সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

চরফ্যাশনে নানা আয়োজনে ভূমিসেবা মেলা-২০২৬ উদ্বোধন

চরফ্যাশনে নানা আয়োজনে ভূমিসেবা মেলা-২০২৬ উদ্বোধন

ভোলার চরফ্যাশনে জনগণকে ডিজিটাল ভূমি সেবার সঙ্গে পরিচিত করা এবং সেবা কার্যক্রম আরও সহজ ও জনবান্ধব করার লক্ষ্যে ভূমিসেবা মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। এবারের মেলার প্রতিপাদ্য হচ্ছে “জনবান্ধব স্বয়ংক্রিয় ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি ও সমৃদ্ধ দেশ”।

মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে, ভূমি অফিস চত্বরে অনুষ্ঠিত মেলার উদ্বোধন করেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রুমানা আফরোজ বলেন, বর্তমানে সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হচ্ছে বিচারাধীন মামলার দ্রুত নিষ্পত্তি। জমি ব্যবস্থাপনাকে হয়রানি ও দুর্নীতিমুক্ত করতে এবং জনগণের দোরগোড়ায় রাষ্ট্রীয় সেবা পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন বলেন, জনগণকে সেবা প্রদান কোনো করুণা নয়, বরং এটি সরকারি কর্মকর্তাদের দায়িত্ব। প্রযুক্তিনির্ভর, হয়রানিমুক্ত ও নাগরিকবান্ধব ভূমি ব্যবস্থা গড়ে তোলাই আমাদের লক্ষ্য, যা দেশের টেকসই উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে। তিনি আরও বলেন, প্রচলিত আদালতের পাশাপাশি জমিসংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালত ও বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থার মতো আইনানুগ পদ্ধতির ওপর গুরুত্বারোপ করা জরুরি।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল গোলদার, সহ-সভাপতি কামাল মিয়াজিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

সারা দেশ

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে অননুমোদিত ও নিষিদ্ধ প্রসাধনী বিক্রি এবং পণ্যের মোড়কে আমদানিকারকের নাম-ঠিকানাসহ প্রয়োজন...

২০২৬-১০-১১ ১৯:১৪

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

সারা দেশ

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মতো এত দেশপ্রে...

২০২৬-১০-১১ ১৯:১৩

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

সারা দেশ

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

মুন্সীগঞ্জের সিরাজদিখানে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ৪০টি চায়না দুয়ারী জাল ও একট...

২০২৬-১০-১১ ১৯:১১

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

সারা দেশ

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

পরিবেশ দূষণ কমাতে পরিত্যক্ত প্লাস্টিক ও অন্যান্য বর্জ্যের বিনিময়ে পরিবেশবান্ধব গাছ উপহার দিয়ে ব্যতিক্রমী সচেতনতামূলক কর্...

২০২৬-১০-১১ ১৯:০৮

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

সারা দেশ

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ দিল্লিতে বসে আ...

২০২৬-১০-১১ ১৯:০৭