সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বগুড়ায় ছয় বছরের শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার

বগুড়ায় ছয় বছরের শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার

প্রতিদিনের মতো বই-খাতা হাতে প্রাইভেট পড়তে বের হয়েছিল ছয় বছরের ছোট্ট রাকিকা আক্তার রাকা। পরিবারের কাছে সেটি ছিল আর দশটা দিনের মতোই একটি সাধারণ বিকেল। কিন্তু কয়েক ঘণ্টার ব্যবধানে সেই বিকেল পরিণত হয় এক বিভীষিকাময় রাতে। নিখোঁজ হওয়ার মাত্র কয়েক ঘণ্টা পর সান্তাহারে একটি বাড়ির কক্ষ থেকে বস্তাবন্দী অবস্থায় উদ্ধার করা হয় শিশুটির মরদেহ।

নিহত রাকিকা আক্তার রাকা (৬) সান্তাহার পৌরসভার ইয়ার্ড কলোনি নূরানি মাদ্রাসার শিশু শ্রেণির ছাত্রী। তার বাবা রায়হান আলী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১১ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে রাকা প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। প্রথমে আত্মীয়-স্বজন ও পরিচিতদের বাড়িতে খোঁজ নেওয়া হয়। পরে আশপাশের বিভিন্ন এলাকায় শুরু হয় মরিয়া অনুসন্ধান।

অনেক খোঁজাখুঁজির পরও রাকার সন্ধান না পেয়ে তার পরিবার বিষয়টি সান্তাহার পুলিশ ফাঁড়িকে জানায়। সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতির মধ্যেই আসে ভয়ংকর খবর।

রাত সাড়ে ১০টার দিকে পরিবারের সদস্যরা জানতে পারেন, সান্তাহার পৌরসভার সাহেবপাড়া এলাকার আমজাদ হোসেনের বাড়ির শয়নকক্ষ-সংলগ্ন একটি কক্ষে সাদা প্লাস্টিকের বস্তার ভেতরে একটি শিশুর মরদেহ পাওয়া গেছে। সেখানে গিয়ে তারা রাকার মরদেহ শনাক্ত করেন।

খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয় জনতা প্রধান সন্দেহভাজন আমজাদ হোসেনকে আটক করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আমজাদ হোসেন (৪০), তার স্ত্রী বন্যা (৩২) এবং অপর সহযোগী বাবুকে জনতার হাত থেকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। গণপিটুনিতে আহত হওয়ায় আমজাদ ও তার স্ত্রীকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। হত্যার পর মরদেহ একটি প্লাস্টিকের বস্তায় ভরে ঘরের পাশে লুকিয়ে রাখা হয়েছিল।

পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও শুরু হয়েছে।

একটি সাধারণ বিকেলের শেষে ছোট্ট রাকার এমন মর্মান্তিক পরিণতি শুধু তার পরিবারকেই নয়, পুরো এলাকাকে শোক ও ক্ষোভে স্তব্ধ করে দিয়েছে।

আরও

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

সারা দেশ

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে অননুমোদিত ও নিষিদ্ধ প্রসাধনী বিক্রি এবং পণ্যের মোড়কে আমদানিকারকের নাম-ঠিকানাসহ প্রয়োজন...

২০২৬-১০-১১ ১৯:১৪

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

সারা দেশ

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মতো এত দেশপ্রে...

২০২৬-১০-১১ ১৯:১৩

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

সারা দেশ

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

মুন্সীগঞ্জের সিরাজদিখানে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ৪০টি চায়না দুয়ারী জাল ও একট...

২০২৬-১০-১১ ১৯:১১

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

সারা দেশ

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

পরিবেশ দূষণ কমাতে পরিত্যক্ত প্লাস্টিক ও অন্যান্য বর্জ্যের বিনিময়ে পরিবেশবান্ধব গাছ উপহার দিয়ে ব্যতিক্রমী সচেতনতামূলক কর্...

২০২৬-১০-১১ ১৯:০৮

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

সারা দেশ

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ দিল্লিতে বসে আ...

২০২৬-১০-১১ ১৯:০৭