সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

আমরা অন্যায় করব না, অন্যায়কে প্রশ্রয়ও দেব না: বিএনপি নেতা মোজাম্মেল

আমরা অন্যায় করব না, অন্যায়কে প্রশ্রয়ও দেব না: বিএনপি নেতা মোজাম্মেল

‘আমরা অন্যায় করব না, অন্যায়কে প্রশ্রয়ও দেব না। আমার কোনো নেতাকর্মীর ওপর যদি কেউ অন্যায় কথা বলে, অন্যায় জুলুম-অত্যাচার করতে চায়, তাদের এক ইঞ্চিও ছাড় দেব না,’ ঢাকার ধামরাইয়ে দলীয় এক কর্মীসভায় এমন মন্তব্য করেছেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক।

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের হাতকোড়া এলাকায় অনুষ্ঠিত এ সভায় ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে যোগ দেন। গাংগুটিয়া ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি উপলক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

বক্তব্যে মোজাম্মেল হক অভিযোগ করেন, গত ৫ আগস্টের পর থেকে এমপি নির্বাচনের আগ পর্যন্ত বিএনপির নাম ব্যবহার করে কিছু ব্যক্তি এলাকায় অত্যাচার-নির্যাতন চালিয়েছে। মানুষের ক্ষেতের মাটি কেটে নেওয়া হয়েছে, শস্য বোনা জমির ওপর দিয়ে ড্রেজার চালানো হয়েছে এবং জোর করে জমি কেটে নেওয়া হলেও ক্ষতিগ্রস্তদের অর্থ পরিশোধ করা হয়নি।

তিনি বলেন, এবার ভোটাররা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন। তাঁর ভাষায়, ‘আপনারা যার যার ভোট, যাকে ইচ্ছা তাকেই দিতে পারবেন। সেই পরিবেশ বর্তমান সরকার করে দিয়েছে।’

ইউনিয়নের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে মোজাম্মেল হক বলেন, নির্বাচিত হলে প্রথমে একটি খাল ভরাট করে রাস্তা নির্মাণ করবেন। পরে পর্যায়ক্রমে মাটির রাস্তা, সোলিং এবং শেষে পাকা সড়ক নির্মাণ করা হবে।

স্থানীয় সরকার নির্বাচনে স্থানীয় নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সাধারণ মানুষের বিভিন্ন নাগরিক সেবা পেতে স্থানীয় চেয়ারম্যানের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই দল-মত নির্বিশেষে এলাকাবাসীকে একজন স্থানীয় প্রার্থীকে সমর্থন করার আহ্বান জানান তিনি।

বক্তব্যের শেষদিকে তিনি বলেন, নির্বাচনে আরও প্রার্থী রয়েছেন। ভোটারদের তাঁদের চরিত্র, যোগ্যতা ও জনসম্পৃক্ততা বিবেচনা করে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে নিজের পক্ষেও সমর্থন কামনা করেন।

সভায় উপস্থিত ছিলেন গাংগুটিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, তাতী দলের সভাপতি আজগর আলী, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আরও

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

সারা দেশ

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনার গাছপাড়া এলাকায় চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে সুমন (৩০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ (রোববার,...

২০২৬-১০-০৪ ২০:৫৮

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

সারা দেশ

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সেখানে ছয়টি সড়কের প্র...

২০২৬-১০-০৪ ২০:২৫

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

সারা দেশ

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখ...

২০২৬-১০-০৪ ১৯:৪৩

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সারা দেশ

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

মৌভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

২০২৬-১০-০৪ ১৯:৩৮

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’।...

২০২৬-১০-০৪ ১৯:৩১

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

সারা দেশ

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

‎কুয়াকাটায় পর্যটকদের আরও আকৃষ্ট করতে দীর্ঘ নয় বছর পর আয়োজন করা হচ্ছে বিচ কার্নিভাল বা কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬। দু...

২০২৬-১০-০৪ ১৯:১২