মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

বৈশ্বিক জ্বালানি সংকট: বিভিন্ন দেশের প্রতিরোধমূলক পদক্ষেপ

বৈশ্বিক জ্বালানি সংকট: বিভিন্ন দেশের প্রতিরোধমূলক পদক্ষেপ

ইরানে চলমান মার্কিন-ইসরাইলি আগ্রাসন ঘিরে সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে হরমুজ প্রণালি কার্যত অচল হয়ে পড়েছে। এর ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তীব্র আকার ধারণ করেছে। গত এক মাসে জ্বালানির মূল্য উল্লেখযোগ্য হারে বেড়েছে, যা শুধু জ্বালানি খাতেই সীমাবদ্ধ নয় পরিবহন, উৎপাদন ও ভোক্তা পর্যায়েও এর প্রভাব পড়ছে।

এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হতে পারে এমন আশঙ্কায় ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশ প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ করা শুরু করেছে। এশিয়ার পাশাপাশি প্রস্তুতি নিচ্ছে ইউরোপের দেশগুলোও। 

যুক্তরাজ্য

যুক্তরাজ্যে নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য ৫ কোটি ৩০ লাখ পাউন্ডের সহায়তা প্যাকেজ ঘোষণা করা হয়েছে।

অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ায় জ্বালানি ব্যয় কমাতে কিছু অঙ্গরাজ্যে গণপরিবহনের ভাড়া মওকুফ করা হয়েছে।

স্লোভেনিয়া

স্লোভেনিয়া জ্বালানি রেশনিং চালু করে ব্যক্তিগত ও ব্যবসায়িক ব্যবহারে সীমা নির্ধারণ করেছে। 

চীন

চীন বিপুল মজুত ব্যবহার ও রপ্তানি সীমিত করে অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখার চেষ্টা করছে।

ফিলিপাইনস

ফিলিপাইনসে জরুরি অবস্থা জারি করে ভর্তুকি, কর্মঘণ্টা কমানোসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। 

ভারত

নয়াদিল্লি জানিয়েছে, সরবরাহে বড় সংকট না থাকলেও পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

শ্রীলঙ্কা

শ্রীলঙ্কায় জ্বালানি রেশনিং চালু হয়েছে, আর থাইল্যান্ডে বিদ্যুৎ সাশ্রয়ে এসি ব্যবহার কমানো ও বাসা থেকে কাজে উৎসাহ দেওয়া হচ্ছে। 

মিয়ানমার

মিয়ানমারে ব্যক্তিগত যান চলাচলে নিয়ন্ত্রণ ও জ্বালানি বিক্রিতে নজরদারি জোরদার করা হয়েছে।

সব মিলিয়ে, বৈশ্বিক এই জ্বালানি সংকট মোকাবিলায় দেশগুলো স্বল্পমেয়াদি সাশ্রয়, নিয়ন্ত্রণ ও সহায়তা নীতির সমন্বিত প্রয়োগ করছে।

আরও

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

আন্তর্জাতিক

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তুরস্কের প্র...

২০২৬-০৯-২৬ ২১:০২

জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহু: কূটনীতি নাকি অভ্যন্তরীণ রাজনীতির বার্তা?

আন্তর্জাতিক

জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহু: কূটনীতি নাকি অভ্যন্তরীণ রাজনীতির বার্তা?

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে জাতিসংঘের সম্পর্ক দীর্ঘদিন ধরেই টানাপোড়েনপূর্ণ। জাতিসংঘকে তিনি অতীতে...

২০২৬-০৯-২৬ ১৮:২২

এথেন্সে ভবনে বিস্ফোরণ, নিহত ২; নিখোঁজ ৪

আন্তর্জাতিক

এথেন্সে ভবনে বিস্ফোরণ, নিহত ২; নিখোঁজ ৪

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক প্লাকা এলাকায় অ্যাক্রোপলিসের কাছে একটি তিনতলা ভবনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুজন নিহত হয়ে...

২০২৬-০৯-২৬ ১৭:৫৯

সৌদির দিকে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র-ড্রোন প্রতিহতের দাবি

আন্তর্জাতিক

সৌদির দিকে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র-ড্রোন প্রতিহতের দাবি

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন প্রতিহত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জ...

২০২৬-০৯-২৬ ১৭:৪৭

টানা বৃষ্টিতে পানির নিচে ব্যাংকক, বন্যা ঘোষণা ৫০ জেলায়

আন্তর্জাতিক

টানা বৃষ্টিতে পানির নিচে ব্যাংকক, বন্যা ঘোষণা ৫০ জেলায়

টানা প্রায় ৪৮ ঘণ্টার ভারী বৃষ্টিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বন্যা পরিস্থিতি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এতে নগরীর খালগুল...

২০২৬-০৯-২৬ ১৫:১৫