সারা দেশ
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের পাগলি উপরপাড়া এলাকায় খেলতে গিয়ে অসাবধানতাবশত গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরুদ্ধ হয়ে আর্দশী তনচংগ্যা (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৩ আগস্ট) বিকেল ৫টার দিকে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
২০২৬-০৮-০৩ ২২:৩৭
সারা দেশ
জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা দেশের মালিক নন, বরং তারা দেশের ১৮ কোটি জনগণের প্রকৃত সেবক বলে মন্তব্য করেছেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি। তিনি স্পষ্ট ভাষায় জানান, চেয়ারে বসলে নিজেকে দেশের মালিক মনে করার ভুল ধারণা থেকে বেরিয়ে এসে প্রকৃত সেবকের মনোভাব নিয়ে জনগণের কল্যাণে কাজ করাই সরকারের মূল লক্ষ্য।
২০২৬-০৮-০৩ ১৮:১৪
সারা দেশ
রাঙ্গামাটির বাঘাইছড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, দ্রুত ট্রান্সফরমার প্রতিস্থাপন এবং হয়রানিমুক্ত গ্রাহকসেবা নিশ্চিত করার দাবিতে বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র ও আবাসিক প্রকৌশলীর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন স্থানীয় গ্রাহকরা।
২০২৬-০৭-৩০ ১৮:১০
সারা দেশ
গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গামাটি শহরে অভিযান চালিয়ে কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক প্রভাবশালী সদস্য অংসুইছাইন চৌধুরীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ।
২০২৬-০৭-২৬ ২৩:০১
সারা দেশ
রাঙামাটি শহরের আসামবস্তি এলাকায় পারিবারিক কলহের জেরে মাদকাসক্ত ছেলেকে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে তার মা-বাবার বিরুদ্ধে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা-মাকে আটক করেছে পুলিশ।
২০২৬-০৭-২৫ ১৯:০০
সারা দেশ
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে সংসদ সদস্য দীপেন দেওয়ান বলেছেন, বন্যাদুর্গত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে এবং ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে। তিনি জানান, দুর্যোগকালীন সময়ে বাঘাইছড়িতে এনজিওগুলোর ঋণের কিস্তি আদায় বন্ধ থাকবে।সোমবার (১৩ জুলাই) বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শনের অংশ হিসেবে তিনি উপজেলা অ্যাডমিনিস্ট্রেশন স্কুল অ্যান্ড কলেজ আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় আশ্রয়কেন্দ্রে অবস্থানরত বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কথা বলেন।তিনি ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। পাশাপাশি আশ্রয়কেন্দ্রে অবস্থানরত পরিবারের খাবারের জন্য আর্থিক সহায়তা, ঢেউটিন ও ত্রাণসামগ্রী বিতরণ করেন।পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুপ্তশ্রী সাহা, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মজুমদার।এ ছাড়া উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, সাধারণ সম্পাদক জাবেদুল আলম, জেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন বাহারীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
২০২৬-০৭-১৩ ২৩:৪৪
সারা দেশ
বিদ্যুৎ জালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি বলেছেন,দুর্যোগের শুরু থেকেই ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাগবে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে যাচ্ছেন। বর্তমান সরকার জনগনের ভোটে নির্বাচিত সরকার বলেই দেশের জনগনের পাশে থেকে কাজ করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব।
২০২৬-০৭-১২ ২১:৫১
সারা দেশ
গত ৭জুলাই রাঙ্গামাটির বাঘাইছড়িতে পাহাড় ধ্বসে নিহত বাঘাইছড়ি পৌরসভার ৬নং ওয়ার্ডের পশ্চিম লাইল্যাঘোনা এলাকার লক্ষী বিলাশ চাকমা (৬২) নিহত হয়।
২০২৬-০৭-০৮ ১৬:০৫
সারা দেশ
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সাবেক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বলেছেন, শহর এলাকার পাশাপাশি দূর্গম ও পশ্চাদপদ এলাকার উন্নয়নকে অগ্রাধিকার দিতে হবে। কেউ যেন উন্নয়ন সুবিধা থেকে বঞ্চিত না হয় সেদিকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি রয়েছে। সে প্রতিশ্রুতি বাস্তবায়নে জেলার সকল কর্মকর্তাকে এক যোগে কাজ করতে হবে।
