মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

স্ত্রী ও শিশু বাচ্চার উপর নির্যাতনে কৃষি সম্প্রসারণ রাঙ্গামাটি সদর অফিসার ওসমান গনি এর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

স্ত্রী ও শিশু বাচ্চার উপর নির্যাতনে কৃষি সম্প্রসারণ রাঙ্গামাটি সদর অফিসার ওসমান গনি এর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

রাঙ্গামাটিতে কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তা ওসমান গনির বিরুদ্ধে তার স্ত্রী আজ দূপুর ১২টায় রাঙ্গামাটি রিপোটার্স ইউনিটি সম্মেলন কক্ষে নির্যাতন ও অন্য নারী সাথে পরকিয়া লিপ্ত থাকার অভিযোগ এনে এক সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে অভিযোগকারী নারী লিখিত বক্ত্যবে বলেন, আমি তাহমিনা আক্তার (মিতু), পিতা: মনতাছের রহমান, মাতা: আরজিনা বেগম, সাং: গ্রাম: শ্রীপতিপুর, ডাকঘর: মহিমাগঞ্জ, থানা: গোবিন্দগঞ্জ, জেলা: গাইবান্ধা, এই মর্মে আপনার সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানাচ্ছি যে, রাঙ্গামাটি সদর উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসার জনাব ওসমান গনির আমি বৈধ স্ত্রী। আমি ও আমার ভাই পড়াশোনার জন্য রাজশাহীতে থাকাকালীন সময়ে জনাব ওসমান গনির সাথে পরিচয় হয়। পরবর্তীতে আমাদের মধ্যে সম্পর্কের গভীরতার সৃষ্টি হয় এবং ১৪ সেপ্টেম্বর, ২০১৮ ইং তার কিছু কাছের বন্ধুর উপস্থিতিতে ইসলামী শরিয়া মোতাবেক বিবাহ সম্পন্ন হয়। এর কিছুদিন পর আমি অন্তঃসত্ত্বা হয়ে পড়ি। এই বিষয়ে তাকে জানালে সে এবর্শন করার জন্য চাপ দেয়। আমি তাকে দেশের বৈধ আইন অনুযায়ী কাবিন করার জন্য বলি কিন্তু সে তখন শর্ত জুড়ে দেয় যে, এবর্শন না করলে আমাকে সে আইনগতভাবে বিয়ে করবে না। পরবর্তীতে আমি এবর্শন করি এবং আমার পরিবারকে বিষয়টি অবগত করি এবং দুই পরিবারের সম্মতিতে ২ অগাস্ট, ২০১৯ আমাদের বিবাহ সম্পন্ন হয়। আমাদের বিয়ের দুই মাসের মাঝে পুনরায় আমি অন্তঃসত্ত্বা হই। 

আমাকে ২০২০ সালের জানুয়ারি মাসে আনুষ্ঠানিকভাবে আমার বাবার বাড়ি থেকে তাদের বাড়িতে নিয়ে যায় এবং ২০২০ এর মে মাসের ৮ তারিখে আমাকে দেখাশোনা করা ও বাচ্চা হওয়ার জন্য বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। ২০২০ সালের জুনের ২২ তারিখ আমার একটি মেয়ে সন্তান হয়। বর্তমানে তার বয়স প্রায় ৬ বছর। আমার মেয়ে সন্তান হওয়ার খবর পেয়ে তারা পারিবারিকভাবে আমাদের সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় এবং আমাকে তাদের বাড়িতে তুলতে অস্বীকৃতি জানায়। দুই পরিবারের আত্মীয় স্বজনের মধ্যস্থতায় আবার আমি সংসার শুরু করি। তার বাবার বাড়ীতে অবস্থানকালে সে এবং তার পরিবার নিয়মিতভাবে আমাকে আমার বাবার বাড়ী হতে টাকা নিয়ে আসার জন্য চাপ দিত এবং আমার বাচ্চার কোন খরচ দিত না। আমি আমার বাবার কাছ হতে প্রতি মাসে কিছু টাকা নিয়ে আমার বাচ্চার খরচ মেটাতাম।

 এর মধ্যে তার সরকারি চাকুরীর প্রস্ততির জন্য ঢাকাতে যেতে চায়। এবং আমাকে ক্রমশঃ চাপ সৃষ্টি করে আমার বাবার কাছ থেকে টাকা নিয়ে আসার। আমি আমার পরিবারের কাছ থেকে বাসার সমস্ত ফার্নিচার দেয়ার জন্য আমার বাবাকে বলি এবং আমার বাবা ঢাকায় থাকার জন্য ফার্নিচার কিনে দেয়। ঢাকাতে থাকার সময় সে আমাকে চাপ দিতে থাকে বাড়ি থেকে টাকা নেয়ার জন্য। আমি আমার বাড়ি হতে ২০০০০ টাকা এনে দিই। কিন্তু ২ মাস পরে সে আবার টাকার জন্য চাপ দেয়। আমি টাকা দিতে না পারলে সে আমাকে মেরে একটা রুমে আটকে রাখে। আমি ৯৯৯ এ ফোন দিয়ে প্রতিবেশীদের সহায়তায় আমার বাবার বাড়িতে চলে আসি। পরবর্তীতে ২০২৩ সালে অগ্রণী ব্যাংকে চাকরী হলে সে পুনরায় আমাকে বাবার বাড়ি হতে নিয়ে আসে। কিছুদিন পর সে মোটরসাইকেল কেনার জন্য আমাকে আমার বাবার বাড়ি হতে টাকা নিয়ে আসতে বলে। আমি আমার সংসারের কথা চিন্তা করে আমার বাবাকে বলি। আমার বাবা তখন মহিমাগঞ্জ ব্যাংক হতে ২০০০০০ টাকা পাঠান। আমার ননদ ও শাশুড়ী বলে এই টাকা কিছুই না। আরো টাকা লাগবে। এর মধ্যে সে জানায় যে আরো টাকা না দিলে সে আমাকে তালাক দিবে।

