সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

হলুদ-সবুজের জোয়ারে মুখর ঝিনাইদহ

ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালিতে ফুটবল উন্মাদনা

ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালিতে ফুটবল উন্মাদনা

“ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখি, ফুটবল বিশ্বকাপ উপভোগ করি”— এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে ব্রাজিল সমর্থকদের এক বর্ণাঢ্য র‍্যালি। হেক্সা জয়ের প্রত্যাশায় আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক ফুটবলপ্রেমী অংশ নিয়ে শহরজুড়ে সৃষ্টি করেন উৎসবমুখর পরিবেশ।

শুক্রবার (১২ জুন) সকাল ১১টায় শহরের ওয়াজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে র‍্যালিটি শুরু হয়। ব্রাজিলের জাতীয় দলের পরিচিত হলুদ-সবুজ রঙে সজ্জিত সমর্থকেরা পতাকা, ব্যানার ও জার্সি পরে অংশ নেন শোভাযাত্রায়। কোলের শিশু থেকে শুরু করে প্রবীণ নাগরিক— সব বয়সী মানুষের উপস্থিতি র‍্যালিটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

র‍্যালিতে সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক, ব্যবসায়ী, শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ব্রাজিল দলের প্রতি ভালোবাসা ও সমর্থনের বহিঃপ্রকাশ ঘটাতে সবাই এক কাতারে শামিল হন।

শোভাযাত্রাটি ওয়াজির আলী স্কুল মাঠ থেকে বের হয়ে শহরের পোস্ট অফিস মোড়, পায়রা চত্বরসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এ সময় শহরের বিভিন্ন স্থানে সাধারণ মানুষ র‍্যালিটি উপভোগ করেন এবং ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস প্রত্যক্ষ করেন।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ঝিনাইদহ ব্রাজিল সমর্থক গোষ্ঠীর আহ্বায়ক সাংবাদিক রাজিব হাসান, সদস্য সচিব মোহাম্মদ আল মামুন, যুগ্ম আহ্বায়ক মাকিবুল ইসলাম বাপ্পি এবং সাংবাদিক ইমন হাসান।

বক্তারা বলেন, ফুটবল বিশ্বে ব্রাজিল একটি ঐতিহ্যবাহী নাম। নান্দনিক ও আক্রমণাত্মক ফুটবলের জন্য দেশটির প্রতি কোটি কোটি মানুষের আবেগ ও ভালোবাসা রয়েছে। তারা বলেন, খেলাধুলা মানুষের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করে এবং সেই বার্তা ছড়িয়ে দিতেই এ আয়োজন করা হয়েছে।

বক্তারা আরও আশা প্রকাশ করেন, চলমান বিশ্বকাপ মিশনে ব্রাজিল তাদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করবে এবং সমর্থকদের প্রত্যাশা পূরণ করবে।

ঝিনাইদহের এই বর্ণিল আয়োজন প্রমাণ করেছে, ফুটবলের প্রতি মানুষের আবেগ ও ভালোবাসা এখনও অটুট। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই র‍্যালি শহরের ক্রীড়াপ্রেমীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

আরও

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

সারা দেশ

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে অননুমোদিত ও নিষিদ্ধ প্রসাধনী বিক্রি এবং পণ্যের মোড়কে আমদানিকারকের নাম-ঠিকানাসহ প্রয়োজন...

২০২৬-১০-১১ ১৯:১৪

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

সারা দেশ

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মতো এত দেশপ্রে...

২০২৬-১০-১১ ১৯:১৩

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

সারা দেশ

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

মুন্সীগঞ্জের সিরাজদিখানে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ৪০টি চায়না দুয়ারী জাল ও একট...

২০২৬-১০-১১ ১৯:১১

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

সারা দেশ

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

পরিবেশ দূষণ কমাতে পরিত্যক্ত প্লাস্টিক ও অন্যান্য বর্জ্যের বিনিময়ে পরিবেশবান্ধব গাছ উপহার দিয়ে ব্যতিক্রমী সচেতনতামূলক কর্...

২০২৬-১০-১১ ১৯:০৮

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

সারা দেশ

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ দিল্লিতে বসে আ...

২০২৬-১০-১১ ১৯:০৭