শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ডাকাতি শেষে স্বামী-স্ত্রীর শরীরে এসিড নিক্ষেপ করে পালাল ডাকাত দল

ডাকাতি শেষে স্বামী-স্ত্রীর শরীরে এসিড নিক্ষেপ করে পালাল ডাকাত দল

জামালপুরের ইসলামপুর গভীর রাতে এসিড নিক্ষেপ করে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ মে) রাতে ইসলামপুর পৌর এলাকার টংগের আলগা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দগ্ধ দম্পতি আহত অবস্থায় ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইসলামপুর পৌর এলাকার টংগের আলগা উত্তরপাড়া গ্রামে শুক্রবার রাতে আক্তার আলীর ছেলে আল আমিনের পাকা ঘরে আগে থেকেই একটি সংঘবদ্ধ ডাকাত দল প্রবেশ করে ও অবস্থান নেয়। রাতে বাড়ির সবাই ঘুমিয়ে গেলে ডাকাত দল বিভিন্ন আসবাব থেকে নগদ ৪ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার ও ২টি অ্যান্ড্রয়েড মোবাইল সেট লুট করে। ডাকাত দল যাওয়ার সময় আল আমিন (৩২) ও তার স্ত্রী আখিয়া আক্তারের (২৮) শরীরে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়।

আল আমিনের চাচা হাসর আলী বলেন, গভীর রাতে তাদের চিৎকারে স্বজনরা জেগে উঠে ছুটে আসে। এসিডে দগ্ধ অবস্থা দেখে তাদের উদ্ধার করে প্রথমে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তাদের অবস্থা গুরুত্বর হওয়ায় পরে মুমূর্ষু অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ তদন্ত করছে। দোষীদের গ্রেপ্তারের  অভিযান চলছ।

আরও

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে গাংনীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সারা দেশ

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে গাংনীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মেহেরপুরের গাংনী পৌর ও উপজেলা বিএনপির উদ্যোগে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উৎযাপন করা হয়েছ...

২০২৬-০৮-১৫ ১৯:৩৭

জামালপুরে চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ

সারা দেশ

জামালপুরে চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ

জামালপুরের ইসলামপুরে যমুনা নদীতে জাল চুরির সন্দেহে তিনজনকে ধাওয়া করে গণপিটুনিতে নুর মোহাম্মদ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন...

২০২৬-০৮-১৫ ১৯:২২

নড়াইলে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার পর ঝুলিয়ে রাখার অভিযোগ

সারা দেশ

নড়াইলে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার পর ঝুলিয়ে রাখার অভিযোগ

নড়াইলের লোহাগড়ায় তুলি বেগম (১৯) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ, তাকে হত্যা করে ঘরের আড়...

২০২৬-০৮-১৫ ১৯:০৭

চুয়াডাঙ্গায় ন্যায্য মজুরি পেতে বিএডিসির শ্রমিকদের ধর্মঘট, গুদামে লোড-আনলোড বন্ধ

সারা দেশ

চুয়াডাঙ্গায় ন্যায্য মজুরি পেতে বিএডিসির শ্রমিকদের ধর্মঘট, গুদামে লোড-আনলোড বন্ধ

ন্যায্য মজুরি প্রদান ও বকশিশের অর্থ থেকে কর্তন বন্ধের দাবিতে চুয়াডাঙ্গা সদর উপজেলার বিএডিসির সার গোডাউনে ধর্মঘট পালন করছ...

২০২৬-০৮-১৫ ১৮:১৩

মির্জা ফখরুলের ইমেজ কাজে লাগিয়ে সম্পদ দখলের অভিযোগ! ঠাকুরগাঁওয়ে তোলপাড়

সারা দেশ

মির্জা ফখরুলের ইমেজ কাজে লাগিয়ে সম্পদ দখলের অভিযোগ! ঠাকুরগাঁওয়ে তোলপাড়

সততা, নিষ্ঠা ও ব্যক্তিত্বের কারণে গোটা বাংলাদেশে ঠাকুরগাঁওকে মানুষ অত্যন্ত সম্মানের সঙ্গে চেনে। এই সম্মানের পেছনে রয়েছে...

২০২৬-০৮-১৫ ১৮:১১