শনিবার, ২৫ জুলাই ২০২৬ ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

রাঙামাটিতে মায়ের দায়ের কোপে মাদকাসক্ত ছেলের মৃত্যু, বাবা-মা আটক

রাঙামাটিতে মায়ের দায়ের কোপে মাদকাসক্ত ছেলের মৃত্যু, বাবা-মা আটক

রাঙামাটি শহরের আসামবস্তি এলাকায় পারিবারিক কলহের জেরে মাদকাসক্ত ছেলেকে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে তার মা-বাবার বিরুদ্ধে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা-মাকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৫ জুলাই) দুপুরে আসামবস্তি এলাকার জনৈক সিরাজ সওদাগরের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সাকিবুল ইসলাম (২৫)। তিনি অটোরিকশাচালক রফিকুল ইসলাম ও গৃহবধূ রাখাই ইসলামের দুই সন্তানের মধ্যে বড়।

পারিবারিক সূত্র ও স্বজনদের বরাতে জানা গেছে, সাকিবুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তাকে মাদক থেকে দূরে রাখতে পরিবারের পক্ষ থেকে একাধিকবার চিকিৎসা করানো হয় এবং পুনর্বাসন কেন্দ্রে (রিহ্যাব) পাঠানো হয়। কয়েক মাস আগেও তাকে রিহ্যাবে পাঠাতে তাঁর বাবা প্রায় আড়াই লাখ টাকা খরচ করেন। তবে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পরও তিনি আবার মাদকাসক্ত হয়ে পড়েন বলে পরিবারের দাবি।

স্বজন ও স্থানীয়দের ভাষ্য, মাদকাসক্তির কারণে সাকিবুলের আচরণে পরিবারটি দীর্ঘদিন ধরে অতিষ্ঠ ছিল। মাদক সেবন ও কথিত অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে পরিবারের সঙ্গে প্রায়ই তাঁর ঝগড়া-বিবাদ হতো। থানা ও স্থানীয় সূত্রের দাবি, সাকিবুল মাদক সেবনের পাশাপাশি মাদক কারবারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। কিছুদিন আগেও তিনি পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। জামিনে বের হওয়ার পর আবারও মাদক সেবন ও মাদক কারবারে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।

শনিবার দুপুরে সাকিবুলের সঙ্গে তাঁর বাবা-মায়ের কথা-কাটাকাটি ও বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে তাঁর মা ধারালো দা দিয়ে ছেলের ঘাড়ে কোপ দেন বলে অভিযোগ। এতে সাকিবুলের ঘাড়ে গুরুতর জখম হয় এবং প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয়।

পরে স্থানীয় অটোরিকশাচালক সাইফুল ইসলাম আহত সাকিবুলকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. ফুয়াদ হাসান জানান, ঘাড়ে গুরুতর কাটা জখম অবস্থায় সাকিবুলকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার সময়ই তাঁর মৃত্যু হয়। হাসপাতালে আনার আগেই প্রচুর রক্তক্ষরণ হওয়ায় শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে রক্তসঞ্চালন কমে গিয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে জানান তিনি।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের বাবা-মাকে আটক করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া ও মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।

স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের ভাষ্য, সাকিবুলের মাদকাসক্তি থেকে মুক্তির জন্য তাঁর বাবা-মা একাধিকবার চেষ্টা করেছেন। দরিদ্র অটোরিকশাচালক বাবা সন্তানের চিকিৎসা ও পুনর্বাসনে বিপুল অর্থ ব্যয় করেও তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারেননি বলে স্বজনরা জানিয়েছেন।

এদিকে, দীর্ঘদিনের পারিবারিক অশান্তি ও মাদকাসক্ত ছেলের আচরণে পরিবার অতিষ্ঠ হয়ে পড়ার অভিযোগের মধ্যে শেষ পর্যন্ত বাবা-মায়ের হাতেই ছেলের মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে ঠিক কী পরিস্থিতিতে এবং কার আঘাতে সাকিবুলের মৃত্যু হয়েছে, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

আরও

এক জীবনে দু’বার উচ্ছেদ? শিমুলিয়া-মুলাদীতে সরকারের নতুন প্রকল্পে বাড়ছে উদ্বেগ

সারা দেশ

এক জীবনে দু’বার উচ্ছেদ? শিমুলিয়া-মুলাদীতে সরকারের নতুন প্রকল্পে বাড়ছে উদ্বেগ

নব্বইয়ের দশকে পূর্বাচল নতুন শহর প্রকল্পের জন্য জমি ছেড়ে দিতে হয়েছিল তাদের। ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে রূপগঞ্জ উপজেলার ফু...

২০২৬-০৭-২৫ ১৮:২০

নড়াইলে ভুল অপারেশনে রোগীর মৃত্যু ক্লিনিক সিলগালা

সারা দেশ

নড়াইলে ভুল অপারেশনে রোগীর মৃত্যু ক্লিনিক সিলগালা

ভুল চিকিৎসা, চিকিৎসাগত অবহেলা এবং গুরুত্বপূর্ণ চিকিৎসা কার্যক্রমে অনভিজ্ঞ জনবল ব্যবহারের অভিযোগের তদন্তে সত্যতা পাওয়ার প...

২০২৬-০৭-২৫ ১৭:৩৮

মেধার জয়, পাশে দাঁড়ালেন প্রতিমন্ত্রী

সারা দেশ

মেধার জয়, পাশে দাঁড়ালেন প্রতিমন্ত্রী

অর্থের অভাবে উচ্চশিক্ষার স্বপ্ন ভেঙে যাওয়ার শঙ্কা—বাংলাদেশের বহু মেধাবী শিক্ষার্থীর পরিচিত এক বাস্তবতা। সেই বাস্তবতার মু...

২০২৬-০৭-২৫ ১৭:৩৬

ফেনী চেম্বার অব কমার্সের নব-নির্বাচিতদের শপথ অনুষ্ঠানে -আবদুল আউয়াল মিন্টু এমপি

সারা দেশ

ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় ফেনী চেম্বার অব কমার্সের নব-নির্বাচিতদের শপথ অনুষ্ঠানে -আবদুল আউয়াল মিন্টু এমপি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এমপি বলেছেন, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ ছাড়া দেশের উন্নয়ন সম্ভ...

২০২৬-০৭-২৫ ১৭:০১

পিরোজপুরের নেছারাবাদে ভাঙনে বিলীন রাজাবাড়ি-জিলবাড়ি সড়ক, দুর্ভোগে পাঁচ গ্রামের হাজারো মানুষ

সারা দেশ

পিরোজপুরের নেছারাবাদে ভাঙনে বিলীন রাজাবাড়ি-জিলবাড়ি সড়ক, দুর্ভোগে পাঁচ গ্রামের হাজারো মানুষ

টানা কয়েক দিনের ভারী বর্ষণে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের রাজাবাড়ি থেকে জিলবাড়ি পর্যন্ত এলজিইডির আওত...

২০২৬-০৭-২৫ ১৬:৫৯

শেষ বিদায়েও এল না স্বজনেরা,  গৃহকর্ত্রীর এলাকাতেই দাফন কিশোরীর

সারা দেশ

শেষ বিদায়েও এল না স্বজনেরা, গৃহকর্ত্রীর এলাকাতেই দাফন কিশোরীর

জীবনের মতো শেষ যাত্রাতেও যেন সঙ্গী হলো চরম একাকীত্ব। ঝুলন্ত লাশ উদ্ধারের পর ময়নাতদন্ত শেষ হলেও মরদেহ নিতে আসেননি পরিবারে...

২০২৬-০৭-২৫ ১৬:৫৭