 তার বিসিএস এ জয়েন করার চিঠি আসে এর মধ্যে এবং সে রাঙ্গামাটিতে পোস্টিং পায়। সে আমাকে জানায় রাঙ্গামাটিতে নতুন বাসায় উঠতে হবে। এজন্য সংসারের যাবতীয় জিনিসপত্র নিয়ে আসতে বলে। আমি আমার বাবার বাড়ি হতে সংসারের যাবতীয় জিনিসপত্র ও ফার্নিচার নিয়ে আসি যার আনুমানিক মূল্য ৩ লক্ষ টাকা। রাঙ্গামাটি থাকাকালীন সময়ে সে বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করতো। গত ঈদুল আজহার সময় সে আমাকে তার পিত্রালয় তথা আমার শশুড় বাড়িতে নিয়ে যায়। 

বাসায় নিয়ে যাওয়ার পর আমি আমার শশুরের ফোনে একটি কাবিননামা দেখতে পাই, যার মাধ্যমে বুঝতে পারি এবং আমার স্বামী ওসমানও স্বীকার করে যে সে ২০২৫ এর সেপ্টেম্বরে পুনরায় বিয়ে করেছে। এরপর সে আমাকে ওয়াটসএপে তালাকনামা পাঠায় এবং আমার ২ টি বাচ্চার কোন খোঁজ নিচ্ছে না। এমতাবস্থায় আমরা মানবেতর জীবনযাপন করছি। 

এমন কি বর্তমানে তার কর্মস্থল রাঙ্গামাটির আমাদের ভাড়ায় থাকা বাসাতেও আমাকে উঠতে দিচ্ছে না, ফলে আমি আমার শিশু বাচ্চাদের নিয়ে আশ্রয়হীন হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছি। একেক সময় একেক জনের আশ্রয় প্রার্থনায় নিত্যদিন পার করছি।

অতএব সবিনয় প্রার্থনা এই যে, উপর্যুক্ত বিষয়ে সংবাদ প্রকাশ করে আমাকে সহযোগিতা করলে সবার নিকট চিরকৃতজ্ঞ থাকব।

আরও

রাজবাড়ীতে পাইকারা মোড়ে গোল্ডেন লাইন বাসের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ সিএনজি চালক নিহত -১ আহত -১০

সারা দেশ

রাজবাড়ীতে পাইকারা মোড়ে গোল্ডেন লাইন বাসের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ সিএনজি চালক নিহত -১ আহত -১০

রাজবাড়ী -কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে কালুখালির পাইকারা নামক স্থানে দুপুর দেড় টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইনের...

২০২৬-০৮-০৩ ২২:২৪

নামজারিতে ৩০ হাজার টাকা ঘুস দাবি, জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা

সারা দেশ

নামজারিতে ৩০ হাজার টাকা ঘুস দাবি, জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা

বাগেরহাটের মোংলা উপজেলা ভূমি অফিসে মিউটেশন (নামজারি) কার্যক্রমে অনিয়ম, হয়রানি ও ৩০ হাজার টাকা ঘুস দাবির অভিযোগ তুলে সং...

২০২৬-০৮-০৩ ২২:০১

ফেনীতে এসপি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের

সারা দেশ

পুলিশের বিরুদ্ধে ছাত্রলীগের সঙ্গে আঁতাতের অভিযোগ ফেনীতে এসপি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের আঁতাতের অভিযোগ তুলে ফেনীতে পুলিশ সুপার...

২০২৬-০৮-০৩ ২০:১১

ঝিনাইদহে স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে হামলার প্রতিবাদে মানববন্ধন

সারা দেশ

ঝিনাইদহে স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে হামলার প্রতিবাদে মানববন্ধন

ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রেজাউল ইসলামের বাড়িতে হামলার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেফতারের দাবীতে মান...

২০২৬-০৮-০৩ ২০:০৯

৫ আগস্ট ও ১৫ আগস্টকে ঘিরে কোন শঙ্কা নেই-খুলনা রেঞ্জের ডিআইজি

সারা দেশ

৫ আগস্ট ও ১৫ আগস্টকে ঘিরে কোন শঙ্কা নেই-খুলনা রেঞ্জের ডিআইজি

খুলনার রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান বলেছেন, কোনভাবেই ফ্যাসিজমকে উত্থান হতে দেওয়া হবে না। ফ্যাসিষ্টদের দমনে পুলিশ আ...

২০২৬-০৮-০৩ ২০:০৮

ময়মনসিংহে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারের কার্যক্রম শুরু

সারা দেশ

ময়মনসিংহে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারের কার্যক্রম শুরু

ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্য পরীক্ষার পাশাপাশি তাৎক্ষণিকভাবে ফল জানানোর লক্ষ্যে ময়মনসিংহ বিভাগের জন্য একটি ‘ভ্রাম্যমাণ ন...

২০২৬-০৮-০৩ ২০:০৬