্রিল) ভোর থেকে মহাসড়কের দুই পাশে এ যানজট দেখা দেয়।

স্থানীয়রা জানান, ভোরে দাউদকান্দি সেতুর টোলপ্লাজার টোলবক্সে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে দীর্ঘ সময় টোল আদায় ব্যাহত হয় এবং যানবাহনের চাপ বাড়তে থাকে। প্রায় দুই ঘণ্টা পর টোল আদায় স্বাভাবিক হলে পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে যায়।

তবে এর পরপরই মুন্সিগঞ্জের ভবেরচর এলাকায় একটি গাড়ি বিকল হয়ে পড়লে আবারও যানচলাচল ব্যাহত হয়। এ সময় কিছু যানবাহন উল্টো পথে চলার চেষ্টা করলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে এবং মহাসড়কের অন্তত ৮ কিলোমিটার এলাকায় যানজট ছড়িয়ে পড়ে।

পরে বেলা ১১টার দিকে হাইওয়ে পুলিশ বিকল গাড়িটি সরিয়ে নিলে ধীরে ধীরে যানচলাচল স্বাভাবিক হতে শুরু করে। তবে দুপুর পৌনে ১টা পর্যন্ত থেমে থেমে যান চলতে দেখা গেছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, টোলপ্লাজার ত্রুটি ও বিকল গাড়ির কারণে সাময়িক যানজট তৈরি হয়েছিল। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আরও

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

সারা দেশ

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩...

২০২৬-১০-১৩ ১৭:০৭

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

সারা দেশ

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

বিদ্যালয়ে শাসন করার জেরে ছুটির পর পথে এক শরীরচর্চা শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধ...

২০২৬-১০-১৩ ১৬:৫২

পাংশায় ২০ সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ

সারা দেশ

পাংশায় ২০ সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ

রাজবাড়ীর পাংশায় নদীবিধৌত চরাঞ্চলের ২০ জন সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ করা হয়েছে। সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়...

২০২৬-১০-১৩ ১৬:৪৯

সিরাজদিখানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

সারা দেশ

সিরাজদিখানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

“ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদিখানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশম...

২০২৬-১০-১৩ ১৬:৩৯

পাংশায় ২০ সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ

সারা দেশ

পাংশায় ২০ সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ

রাজবাড়ীর পাংশায় নদীবিধৌত চরাঞ্চলের ২০ জন সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ করা হয়েছে। সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়...

২০২৬-১০-১৩ ১৬:৩৭

ঠাকুরগাঁও সদরে আমন ধান বীজ উৎপাদন মাঠ পরিদর্শন করলেন RSCO ও DSCO

সারা দেশ

ঠাকুরগাঁও সদরে আমন ধান বীজ উৎপাদন মাঠ পরিদর্শন করলেন RSCO ও DSCO

ঠাকুরগাঁও সদর উপজেলার ৪ নং বেগুনবাড়ী ইউনিয়নের নতুন পাড়ায় আমন ধান বীজ উৎপাদন মাঠ পরিদর্শন করেছেন বীজ প্রত্যয়ন এজেন্সী, ঠা...

২০২৬-১০-১৩ ১৬:৩৭