২০২৬-০৭-০২ ২২:০১
সারা দেশ
রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিদ্যালয়ে দায়িত্ব পালনরত অবস্থায় অসুস্থ হয়ে মারা গেছেন উগলছড়ি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত চাকমা।
২০২৬-০৬-১৬ ১৯:১৮
সারা দেশ
রাঙ্গামাটিতে কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তা ওসমান গনির বিরুদ্ধে তার স্ত্রী আজ দূপুর ১২টায় রাঙ্গামাটি রিপোটার্স ইউনিটি সম্মেলন কক্ষে নির্যাতন ও অন্য নারী সাথে পরকিয়া লিপ্ত থাকার অভিযোগ এনে এক সংবাদ সম্মেলন করেন।
২০২৬-০৬-১৬ ১৮:০৮
সারা দেশ
পার্বত্য অঞ্চলের মানুষের ভালোবাসার প্রতিফলন কোন ভাবেই পদত্যাগ দিয়ে হবে তা পার্বত্যবাসী কোন ভাবেই মেনে নেবে না বলে মন্তব্য করে বক্তারা বলেন, বাংলাদেশের সর্বোচ্চ ভোট দিয়ে দীপেন দেওয়ানকে আমরা সংসদে পাঠিয়েছি। তার সম্মান প্রধানমন্ত্রী রেখেছেন তাকে পার্বত্য মন্ত্রী করে পার্বত্যবাসীর ভালোবাসার জবাব দিয়েছেন। কিন্তু কোন ইঙ্গিতে, কার ইশারায় পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে তা আমাদের বোধগম্য হচ্ছে না। তাই প্রধানমন্ত্রীর কাছে পার্বত্যবাসীর আকুল আবেদন পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানকে স্বপদে বহাল রেখে পার্বত্য মন্ত্রনালয়ের উন্নয়নে কাজ করার আহবান জানান বক্তারা।
২০২৬-০৬-০৮ ১৮:৪৪
সারা দেশ
রাঙ্গামাটিতে জেলা -উপজেলায় পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগের খবরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিএনপি নেতাকর্মীরা। অনাকাক্ষিত পার্বত্যমন্ত্রীর পদত্যাগ মেনে নিতে পারছেন না নেতাকর্মীরা, প্রতিবাদে বিক্ষোভ চলছে প্রত্যন্ত দূর্গম উপজেলা সমূহে।সাবেক জজ এডভোকেট দীপেন দেওয়ানের পদত্যাগের খবরে হতভাগ হাজার হাজার নেতা-কর্মী।
২০২৬-০৬-০১ ২২:১১
সারা দেশ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাঙ্গামাটিতে গরীব, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)।সংগঠনের রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে সোমবার (২৫ মে) দুপুরে রাঙ্গামাটি কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ২৫০টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাউল বিতরণ করা হয়।
২০২৬-০৫-২৫ ২২:০৬
সারা দেশ
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, টার্মিনাল ও যানবাহন সংক্রান্ত আধুনিক অনলাইন ডাটাবেস জেলার আইনশৃঙ্খণা রক্ষার ক্ষেত্রে গুরুত্বপুর্ণ ভুমিকা রাখবে।
২০২৬-০৫-১৬ ২২:০৪
সারা দেশ
রাঙ্গামাটি শহরের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে মাদক কারবারী ও পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ৮ জনকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। অভিযানে ২৫.৫০০ লিটার চোলাই মদ ও ইয়াবা উদ্ধার করা হয়।
২০২৬-০৫-১৪ ১৯:২৬
সারা দেশ
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মোস্তফা কলোনি এলাকায় সরকারের আশ্রয়ণ প্রকল্পের ঘর নিয়ে অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে।
২০২৬-০৫-১২ ১৭:০১
সারা দেশ
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ি সড়কে ইটের খোয়া বোঝাই একটি চাঁদের গাড়ী (জীপ) নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে গেলে ৬ শ্রমিক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রাজস্থলী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
২০২৬-০৫-০৯ ১৯:৩৬
সারা দেশ
রাঙামাটির জুরাছড়ি উপজেলায় নবনির্মিত উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের পশ্চিম পাশে অবস্থিত একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২২ এপ্রিল) সকাল আনুমানিক ৮টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে। জানা গেছে, সঞ্জিতা চাকমার বসতঘরে রান্নার মাটির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুত আগুন ছড়িয়ে পড়লে পুরো বসতভিটা ক্ষতিগ্রস্ত হয়।
২০২৬-০৪-২২ ১৬:৩১