সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

পুলিশের বিরুদ্ধে ছাত্রলীগের সঙ্গে আঁতাতের অভিযোগ

ফেনীতে এসপি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের

ফেনীতে এসপি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের আঁতাতের অভিযোগ তুলে ফেনীতে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন জুলাই যোদ্ধা ও জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা।

সোমবার (০৩ আগস্ট) ফেনীর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এ কর্মসূচি শুরু হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং জুলাই কোন অভ্যুত্থান কালে হত্যা মামলার আসামীর সহ তাদের সমর্থকদের গ্রেপ্তারের দাবি জানান।

অবস্থানকারীদের অভিযোগ, পুলিশের নীরব ভূমিকা ও সহযোগিতার কারণেই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ফেনী কলেজ সভাপতি নোমান হাবিব এক মাসের বেশী ফেনীতে অবস্থান করতে সক্ষম হয়েছেন। এমনকি তিনি প্রকাশ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিছিল করলেও পুলিশ কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি।

এতে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষতা নিয়েও সন্দেহ দেখা দিয়েছে বলে দাবি করেন তারা।

কর্মসূচিতে অংশ নেওয়া জুলাই যোদ্ধা মোহাইমিন তাজিম বলেন, "নিষিদ্ধ সংগঠনের নেতারা প্রকাশ্যে ঘুরে বেড়াবে, মিছিল করবে-আর পুলিশ নীরব থাকবে, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দ্রুত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় জুলাই যোদ্ধারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।"

পরিস্থিতির একপর্যায়ে ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার ঘটনাস্থলে এসে অবস্থানকারীদের সঙ্গে কথা বলেন। তিনি তাদের অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন এবং নোমান হাবিবসহ জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে আশ্বাস দেন।

পুলিশ সুপারের আশ্বাসের পর অবস্থান কর্মসূচি শেষ করেন আন্দোলনকারীরা। তবে তাদের দাবি, দ্রুত দৃশ্যমান পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের ব্যানারে আয়োজিত এ অবস্থান কর্মসূচীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক অন্যতম সমন্বয়ক মুহাইমিন তাজিম, নুর মোহাম্মদ, আবু জাফর ভূঁইয়া, জিয়া উদ্দিন ও মুয়াজ মুবাস্সিরসহ শিক্ষার্থী ও সাধারণ জনতা অংশ নেয়।

আরও

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

সারা দেশ

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনার গাছপাড়া এলাকায় চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে সুমন (৩০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ (রোববার,...

২০২৬-১০-০৪ ২০:৫৮

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

সারা দেশ

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সেখানে ছয়টি সড়কের প্র...

২০২৬-১০-০৪ ২০:২৫

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

সারা দেশ

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখ...

২০২৬-১০-০৪ ১৯:৪৩

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সারা দেশ

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

মৌভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

২০২৬-১০-০৪ ১৯:৩৮

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’।...

২০২৬-১০-০৪ ১৯:৩১

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

সারা দেশ

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

‎কুয়াকাটায় পর্যটকদের আরও আকৃষ্ট করতে দীর্ঘ নয় বছর পর আয়োজন করা হচ্ছে বিচ কার্নিভাল বা কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬। দু...

২০২৬-১০-০৪ ১৯:১২