সারা দেশ
বন্যাদুর্গত বাঘাইছড়িতে এনজিওর কিস্তি আদায় বন্ধ থাকবে: এমপি দীপেন দেওয়ান
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে সংসদ সদস্য দীপেন দেওয়ান বলেছেন, বন্যাদুর্গত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে এবং ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে। তিনি জানান, দুর্যোগকালীন সময়ে বাঘাইছড়িতে এনজিওগুলোর ঋণের কিস্তি আদায় বন্ধ থাকবে।সোমবার (১৩ জুলাই) বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শনের অংশ হিসেবে তিনি উপজেলা অ্যাডমিনিস্ট্রেশন স্কুল অ্যান্ড কলেজ আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় আশ্রয়কেন্দ্রে অবস্থানরত বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কথা বলেন।তিনি ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। পাশাপাশি আশ্রয়কেন্দ্রে অবস্থানরত পরিবারের খাবারের জন্য আর্থিক সহায়তা, ঢেউটিন ও ত্রাণসামগ্রী বিতরণ করেন।পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুপ্তশ্রী সাহা, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মজুমদার।এ ছাড়া উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, সাধারণ সম্পাদক জাবেদুল আলম, জেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন বাহারীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আরও
সারা দেশ
আ’লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে যুবদলের বিক্ষোভ মিছিল-সমাবেশ
নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের সবধরনের বিশৃঙ্খলা ও নাশকতা রাজপথে মোকাবেলা করার ঘোষণা দিয়েছেন ফেনী জেলা যুবদলের নেতৃবৃন্...
২০২৬-০৯-২২ ২০:৩৬
সারা দেশ
কেউ নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিহত করতে হবে : প্রিন্স
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, চব্বিশের আন্দোলনে জনগণের ওপর যুদ্ধ চাপিয়ে দেয়া আওয়ামী লীগের কার্য...
২০২৬-০৯-২২ ২০:৩২
সারা দেশ
ফুলপুর-তারাকান্দায় উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন এমপি মনি
ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দা উপজেলায় বর্তমান সরকারের ৩টি উন্নয়ন কাজের শুভ উদ্ভোধন করেছেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা...
২০২৬-০৯-২২ ২০:৩১
সারা দেশ
সিরাজদীখানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমান
মুন্সীগঞ্জের সিরাজদীখানে যথাযথ অনুমোদন ছাড়া আবাসন প্রকল্প পরিচালনা এবং অবৈধভাবে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপায়...
২০২৬-০৯-২২ ১৮:৫৫
সারা দেশ
জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মৌলভীবাজার বিক্ষোভ মিছিল ও সমাবেশ
জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মৌলভীবাজার জেলা শাখা...
২০২৬-০৯-২২ ১৮:৩১
সারা দেশ
সোনারগাঁয়ে ভোক্তা অধিকার আইনে দুই দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ও ৫১ ধারায় দুই দোকানিকে মোট ৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্...
২০২৬-০৯-২২ ১৮:১৪